<span class='st_sharethis_large' displayText='ShareThis'> </span> <span class='st_facebook_large' displayText='Facebook'> </span> <span class='st_twitter_large' displayText='Tweet'> </span> <span class='st_linkedin_large' displayText='LinkedIn'> </span> <span class='st_pinterest_large' displayText='Pinterest'> </span> <span class='st_email_large' displayText='Email'> </span> Elias ahmed Chondon: বাংলাদেশ
Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Wednesday, November 16, 2016

বাংলাদেশী ‘ক্ষুদে আইনস্টাইন’ (ভিডিও) বিস্ময় শিশুর কাছে ওবামার চিঠি


নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে রিকগনিশন অব একমপ্লিশম্যান্ট পেয়েছে ৪ বছর বয়সী সুবর্ণ আইজ্যাক বারী। সুবর্ণ এরই মধ্যে ‘ক্ষুদে আইনস্টাইন’ হিসেবে পরিচিতি পেয়েছে।
হোয়াইট হাউজের অফিসিয়াল ওই চিঠিতে বারাক ওবামা চিঠিতে লিখেছেন, ‘প্রিয় সুবর্ণ, আশা করছি তুমি তোমার কঠোর প্ররিশ্রম এবং অর্জনের জন্য তুমি গর্ব অনুভব কর। তোমার মতো শিক্ষার্থী আমেরিকায় আরো দরকার, যারা স্কুলে কঠোর প্ররিশ্রম করার চেষ্টা করে, বড় স্বপ্ন দেখে এবং আমাদের সমাজের পরিবর্তন ঘটায়। আমাদের দেশ অনেক চ্যালেঞ্জ মুখোমুখি হয়। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে এসব মোকাবেলা করা কোনো ব্যাপারই নয়। তুমি তোমার প্রচেষ্টা চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। তোমার কাছে আমি অনেক বড় কিছু প্রত্যাশা করি।’ প্রেসিডেন্ট ওবামা সুবর্ণের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান চিঠিতে।
ভাবছেন কী এমন করেছে এই শিশু, যার জন্য বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তাকে চিঠি লিখলেন। হ্যাঁ, তার প্রতিভার কথা শুনলে অভিভূতই হতে হয়। মাত্র দেড় বছর বয়সে সে রসায়নের পর্যায় সারণী তথা ক্যামিস্ট্রি পিরিয়ডিক টেবল মুখস্থ করে ফেলেছে সে। ৩ বছর বয়সে সে লেবুর সাহায্যে ব্যাটারি এক্সপেরিমেন্ট করে। সাড়ে তিন বছর বয়সে খ্যাতনামা একটি কলেজের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছে। এরই মধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে ভয়েস অব আমেরিকাসহ বিশ্বের অন্যতম শীর্ষ গণমাধ্যমগুলোতেও।
ঘটনার শুরু একেবারে ছোটবেলায়। শিশু সুবর্ণ আইজ্যাক বারী নিউইয়র্কের একটি হাসপাতালের বেডে জ্বরে কাতরাচ্ছিল। তার বাবা রাশীদুল বারী বললেন, ‘আই লাভ ইউ মোর দ্যান এনিথিং ইন দ্য ইউনিভার্স’। সুবর্ণ তার বাবাকে পাল্টা প্রশ্ন করে, ‘ইউনিভার্স অর মাল্টিভার্স?’
