Showing posts with label উদ্ভুদ সব. Show all posts
Showing posts with label উদ্ভুদ সব. Show all posts
Wednesday, January 18, 2017
তিন পা-ওয়ালা মেয়ে!
Saturday, August 27, 2016
গাঁজা খেলে নাকি এই ভালো জিনিসটাও হয়!!!
গাঁজার উপর দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়েছেন কানাডা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক। তাদের গবেষণাতেই উঠে এসেছে এই তথ্য। গাঁজার মধ্যে লুকিয়ে রয়েছে আলো শনাক্তকরণ ক্ষমতা। মারিজুয়ানা বা গাঁজা বা ক্যানাবিস-এ রয়েছে ৫০০টি প্রাকৃতিক যৌগ। এরমধ্যে কমপক্ষে ৮৫টি যৌগ মিলে তৈরি করে ক্যানাবিনয়েডস। যারমধ্যে সবচেয়ে বেশি গুণসম্পন্ন হল THC বা টেট্রাহাইড্রোক্যানাবিনল ও CBD বা ক্যানাবিনল।
YOUTUBE CHANNEL
Thursday, May 26, 2016
'বিস্ময় শিশু'!১৪ বার ছুরিকাঘাত, জীবন্ত কবর; তারপরেও বেঁচে রইল
২০ সেন্টিমিটার গভীর গর্ত। তার মধ্যে মুখ উল্টে পড়ে রয়েছে। রক্তাক্ত শরীর। গায়ে একের পর এক ছুরির আঘাতের চিহ্ন। তবে, তখনও প্রাণটা রয়েছে। গোঙানির একটা ক্ষীণ আওয়াজ তখনও শোনা যাচ্ছে। ১৪ বার ছুরির আঘাত, জীবন্ত কবর, সব সহ্য করেও বেঁচে রইল এক 'বিস্ময় শিশু'।
ঘটনাটি গ্রামীণ থাইল্যান্ডের খন কায়েন প্রদেশের। মাটির নীচ থেকে গোঙানির আওয়াজ শুনে স্থানীয় এক গো-পালক ভেবেছিলেন বোধহয় কোনও পোষ্যকে কবর দেওয়া হয়েছে। কিন্তু, ঘটনাস্থলের কাছাকাছি একটু এগোতেই চমকে ওঠেন তিনি। দেখেন গর্ত থেকে উঁকি মারছে ছোট ছোট দুটো পা। এরপরই শুরু হয় খোড়াখুঁড়ি। উদ্ধার করা হয় প্রায় অর্ধমৃত ওই শিশুকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি।
পরিসংখ্যান বলছে, রক্ষণশীল এই দেশে বিবাহের পূর্বে যৌনমিলন নিষিদ্ধ। কিন্তু, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই দেশেই কৈশোরে গর্ভধারণের হার সবচেয়ে বেশি। আর তাই থাইল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ হলেও আকছার গর্ভপাতের ঘটনা ঘটে।
MY FACEBOOK
YOUTUBE CHENEEL
Tuesday, May 24, 2016
‘পুরুষাঙ্গ কবি’:বিপদে বার্মার এক কবি
পুরুষাঙ্গে প্রেসিডেন্টের ছবি আঁকার বর্ণনা দিয়ে বিপদে বার্মার এক কবি তাঁর পুরুষাঙ্গে সাবেক প্রেসিডেন্টের ছবির উল্কি একেঁছেন, এক কবিতায় এমন ইঙ্গিত দেয়ার পর তাঁকে ছয় মাসের সাজা দেয়া হয়েছে।
কবি মং সাউঙ্খা তাঁর লেখা এই কবিতা ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপর ‘পুরুষাঙ্গ কবি’ বলে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