কলেজ শিক্ষক রাশীদুল বারী চমকে যান। কিন্তু তখনও তিনি জানতেন না এই সুবর্ণ ৩ বছর বয়সে অংক, পদার্থ বিজ্ঞান এবং রসায়নে দক্ষতা দেখিয়ে সারা পৃথিবীকে নাড়িয়ে দিবে। সেই সুবর্ণ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে হৈ-চৈ ফেলে দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণর মেধা বিস্ময় সৃষ্টি করেছে সর্বত্র। যে এখনও স্কুলেই যায়নি, সে কীভাবে জ্যামিতি, বীজগণিতসহ রসায়নের জটিল বিষয়ের সহজ সমাধান দিচ্ছে।
মাত্র দেড় বছর বয়সে রসায়নের পর্যায় সারণীর গল্প শুনিয়েছেন তার বাবা রাশিদুল বারী। তিনি জানিয়েছেন, ওর মা ওকে অংক শেখাচ্ছিলেন। হঠাৎ সুবর্ণ বলল, ‘ইফ ওয়ান প্লাস ওয়ান ইক্যুয়াল্টো টু, দ্যান টু প্লাস টু ইকোয়াল্টো ফোর এবং এন+এন ইকোয়াল্টো টুএন, তাই না?’ রাশীদুল বারী তখন পাশের রুমে তার ছাত্রদের পরীক্ষার খাতা দেখছিলেন। ছেলের এমন প্রতিভায় মুগ্ধ হয়ে রাশীদুল বারী তাকে অ্যাডভান্সড ম্যাথ অ্যান্ড সায়েন্সের লেসন দেয়া শুরু করলেন। আর এভাবেই মাত্র ২ বছর বয়সে সে রসায়নের পিরিয়ডিক টেবিল মুখস্ত করে ফেলল। এ অবিশ্বাস্য কথাটি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ছাত্র-শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ‘বারী সাইন্স ল্যাব’ এবং সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে এ বিস্ময়কর প্রতিভার কথা।
‘ক্ষুদে আইনস্টাইন’ (ভিডিও)
হইচই পৌঁছায় মেডগার এভার্স কলেজের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড পোজম্যানের কানেও। তিনি সুবর্ণের মেধা যাচাই করতে চান। সুবর্ণ পর্যায় সারণীর সবগুলো এলিমেন্ট বলে পোজম্যানকে অবাক করে দেয়। সেদিন তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে, ১ বছর পর অর্থাৎ গত ২৫ নভেম্বর আবার তাকে ডেকে পাঠালেন পোজম্যান। এরপর ডাক পড়ে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ থেকে। বাবা বারী তাকে নিয়ে যান ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকা স্টুডিওতে। সেখানে সাবরিনা চোধুরী ডোনা তার ইন্টারভিউ নেন এবং বছরের সেরা কনিষ্ঠ ইন্টারভিউ হিসাবে তারা এটা বাছাই করে ইংরেজী নববর্ষে পুনঃপ্রচার করেছে। এরই মধ্যে অনেকগুলো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে ফলেছে সুবর্ণ। ডাক পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল-কলেজ থেকে।
চট্টগ্রামের সন্তান রাশেদুল বারী উচ্চশিক্ষার জন্যে নিউইয়র্কে আসার পর ব্রঙ্কসের লিমন কলেজে অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির বারুখ কলেজে অংকের এডজাঙ্ক অধ্যাপক এবং একইসঙ্গে নিউভিশন চার্টার হাই স্কুল ফর এডভান্সড ম্যাথ অ্যান্ড সায়েন্সে পদার্থ বিজ্ঞানের শিক্ষক। জেরুজালেম পোস্টে তিনি নিয়মিতভাবে কলাম লিখছেন। সুবর্ণর মা রেমন বারী ব্রঙ্কস কম্যুনিটি কলেজ থেকে একাউন্টিংয়ে ডিগ্রি নিয়েছেন। সুবর্ণর একমাত্র বড় ভাই রিফাত আলবার্ট বারীর বয়স ১২। সেও অসাধারণ মেধার অধিকারী। সপ্তম গ্রেডে পড়ছে এবং ৭ ভাষায় কম্প্যুটার প্রোগ্রামিংয়ে অভ্যস্ত। সে হাইস্কুলে না গিয়েই বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। এজন্যে সে ইতোমধ্যেই ৩ বার এস এ টি প্রদান করেছে।
সুবর্ণর জন্ম ২০১২ সালের ৯ এপ্রিল অর্থাৎ গেল এপ্রিলে তার বয়স চার বছর পূর্ণ হয়েছে। সুবর্ণ তার বাবার ল্যাবরেটরিতে যাচ্ছে এবং অঙ্কশাস্ত্র ছাড়াও রসায়নের বিভিন্ন বিভাগ সম্পর্কে ধারণা নিচ্ছে। এখনও সে স্কুলে ভর্তি হয়নি।
FACEBOOK
YOUTUBE CHANNEL

Tuesday, June 21, 2016

এইচআইভির ভ্যাকসিন আবিষ্কারে থাকবে বাঙালি নারীর হাত


আগামী বছরের শেষ নাগাদ নতুন এইচআইভি ভ্যাকসিনের পরীক্ষা চালানো হতে পারে৷ স্ক্রিপস গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের গবেষণার অংশ হিসেবে এ কাজটি করা হবে৷ এ দলে আছেন বাঙালি মেয়ে অনিতা সরকার৷
এই ভ্যাকসিন প্রয়োগের ফলে আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিবডি উৎপন্ন হবে এবং এইচআইভি ভাইরাসের বিস্তারকে রোধ করে ভাইরাসকে অকেজো করে দেবে৷ গত মার্চে এই গবেষণাটি প্রকাশ করা হয়৷ অনলাইনে গবেষণাটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করতে পারেন৷
শুরুতেই এই ভ্যাকসিনটি ভাইরাসকে একেবারে নির্মূল করতে পারবে না৷ তবে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তুলতে সাহায্য করবে৷ গবেষকদের অন্যতম বিজ্ঞানী অনিতা সরকার ভারতীয় বাঙালি৷
২০৩০ সালের মধ্যে এইডস-এর বিস্তার রোধ করতে চায় জাতিসংঘ:
বিশ্বব্যাপী এইডস-এর বিস্তার ২০৩০ সালের মধ্যে রোধে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ৷ এছাড়া আর ২০২০ সালের মধ্যে ৩ কোটি এইচআইভি আক্রান্ত শিক্ষার্থীকে চিকিৎসা দেবে জাতিসংঘ৷ সমালোচকরা অবশ্য বলছেন, এই লক্ষ্যে পৌঁছানো সহজ হবে না৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইউএনএইডস সম্মেলনে এইডস-এর বিস্তার রোধে এই সময় নির্ধারণ করে দেয়া হয়৷ এ সময় রাশিয়া, ইরান এবং পোল্যান্ড জাতিসংঘের কাছে সমকামী এইডস আক্রান্তদের চিকিৎসার ব্যাপারটি উত্থাপন করে৷
বাংলাদেশের এইডস পরিস্থিতি
প্রথম রোগী
১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়৷ এইচআইভি-র কারণে সৃষ্ট এই রোগটি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়৷ ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে-কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন – যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যু ঘটাতে পারে৷
জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট মোগেনস লাইকেটফট জানান, এইডস-এর বিস্তার রোধে ‘সাংস্কৃতিক স্পর্শকাতরতা' বড় একটা ভূমিকা রাখছে৷ অন্যদিকে, ইউএনএইডস সংস্থার প্রধান মিশেল সিডিবে জানান, ‘‘জাতিসংঘের সদস্য দেশগুলো ২০২০ সালের মধ্যে নতুন এইচআইভি রোগীর সংখ্যা বছরে ৫ লাখের নীচে নামিয়ে আনবে৷ যেখানে ২০১৫ সালে নতুন এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিলো ২১ লাখ৷ আর এইচআইভি আক্রান্ত রোগীর মৃতের সংখ্যা ৫ লাখে নামিয়ে আনবে, যেখানে গত বছর প্রাণ হারিয়েছিল ১১ লাখ৷
আর ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী এইডস ছড়িয়ে পড়ার হার একেবারে বন্ধ করার চেষ্টা করবে তারা৷ জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সতর্ক করে বলেছেন, এইডস নির্মূল করা অনেক কঠিন৷ তবে আগামী পাঁচ বছরে বিশ্বের মানুষ চাইলে এই অবস্থার পরিবর্তন হতে পারে৷ তিনি আরো জানান, ১৫ বছরে এ ব্যাপারে অনেকটাই অগ্রগতি হয়েছে৷ প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষকে এইডস রোগে মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে৷ যুক্তরাষ্ট্র বলেছে, এই ঘোষণায় মানবাধিকারের প্রতি আরো জোর দেয়া উচিত৷
এবারের সম্মেলনের উদ্বোধন করেছিলেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনদাবা, যাঁর বাবা ২০০৫ সালে এইডস-এ আক্রান্ত হয়ে মারা যান৷ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ৩৫টি দেশের রাষ্ট্র প্রধানদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা এইডস রোগীদের ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়৷
MY FACEBOOK
YOUTUBE CHANNAL

Tuesday, June 7, 2016

‘ব্রিটিশ শাসকদের সুপরিকল্পিত গণহত্যা বা মহা-হলোকাস্ট’