২১ বছর বয়সী এই কবির বিরুদ্ধে এরপর অনলাইনে অবমাননার অভিযোগ আনা হয়। তাকে এখন এই অভিযোগে ছয় মাস কারাবন্দী থাকতে হবে।
সাবেক প্রেসিডেন্ট থেইন সেইন: যাকে নিয়ে কবিতা কবি মং সাউঙ্খা যদিও তাঁর কবিতায় নিজের পুরুষাঙ্গে সাবেক প্রেসিডেন্ট থেইন সেইনের ছবি উল্কি দিয়ে একেঁছেন বলে বর্ণনা করেছেন, বাস্তবে এমন কিছু ঘটেনি বলে দাবি করছেন তাঁর ঘনিষ্ঠরা।
কবি মং সাউঙ্খা অবিবাহিত। তবে তাঁর বান্ধবী জানান, পুরুষাঙ্গে উল্কি আঁকার বিষয়টি আসলে কবির কল্পনা। মিয়ানমারের সরকার সোশ্যাল মিডিয়ায় তাদের সমালোচনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এরকম সমালোচনামূলক মন্তব্যের জন্য অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
জুতার ওপর সেনা প্রধানের ছবি শেয়ার করা কিংবা সেনাবাহিনীর নতুন ইউনিফর্ম নিয়ে রসিকতা করার কারণেও অনেককে জেলে যেতে হয়েছে।
YOUTUBE CHENNEL
FACEBOOK
Wednesday, February 10, 2016
১৫ ঘণ্টা মর্গে, কবরে দেয়ার ঠিক আগে কেঁদে উঠল শিশু
ডাক্তারসাহেব বলে দিয়েছেন, ‘প্রাণ নেই’!
তার পর গোটা একটা রাত সে ছিল মর্গে! আরো ঠিকঠাক ভাবে বলা হলে, ১৫ ঘণ্টা। যে মর্গের তাপমাত্রা শুনলে ভয়ে আমার-আপনার হাড় জমে যাবে! শূন্যের ১২ ডিগ্রি সেলসিয়াস নিচে।
সকাল হতে যখন তাকে কবর দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময়েই হঠাৎ ধুকপুক করে উঠল সেই একরত্তি দেড় মাসের শিশু কন্যার বুক। তার দেহে প্রাণ ফিরে এলো!
কোনো কল্প-কথা নয়। বুজরুকি নয়। একেবারে সত্যি।এই ঘটনাটা ঘটেছে পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের পানানে। গত শুক্রবারে।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ওই খবর দিয়ে জানিয়েছে, কবর-স্থানের কর্মীরা যখন ওই শিশুটিকে কবর দেয়ার তোড়জোড় করছিলেন, তখন হঠাৎই সেই শিশুটি কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে তারা খবর পাঠান শিশুটির বাবা, মাকে। তারা ছুটতে ছুটতে আসেন। শিশুটিকে নিয়ে যান একটি হাসপাতালে। সেখানে তাকে রাখা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে।শিশুটিকে দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে গিয়েছে পানান হাসপাতালের ডাক্তারসাহেবদের।
এক চিকিৎসক বলেছেন, ‘‘আমি জীবনে কখনো এমন ঘটনার কথা শুনিনি। মিরাক্ল!’’ জানুয়ারি মাসে এই হাসপাতালেই জন্মেছিল শিশুটি। জন্মের সময়েও কিছু শারীরিক ত্রুটি ছিল বলে টানা ২৩ দিন সদ্যোজাতকে রাখা হয়েছিল ইনকিউবিটারে। হৃদ-স্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় গত ৪ ফেব্রুয়ারি শিশুটিকে ‘মৃত’ বলে ঘোষণা করেন ডাক্তারসাহেবরা। তবে মর্গে পাঠানোর আগে তাকে মোটা দু’টি কাপড়ে মুড়ে দিয়েছিলেন তার বাবা।
হয়তো সেটাই মর্গের হাড়-জমানো ঠাণ্ডার হাত থেকে কিছুটা বাঁচিয়েছিল শিশুটিকে! এমনটাই মনে করছেন ডাক্তারসাহেবরা।
<b>FACEBOOK
Thursday, November 19, 2015
নাসায় কর্মরত ১৭-র বিস্ময় বালক
Friday, August 28, 2015
দর্শকের সিগারেটেই সুখটান শিম্পাঞ্জির
প্রচণ্ড কাজের চাপ৷ বেড়েছে টেনশন৷গ্রাস করেছে হতাশা৷ মুক্তি পেতে অনেকেই ধূমপানের আশ্রয় নেন৷কিন্তু, টেনশন থেকে মুক্তি পেতে সভ্য জীব মানুষই যে শুধু ধূমপানের আশ্রয় নেন না৷ সেটি যে বন্যপ্রাণীদেরও ভরসাস্থল, তার প্রমাণ পাওয়া গেল চিনের জিনজিয়াংয়ের এক চিড়িয়াখানায়৷দিনভর পর্যটকদের আনন্দ দিতে দিতে তারও একটু বিশ্রামের প্রয়োজন হয়৷আর সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পেতে সিগারেটে সুখটান দিতে দেখা গেল তিয়ানশান ওয়াইল্ড অ্যানিমাল জু-এর একটি শিম্পাঞ্জিকে৷দর্শকের হাত থেকে নিয়ে দিব্যি সিগারেটে সুখটান দিয়ে মানুষের মতোই ধোঁয়া ছাড়তেও দেখা গেল জিয়া কু-কে৷
তবে এই প্রথম নয়৷ আগেও মাদকাসক্ত শিম্পাঞ্জিদের দেখা মিলেছে৷শুধু সিগারেটই নয়, বিয়ারের ক্যানে চুমুক দিতেও দেখা গিয়েছে রাশিয়ার এক শিম্পাঞ্জিকে৷
আর এবার ফের সিগারেট হাতে ক্যামেরাবন্দি হল বছর কুড়ির এই শিম্পাঞ্জিটি৷
Saturday, August 22, 2015
সময়ের সাথে তাল মিলিয়ে অ্যাসাইনমেন্ট..শিক্ষিকা বিস্মিত!
রাজধানীর একটি কলেজের বাংলার একজন শিক্ষিকা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে বললেন। একজন ছাত্রীকে তিনি অ্যাসাইনমেন্ট দিলেন ‘পিকনিক থেকে ফিরে এসে ডায়েরি বা দিনলিপি’ লেখা বিষয়ে।
ওই ছাত্রী অ্যাসাইনমেন্ট খাতায় যা লিখে জমা দিয়েছে তাতে বিস্ময়ে হতবাক শিক্ষিকা। অ্যাসাইনমেন্ট খাতায় ওই ছাত্রী যা লিখেছে তার মূলকথা হলোÑ আফজাল নামে একজন ক্লাসমেটকে ভালো লাগে তার। আফজাল সবসময় কালো শার্ট পরে ক্লাসে আসে। তাই তার দৃষ্টি আকর্ষণের জন্য সেও পিকনিকে গেছে কালো শাড়ি পরে। পিকনিক থেকে ফিরে এসে শাড়ি পরা অনেক ছবি ফেসবুকে আপলোড করেছে সে। তাতে অনেকে অনেক ধরনের কমেন্টও করেছে এবং লাইক দিয়েছে। কিন্তু আফজাল ফেসবুকে অ্যাকটিভ থাকা সত্ত্বেও এখনো তার ছবিতে কোনো লাইক না দেয়ায় ও কমেন্ট না করায় সে মর্মাহতৃ।