পৃথিবীর ইতিহাস সত্য ও মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। সত্য ইতিহাস হচ্ছে সভ্যতার প্রকৃত দর্পণ। আর প্রকৃত ইতিহাস থেকে শিক্ষা নেয়া ছাড়া কোনো জাতি উন্নতি ও অগ্রগতির সোপানগুলো অতিক্রম করতে পারে না। কিন্তু বলা হয় শক্তিমান ও বিজয়ীরাই ইতিহাস লেখে। জালিম ও আধিপত্যকামী শক্তিগুলো যুগে যুগে ইতিহাসকে তাদের স্বার্থে করেছে বিকৃত। বিশেষ করে উপনিবেশবাদী পশ্চিমা শক্তিগুলো দেশে দেশে তাদের শোষণ-লুণ্ঠন, হত্যাযজ্ঞ ও বর্বরতাসহ নানা অপরাধকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে, কিংবা সেইসব অপরাধের পক্ষে নানা অপযুক্তি দেখিয়ে সেগুলোকে বৈধ ও অনিবার্য বলে দেখানোর চেষ্টা করেছে।
অবশ্য বড় ধরনের অপরাধগুলো কখনও পুরোপুরি গোপন রাখা যায় না এবং হাজারো অপযুক্তি দেখিয়েও সেসবকে বৈধ বলে চালিয়ে দেয়া যায় না। বিশ্বের নানা অঞ্চলে উপনিবেশবাদী ব্রিটেনের অপরাধযজ্ঞও এমনই একটি বিষয়। ভারত উপমহাদেশের বৃহত্তর বাংলায় ১১৭৬ বাংলা সনের তথা ১৭৬৯-৭০ খ্রিস্টাব্দের মহা-দুর্ভিক্ষকে অনেক গবেষকই ব্রিটিশদের পরিকল্পিত গণহত্যা বলে মনে করছেন। সেই থেকে ১৮টি দশক তথা ১৮০ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বৃহত্তর বাংলা ও ভারতের নানা অঞ্চলে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রায় দশ কোটি মানুষকে হত্যা করেছে বলে তারা প্রামাণ্য নানা তথ্য-উপাত্ত তুলে ধরেছেন।
বলা হয় ১৭৬৯ থেকে ১৭৭৩ সালের খরায় নিহত হয়েছিল এক কোটি বাঙ্গালি। বৃহত্তর বাংলার এক তৃতীয়াংশ জনসংখ্যা কমে যায় এর ফলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা একদল বিশ্বাসঘাতক ও লোভী কর্মকর্তা আর ব্যবসায়ীর সঙ্গে ষড়যন্ত্র পাকিয়ে প্রহসনের এক যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলাকে পরাজিত ও শহীদ করার ৫ বছরের মধ্যেই ঘটানো হয় এই কৃত্রিম দুর্ভিক্ষ। এ দুর্ভিক্ষে বাংলার মানুষ যখন ক্ষুধার জ্বালায় মরছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা লন্ডনে তাদের মনিবদের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছিল যে তারা বাণিজ্য হতে ও বিপুল পরিমাণ খাদ্য রপ্তানি করে সর্বোচ্চ মাত্রার মুনাফা অর্জন করেছে!
এ সময় ইংরেজরা পুতুল সরকার হিসেবে মিরজাফরকে নামেমাত্র নবাবের পদে রাখলেও রাজস্ব আদায় ও ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় তাদের কোম্পানি। আর এই সুযোগে কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন ও অত্যাচার শুরু করে দেয়। বিপুল অংকের খাজনা পরিশোধ করতে গিয়ে কৃষকরা অর্থহীন ও শস্যহীন হয়ে পড়েছিল। ফলে তাদের চাষাবাদের ক্ষমতা রহিত হয়ে যায়। এ অবস্থায় আগেই সব শস্য বিক্রি করতে বাধ্য হওয়ার পর খরা দেখা দেয়ায় কৃষকরা সপরিবারে মারা যায় অনাহারে। ব্রিটিশদের অনুচর মুসলমান-বিদ্বেষী জমিদাররা অতি উচ্চ হারের খাজনা মওকুফ করলে বা খাজনার চড়া হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনলে এবং কিছুটা খাদ্য ত্রাণ সাহায্য হিসেবে বিতরণ করা হলে এই গণহত্যা ঘটতো না।
সুজলা সুফলা শস্য-শ্যামল ও নদীমাতৃক বাংলা পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। বাংলাকে বলা হত গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় শস্য-ভাণ্ডার। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ ছিল সে সময়কার বাংলার সাধারণ চিত্র। গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই ছিল পুকুর যা এখনও আছে। কিন্তু ব্রিটিশদের দানবীয় হস্তক্ষেপ আগুন জ্বালিয়ে দিল এই সুখের রাজ্যে। ব্রিটিশরা বাংলার ক্ষমতা দখলের পর থেকে এ অঞ্চলে ত্রিশ থেকে ৪০টি ছোট-বড় দুর্ভিক্ষ হয়েছে। এসব দুর্ভিক্ষে নিহতের যেসব সংখ্যা ব্রিটিশ উপনিবেশবাদী শাসকরা উল্লেখ করে গেছে নিহতের প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে।