অ্যাসাইনমেন্ট খাতা পড়ার পর ক্ষুব্ধ শিক্ষিকা ছাত্রীকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। জবাবে ছাত্রী জানাল, সে যা লিখেছে তা কোনো সত্য ঘটনা নয়। একটি গ্রামার বইয়ে এ রকম একটি ঘটনা লেখা রয়েছে দিনলিপিতে এবং সেটি দেখে সে তার অ্যাসাইনমেন্টটি লিখেছে।
এবার শিক্ষিকা ছাত্রীর কাছ থেকে ওই বইটি সংগ্রহ করে ‘পিকনিক থেকে ফিরে এসে দিনলিপি’ শীর্ষক লেখাটি পড়ে আরো হতবাক হলেন। বইটিতে লেখা হয়েছে
‘উফফ। যা একখান ঝক্কি গেল। শরীরের হাড্ডি- মাংস কিমা হয়ে গেছে। সারা শরীরে কান্তি, অবসাদ। চোখ বুঝে আসছে ঘুমৃ। পিকনিক থেকে ফিরে এলাম। হট শাওয়ার নিয়েছি। আফজাল হোসেন, বম্পি সব সময় কালো শার্ট পরে, তাই আমিও বেছে নিয়েছিলাম কালো শাড়ি। সবার চোখ ট্যারা হয়ে গেছে। গ্রুপছবিতে আমাকে চেনা যাচ্ছে আলাদা করে। বাসায় ফিরেই আমার ফেসবুক ওয়ালে বাছাই করা তিনটি ছবি আপলোড করেছি। দারুন দারুন সব কমেন্টস করা হচ্ছে। কিন্তু আফজাল এখনো কোনো কমেন্ট করেনি। অথচ ফেসবুকে ওকে এ্যাকটিভ দেখাচ্ছে।
বাসে আমি বসেছিলাম জানালার পাশে, ও বসেছিল ঠিক আমার দুই সারি পেছনে। ওর বন্ধু আল ফারাবি রিয়েল ও হৃদয় খান বারবার আমার দিকে তাকালেও ও একবারও আমার দিকে তাকায়নি। পিকনিকে যাওয়াই আমার ভুল হয়ে গেছে। মহা ভুল। বাসে নাস্তার বক্সে দেওয়া হয়েছিল আপেল, কলা আর একটা নিমকি। অথচ জার্নি করার সময় আমি মিষ্টি খেতে পারি না। বমি আসে। বাসে রিয়েল একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়ে বলে ‘আফজাল পাঠিয়েছে।’ খুলে দেখি বার্গার সমুচা আর সিঙ্গারা। কাচ্চি বিরিয়ানি আমি খাই না অথচ আমাদের পিকনিকে দুপুরের মেনুই ওটা। খাবার সময় আলাদাভাবে তাই কাঁঠাল গাছটার তলায় গিয়ে বসেছিলাম। হৃদয় একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়ে বলে ‘আফজাল পাঠিয়েছে।’ খুলে দেখি- চিকেন বিরিয়ানিৃ।
ঘুম নষ্ট হয়ে গেছে। ল্যাপটপ খুলে বসে আছি। আমার ছবিতে কত ফ্রেন্ডস লাইক দিচ্ছে, কমেন্টস করছে। কিন্তু ৃ কিন্তুৃ কান্নার একটা ধাক্কা আসে। সেটা সামলে নিয়ে আবার ওয়ালে তাকাই। আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছিল গত সপ্তাহে। ফাটাফাটি এসেছে ছবিটা। ছবিতে আমার মামাতো বাই তনয় আমার হাত ধরে হাসছে। আমিও বত্রিশ দাঁত বের করে হাসছি।’
বইটির নাম ‘উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি।’ বইয়ের কাভার পেজে প্রফেসর নিরঞ্জন অধিকারী ও প্রফেসর ড. শফিউদ্দিন আহমদের নাম লেখা রয়েছে। বইয়ের ওপরে লেখা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানরীতি অনুসারে উচ্চমাধ্যমিক, সøাতকসহ (পাস ও অনার্স) কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচিত। বইয়ের ওপরে আরো লেখা হয়েছে ২০১৪-২০১৫, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুসারে প্রণয়ন করা হয়েছে।
বিস্মিত ওই শিক্ষক এ প্রতিবেদককে জানান, বইটি সংগ্রহ করে তিনি নাড়াচাড়া করে দেখেছেন এবং বইটিতে প্রচুর বানান ভুল রয়েছে। বিভিন্ন বিষয়ে বইয়ের ভাষাও যাচ্ছেতাই ধরনের।
এ ব্যাপারে খোঁজ নেয়ার জন্য রাজধানীর দু’টি নামকরা কলেজের পাশে অবস্থিত দু’টি লাইব্রেরিতে গিয়ে জানতে চাওয়া হয় ওই নামে কোনো গ্রামার বই আছে কি না। দু’টি লাইব্রেরিতেই বইটি পাওয়া যায়। এরপর খোঁজ নিয়ে আরো জানা গেল, রাজধানীসহ দেশের অনেক নামকরা কলেজ থেকেই বইটি পড়ার জন্য শিক্ষার্থীদের রেফার করা হচ্ছে।
বিশালাকৃতির বইটির মোট পৃষ্ঠাসংখ্যা ১৩৫১। একটি নামকরা প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করেছে এবং ৪৮০ টাকায় বিভিন্ন লাইব্রেরিতে বইটি বিক্রি হচ্ছে। বইটি দেখতে সুদৃশ্য কিন্তু ভেতরের অনেক বিষয় রয়েছে যাকে মার্জিত বলা যায় না। যেমন ‘একজন কলেজছাত্রের অঘটনের দিনলিপি’ শিরোনামে লেখা হয়েছে ‘কাশ শেষে স্যারের মেজাজ খারাপ করার জন্য সবাই আমাকে দায়ী করল। কেউ কেউ আমাকে বেশ ঝাড়িও দিলো। আমি নিরবে সব মাথা পেতে নিলাম।
এই ফাঁকে দীপু সামীর কাছ থেকে পাওনা টাকা আদায় করছিল। মজা করার জন্য আমিও বললাম, ‘দীপু আমি তো তোর কাছে আরো আগে থেকেই এক হাজার টাকা পাই। তুই আমারটা না দিয়ে ওর ধার শোধ করছিস য়ে’ বলাই বাহুল্য কথাটা বলেছিলাম নিছক মজা করার জন্য। কিন্তু আমার চোখ কপালে উঠল যখন এ কথা শুনে দীপু সুন্দর কড়কড়ে দুটো পাঁচ শো টাকার নোট বের করে হাতে ধরিয়ে দিয়ে বলল, ‘নে, খুশী?’ আমাকে আর কে পায়? দীপু, সামী আর সেই সাথে আরো চার- পাঁচজনকে সাথে নিয়ে কাবাব হাউসে গিয়ে সবাইকে শিক-পরোটা খাওয়ালাম। খাওয়া শেষ হতেই দীপু আমাকে জিজ্ঞেস করল, ‘অকেশনটা কী?’ সুন্দর করে বললাম, ‘দোস্ত মনে কিছু নিস না। আসলে আমি তোর কাছে কোনো টাকাই পেতাম না। এ খাওয়াটা আসলে তোর টাকাতেই হলো। তাই তু-ই বল অকেশনটা কী?’ দীপু লা-জবাব হয়ে তাকিয়ে দেখতে লাগল আমাকে। আর সবাই হো হো করে হেসে উঠল।’