বাংলায় ব্রিটিশ শাসকদের মাধ্যমে সর্বশেষ বড় দুর্ভিক্ষটি ঘটানো হয় ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে। ব্রিটিশদের দেয়া তথ্য অনুযায়ী এ তিন বছরে কমপক্ষে চার কোটি মানুষ মারা যায় অনাহারে। ১৯৪২ সালের মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানি সেনারা বার্মা দখল করে নেয়। ওদিকে সুভাস চন্দ্র বসুর নেতৃত্বে স্বাধীনতাকামী ভারতের জাতীয় সেনাদলও পূর্ব দিক থেকে ভারতে হামলা করতে পারে বলে ব্রিটিশ দখলদাররা আশঙ্কা করছিল। এ সময় নিষ্ঠুর ব্রিটিশরা পোড়ামাটির নীতি গ্রহণ করে। এ কূটচাল অনুযায়ী জাপানি সেনারা যাতে খাদ্য পেতে না পারে সে জন্য সব খাদ্য কিনে নেয় ব্রিটিশরা। অনেক ক্ষেত্রে ব্রিটিশ সেনারা খাদ্য লুট করে ও বহু স্থানীয় অধিবাসীকে হত্যা করে। জাপানিদের হাতে বিতাড়িত ব্রিটিশ সেনারা আশ্রয় নিতে থাকে কোলকাতা ও চট্টগ্রামে। ব্রিটিশ সরকার তাদের জন্য খাদ্য কিনতে থাকায় খাদ্যের দাম আকাশস্পর্শী হয়ে ওঠে।
জাপানি সেনারা যাতে বঙ্গোপসাগরে নৌকা ব্যবহার করতে না পারে সে জন্য জেলেদের প্রায় ৭০ হাজার নৌকা আটক করে ব্রিটিশ সরকার। ফলে একদিকে যেমন মাছ ধরা অসম্ভব হয়ে পড়ে তেমনি ধান ও পাট বাজারে আনাও কৃষকদের জন্য অসম্ভব হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষের অর্থনীতি ভেঙ্গে পড়ে। বিমানবন্দর, সেনা-ঘাঁটি ও শরণার্থী শিবিরের মত নানা স্থাপনা নির্মাণের জন্য ব্রিটিশরা প্রায় দুই লাখ বাঙ্গালির জমি কেড়ে নেয়। ফলে তারা হয়ে পড়ে গৃহহারা।
ব্রিটিশ সরকার ভারতের অন্যান্য অঞ্চল থেকে বাংলায় খাদ্য পাঠানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। জাপানিরা সম্ভাব্য হামলার সময় যাতে খাদ্য না পায় সে জন্য এই বর্বর পদক্ষেপ নেয় দখলদার ব্রিটিশ সরকার।
অন্যদিকে অপেশাদার ব্যবসায়ীদেরকে এ সুযোগ দেয়া হয় যে তারা যে কোনো অঞ্চল থেকে খাদ্য সংগ্রহ করে খুব চড়া দামে তা সরকারের কাছে বিক্রি করতে পারবে। এভাবে বাংলার সমস্ত খাদ্য-শস্য জমা হতে থাকে কেবল সরকারি গুদামে। অন্যদিকে খাদ্য-শস্যের দাম আগুন হয়ে ওঠে। আর অসাধু ব্যবসায়ীরা আরও চড়া দামে সরকারের কাছে শস্য বিক্রির আশায় বাজারে খাদ্য না বেচে মজুতদারির আশ্রয় নেয়।
এদিকে ব্রিটিশ সরকার সেনাদের ব্যয়ভার মেটানোর জন্য ব্যাপক পরিমাণ কাগুজে নোট ছাপায়। ফলে দেখা দেয় মুদ্রাস্ফীতি। অন্য কথায় জনগণের কাছে থাকা অর্থের ক্রয়মূল্য কমে যায়। এভাবে দেখা দেয় কৃত্রিম দুর্ভিক্ষ। কিন্তু দখলদার ব্রিটিশ সরকার তা স্বীকার করেনি এবং জরুরি অবস্থাও ঘোষণা করেনি, ত্রাণ সাহায্য দেয়া তো দূরের কথা। যুদ্ধের আগে দখলদার ব্রিটিশ সরকার প্রায় দুই কোটি টন খাদ্য কিনেছিল। ৪২-৪৩ সনে রেকর্ড মাত্রায় উদ্বৃত্ত খাদ্য ছিল বলেও ওই সরকার স্বীকার করেছিল। বাংলার শোচনীয় অবস্থার কথা ব্রিটেনের সংসদে তোলা হয়। ফলে ৪৩ ও ৪৪ সনে ভারতে মাত্র প্রায় ৫ লাখ টন খাদ্য পাঠানোর উদ্যোগ নেয়া হয়। অথচ কেবল ৪৩ সনে ব্রিটেনের ৫ কোটি নাগরিকের জন্য কেনা হয়েছিল এক কোটি টন খাদ্য। ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী চার্চিল বার বার ভারতে খাদ্য রপ্তানি করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল যদিও দ্বিতীয় মহাযুদ্ধে প্রায় ২৫ লাখ ভারতীয় ব্রিটেনের সেনাবাহিনীতে যোগ দেয়। বলা হয় সেই দুর্ভিক্ষে বাঙালীদের মৃত্যুতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জেনারেল উইনস্টন চার্চিল উল্লাস করেছিল!