বইটির রচনামূলক অংশে দেখা গেছে বেশ কিছু বিষয় রয়েছে যা মানানসই বলা যায় না। ‘কলেজে নতুন ভর্তি হয়েছে এমন একজন শিক্ষার্থীর দিনলিপি’ শীর্ষক লেখায় উল্লেখ করা হয়েছে বর্তমান আইনমন্ত্রীর নাম।
অ্যাসাইনমেন্ট প্রদানকারী শিক্ষিকা নয়া দিগন্তকে বলেন, ‘পিকনিক থেকে ফিরে এসে দিনলিপি’ শিরোনামে একজন ছাত্রীর বরাতে বইটিতে যা লেখা হয়েছে তা কখনো কাউকে ভালো কিছু শেখাতে পারে না। তার মতে, পাঠ্যবইয়ে এ জাতীয় বিষয় অশোভন ও অনৈতিক। তিনি প্রশ্ন করে বলেন, এ লেখাটি পড়ে একজন শিক্ষার্থী কী শিখবে। এমনিতেই আমাদের সমাজে নানা কারণে বিভিন্ন ধরনের অনাচার-বিকৃতি ছড়িয়ে পড়ছে। তারওপর কলেজের শিক্ষার্থীদের জন্য এ জাতীয় লেখাকে উসকানিমূলক বলে মনে করেন তিনি।
উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটির কাভার পেজে প্রফেসর নিরঞ্জন অধিকারী ও প্রফেসর ড. সফিউদ্দিন আহমদের নাম বড় করে লেখা থাকলেও তারা বইটির রচয়িতা নন। বইয়ের ইনার পেজে সব শেষে উল্লেখ করা হয়েছে রচয়িতাদের নাম। ইনার পেজে শুরুতে লেখা হয়েছে সম্পাদনায় প্রফেসর নিরঞ্জন অধিকারী ও প্রফেসর ড. সফিউদ্দিন আহমদ। তার নিচে লেখা হয়েছে পরিমার্জনায় প্রফেসর মো: আরিফুর রহমান, প্রফেসর আহমেদ ফারুক, ড. মোহাম্মদ মফিজ উদ্দিন, নিগার সুলতানা, প্রফেসর রোমজান আলী ও রাশিদা আক্তার। এরপর সবশেষে উল্লেখ করা হয়েছে রচনায় প্রফেসর মু. আব্দুল মান্নান ও জুলফিকার হোসেন তারা। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ১৯৯৯ সালে।
Saturday, August 8, 2015
স্ত্রী পরপুরুষকে ভালোবাসে, খুশি মনে দুজনের বিয়ে দিলেন স্বামী (জয় হোক পুরুষ প্রজাতি প্রানি কোলের)
পরকীয়ার পরে সংসারে অশান্তি, নিত্য গণ্ডগোল এবং সবশেষে বিষাদের বিবাহ-বিচ্ছেদ। বহু সংসারেই এই অশান্তি লেগেই রয়েছে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। উত্তরপ্রদেশের ফৈজাবাদের বিকাপুর গ্রামের ফুলচাঁদ যেমন। ২০১২ সালে বিয়ে হওয়ার পরে টাকা রোজগারের জন্য তৎক্ষণাৎ গ্রাম ছেড়ে, স্ত্রীকে ছেড়ে জলন্ধরে চলে যেতে হয়েছিল। সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে নিয়মিত টেলিফোনে কথা হলেও ঘুণাক্ষরে কিছু বুঝতে পারেননি।
'হাম দিল দে চুকে সনম' সিনেমায় যেমন অজয় দেবগণ যেমন বুকে পাথর রেখে তাঁর স্ত্রী ঐশ্বর্যকে প্রেমিক সলমনের কাছে নিয়ে গিয়েছিলেন, তেমন কিছুই বাস্তবে করে দেখিয়েছেন ফুলচাঁদ। গত ৪ অগাস্ট ফুলচাঁদ যখন বাড়ি ফেরেন, স্ত্রী চন্দা নিজের মুখেই স্বীকার করেন সূরজ নামে একজনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। জানান, বিয়ের আগে থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বাড়ির চাপে সে বিয়ে করতে বাধ্য হয়েছে।