অস্ট্রেলিয়ান প্রাণ-রসায়নবিদ ড. গিদেন পলইয়া তৎকালীন বাংলার ঐ দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট গণহত্যা’ বলে অভিহিত করেছেন। কারণ চার্চিলের নীতিই ঐ দুর্যোগের জন্য দায়ী ছিল। ১৯৪২ সালেও বাংলায় বাম্পার ফলন হয়েছিল। কিন্তু ব্রিটিশরা বিপুল পরিমাণ খাদ্যশস্য ভারত থেকে ব্রিটেনে নিয়ে যায়। যার ফলে এখানে ব্যাপক খাদ্যাভাব দেখা যায়। বর্তমান সময়ের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এবং বাংলাদেশে ঐ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
এই কৃত্রিম দুর্ভিক্ষে অনাহারে ধুকে ধুকে মরতে থাকা মানুষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন শিল্পী জয়নুল আবেদিন। মধুশ্রী মুখার্জির লেখায় ঐ দুর্ভিক্ষ-পীড়িত মানুষদের কথা উঠে এসেছে। দুর্ভিক্ষে নিহতদের পরিবার সদস্য এবং দুর্ভিক্ষে বেঁচে যাওয়া মানুষদের জবানিতে ঐ চরম সময়ের কথা উঠে এসেছে। চার্চিলের ঐ গোপন যুদ্ধ নিয়ে তিনি লিখেন: ‘মা বাবারা তাদের ক্ষুধার্ত ছেলেমেয়েদেরকে কুয়াতে ও নদীতে ফেলে দিতো। অনেকে ট্রেনের সামনে নিজেকে ফেলে দিয়ে আত্মহত্যা করতো। ক্ষুধার্ত মানুষ ভাতের মাড় চেয়ে ভিক্ষা করতো। শিশুরা পাতা, ফুল, ঘাস এবং বিভিন্ন তৃণমূল খেত। মানুষ এতই দুর্বল ছিল যে তারা তাদের প্রিয়জনদের দাফন পর্যন্ত করতে পারতো না।’
দুর্ভিক্ষে বেঁচে যাওয়া এক ব্যক্তি মুখার্জিকে বলেন, ‘শেষকৃত্য করার মত কারও গায়ে শক্তি ছিল না। বাংলার গ্রামগুলোতে মরদেহের স্তূপ থেকে কুকুর শিয়ালরা তাদের ভুরিভোজ করতো। মায়েরা খুনিতে পরিণত হয়েছিল, গ্রামগুলো হয়ে পড়ে পতিতা-পল্লী। আর বাবারা ছিল কন্যা সন্তান পাচারকারী।’ মনি ভৌমিক নামের একজন বিখ্যাত চিকিৎসাবিদ, সেই দুর্ভিক্ষ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, তাকে এক মুঠো খাবার দেয়ার জন্য তার নানী তার অল্প খাবারটুকুও তাকে দিয়ে দিতেন। এতে তিনি না খেয়ে মারা যান।
১৯৪৩ সালে ক্ষুধার্ত মানুষের দল কলকাতায় এসে ভিড় জমায় যাদের বেশিরভাগই রাস্তায় মারা যায়। এরকম ধ্বংসযজ্ঞের মাঝে হৃষ্টপুষ্ট ব্রিটিশ সেনাদের উপস্থিতিকে ‘ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ রায়’ হিসেবে দেখেন ইংরেজ-ভক্ত জওয়াহারলাল নেহরু। চার্চিল খুব সহজেই এই দুর্ভিক্ষটি এড়াতে পারত। এমনকি কয়েক জাহাজ খাবার পাঠাইলেই অনেক উপকার হতো। কিন্তু একে একে দুজন ভাইসরয়ের আবেদনকে একগুঁয়েমির সাথে প্রত্যাখ্যান করেছিলেন। এমনকি তিনি তার পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির আবেদনের প্রতিও কর্ণপাত করেননি। নেতাজি সুভাস চন্দ্র বসু তখন অক্ষ শক্তির পক্ষ নিয়ে লড়াই করছিলেন। তিনি মায়ানমার (বার্মা) থেকে চাল পাঠানোর প্রস্তাব করেন। ব্রিটিশরা তো তার চাল আসতে দেয়নি এমনকি সুভাস বসুর প্রস্তাবের খবরটি পর্যন্ত চাপা দিয়ে রেখেছিল।