মাঝের সময়েও দুজনে দেখা-সাক্ষাৎ করেছেন বলে জানান। ঘটনা শুনে প্রথমে খুব রেগে যান ফুলচাঁদ, ভীষণ দুঃখও পান। তবে সব সামলে নিয়ে সিদ্ধান্ত নেন স্ত্রীকে বিয়ে দেবেন প্রেমিকের সঙ্গে। সেইমতো বাবা-মায়ের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের সঙ্গে রীতিমতো লড়াই করে সবাইকে রাজি করিয়ে সূরজ ও চন্দার বিয়ে দিয়েছেন ফুলচাঁদ। প্রথমে গররাজি বিকাপুরের পঞ্চায়েত প্রধান গোটা ঘটনায় সেলাম ঠুকেছেন ফুলচাঁদকে। আর ফুলচাঁদ নিজে জানিয়েছেন, আমি খুশি কারণ চন্দা আমার সবটাই সত্যি কথা বলেছে এবং আমার উপরে বিশ্বাস রেখেছে।
সর্ম্পকিত আরো ব্লগ:
জন্মদিনে মেয়ের মুখে হাসি এনে দিতে বাবার অভিনব উপহারে হাততালি দিচ্ছে ওয়েবদুনিয়া
Wednesday, August 5, 2015
জন্মদিনে মেয়ের মুখে হাসি এনে দিতে বাবার অভিনব উপহারে হাততালি দিচ্ছে ওয়েবদুনিয়া
জন্মদিনে আপনার বাবা কী উপহার দিয়েছিল মনে আছে? এই ধরুন আপনার যখন ৫ বছর বয়স। ঘুম থেকে উঠে কী সারপ্রাইজ পেয়েছিলেন? একটু ভাবলে ফিকে হয়ে যাওয়া স্মৃতি থেকে দুই একটি উপহারের কথা মনে পড়বে। টিনটিনের বই, টেডি বিয়ার, জামা কাপড়, কিংবা একটু ঘুরতে যাওয়া। আর পাঁচটা দিনের থেকে একটু অন্যরকম খাওয়াদাওয়া বন্ধু- পরিবারের সঙ্গে। কিন্তু সেইসব অভিজ্ঞতা আজ ফিকে হয়ে গেছে। বইয়ের পাতা ছিঁড়ে গেছে। টেডি বিয়ার হারিয়ে গেছে। জামা-কাপড় ছোটো হয়ে গেছে।
উপহার যদি বস্তু হয় হয়ত আগামী দিনে থাকবে না কিন্তু একটা দারুন অভিজ্ঞতা যদি জন্মদিনে উপহার হয় চিরদিন জ্বলজ্বল করবে স্মৃতির মণিকোটায়। ঠিক তেমনি এক বাবা তাঁর পাঁচ বছরের মেয়ের জন্মদিনে অসাধারণ এক উপহার দিল। ঘুম থেকে উঠে মেয়েটি দেখে চারপাশে কোনও পুতুল নেই, আছে এদিক ওদিক জড়ানো সরু পাইপ। বাড়ির ছাদ বেয়ে, গাছে জড়িয়ে উপরে উঠে গেছে সেই পাইপ। পাইপ দিয়েই লেখা রয়েছে জন্মদিনের শুভেচ্ছা বার্তাও। তারপর সেই পাইপ একটি জুসের বোতলে লাগানো রয়েছে। মেয়েটি ঘুম থেকে উঠে সেই পাইপে মুখ দিয়ে জুস খেতে থাকে।
আদৌ সেই জুস সাত সাগর তেরো নদী পেরিয়ে তার মুখে পৌঁছিয়েছে কিনা সন্দেহ থাকলেও তার বাবার এমন সৃষ্টিশীল ভাবনা মেয়েটির আজীবন মনে থাকবে। কারণ মজার অভিজ্ঞতা একটি টেডি বিয়ারের উপহারের থেকে অনেক বেশিদিন মনে থাকে। তাই না!
Subscribe to:
Posts
(
Atom
)