নিষ্ঠুর চার্চিল বাঙালীদেরকে মৃত্যুর মিছিলে রেখে খাদ্য শস্য ব্রিটিশ সেনা ও গ্রিক নাগরিকদের জন্য পাঠাচ্ছিল। তার কাছে ‘ভুখা বাঙালীর না খেয়ে থাকার চেয়ে সবল গ্রিকদের না খেয়ে থাকা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।’ তার এই মতকে সমর্থন দিয়েছিল তৎকালীন ‘ভারত ও বার্মা বিষয়ক’ ব্রিটিশ মন্ত্রী লিওপল্ড এমেরি। এমেরি ছিল একজন কড়া উপনিবেশবাদী। তারপরও তিনি চার্চিলের ‘হিটলারের মত মনোভাবের’ নিন্দা করেছিল। চার্চিল শস্য পাঠানোর জন্য এমেরির জরুরি আবেদন এবং তৎকালীন ভাইসরয় আর্চিবাল্ড ওয়াভেল এর প্রার্থনার উত্তর দেয় একটি টেলিগ্রামে। সেখানে চার্চিল লিখেছিল, গান্ধী কেন তখনো মরেন নি!
ওয়াভেল লন্ডনকে অবহিত করে যে ঐ দুর্ভিক্ষটা ‘ব্রিটিশ শাসিত অঞ্চলে মানুষের উপর নামা সবচেয়ে বড় দুর্যোগ’। তিনি বলেন, যখন হল্যান্ডে খাদ্যাভাব দেখা দেয় তখন বলা হয় ‘খাদ্য-জাহাজ অবশ্যই সরবরাহ করা হবে। এর উল্টো উত্তরটিই বরাদ্দ থাকে ইন্ডিয়াতে খাবার সরবরাহের বেলায়।’ চার্চিল কি অজুহাতে এখানে খাবার পাঠানোর অনুমতি দেয়নি? বর্তমানে চার্চিলের পরিবারের সদস্য ও তার সমর্থকরা বলার চেষ্টা করেন যে ব্রিটেন জরুরী খাদ্য সরবরাহ কাজে জাহাজগুলোকে নিযুক্ত করতে চাচ্ছিল না। কারণ যুদ্ধের জন্য সব জাহাজ প্রস্তুত রাখতে হয়েছিল। কিন্তু মধুশ্রী মুখার্জির লেখায় সব প্রমাণ বের হয়েছে, সব রহস্য উদঘাটিত হয়েছে যে তখন ঠিকই ব্রিটেনের জাহাজ অস্ট্রেলিয়া থেকে খাদ্য শস্য নিয়ে ইন্ডিয়ার পথ দিয়ে ভূমধ্যসাগরের দিকে রওনা হতো।
ভারতীয়দের প্রতি চার্চিলের বিদ্বেষ একটি জানা ঘটনা। চার্চিল তার ওয়ার কেবিনেট বা যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠকে এই দুর্ভিক্ষের জন্য ইন্ডিয়ানদেরকেই দায়ী করে। ‘এরা খরগোশের মত বাচ্চা পয়দা করে’ -এমন অশালীন মন্তব্যও বের হয়েছে তার মুখ থেকে। ভারতীয়দের প্রতি তার মনোভাব এমেরির কাছে তুলে-ধরা তার বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়। চার্চিল বলেছিল ‘আমি ইন্ডিয়ানদের ঘৃণা করি। তারা একটি জঘন্য ধর্মের জঘন্য মানুষ ( বিশ্রী ধর্মের বিশ্রী মানুষ’)’। চার্চিল অন্য এক সময় বলেছিল ‘ভারতীয়রা হচ্ছে জার্মানদের পর সবচেয়ে জঘন্য মানুষ।’
মুখার্জির মতে, ‘ভারতের প্রতি চার্চিলের মনোভাব ছিল একেবারে চরম এবং তিনি ইন্ডিয়ানদেরকে ভীষণ ঘৃণা করতেন। তারা যে আর ইন্ডিয়াকে বেশিদিন নিজেদের করে রাখতে পারছে না -এই অভাব-বোধ থেকেই তার এই তীব্র ঘৃণা জন্মাতে পারে। চার্চিল হাফিংটন পোস্টে লেখেন, অ-শ্বেতাঙ্গ লোকদের পেছনে গম খরচ করা অনেক খরচের ব্যাপার, তাও আবার বিদ্রোহীদের পেছনে যারা ব্রিটিশ সাম্রাজ্যের কাছে স্বাধীনতা দাবি করে আসছে। চার্চিল তার সংরক্ষিত খাদ্যশস্য যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপীয়দের খাওয়ানোকেই শ্রেয় মনে করলেন।’
১৯৪৩ সালের অক্টোবর মাস। তখন দুর্ভিক্ষ চরম সীমায়। ওয়াভেলকে নিয়োগ উপলক্ষে একটি বিশাল ভোজ-উৎসবে চার্চিল বলেছিল, ‘আমরা যখন পেছনের বছরগুলোর দিকে তাকাই তখন দেখতে পাই একটি অঞ্চলে তিন প্রজন্ম পর্যন্ত কোন যুদ্ধ নেই, দুর্ভিক্ষ পালিয়ে গেছে। শুধু সাম্প্রতিক সময়ে সংগঠিত যুদ্ধ আমাদেরকে সেই পুরনো স্বাদ দিচ্ছে…মহামারি আর নেই..ইন্ডিয়ান ইতিহাসে এই সময়কালটা একটি সোনালী অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। ব্রিটিশরা তাদেরকে শান্তি দিয়েছিল, শৃঙ্খলা দিয়েছিল এবং দিয়েছিল গরীবদের জন্য ন্যায়বিচার এবং বিদেশী আক্রমণের শঙ্কা থেকে মুক্তি।’!!!
চার্চিল যে শুধু বর্ণবাদীই ছিল তা নয়, একইসঙ্গে ছিল এক বড় মাপের মিথ্যুকও।
নিশ্চিতভাবেই বলা যায়, এই দুর্ভিক্ষপীড়িত বাংলায় চার্চিলের পলিসি আসলে ভারতের প্রতি ব্রিটিশদের আগের পলিসিরই অনুকরণ। ভিক্টোরিয়া শাসনকালের শেষের দিকে গণহত্যা বিশেষজ্ঞ মাইক ডেভিস দেখান যে ব্রিটিশদের ১২০ বছরের ইতিহাসে ৩১ টি ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অথচ ব্রিটিশদের আসার আগের দুই হাজার বছরে ১৭টি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
তার বইয়ে ডেভিস ঐ দুর্ভিক্ষের গল্পগুলো বলছিলেন যেখানে ২৯ মিলিয়ন ইন্ডিয়ান (প্রায় তিন কোটি ইন্ডিয়ান) মারা গিয়েছিল। ঐ লোকগুলো আসলে ব্রিটিশ পলিসির কারণে মারা গিয়েছিল। ১৮৭৬ সালে খরার কারণে যেখানে ডেকান বা দাক্ষিণাত্যের মালভূমিতে কৃষকেরা সর্বস্বান্ত হচ্ছিলেন সে বছর ইন্ডিয়াতে ধান ও গমের নেট উদ্বৃত্ত হয়েছিল। কিন্তু ভাইসরয় রবার্ট বুলওয়ার লিটন জোর দেন যে ইংল্যান্ডে শস্য রপ্তানি করা থেকে কোন কিছুই তাকে বিরত রাখতে পারবে না।
১৮৭৭ ও ১৮৭৮ সালে দুর্ভিক্ষের চরমসীমায় শস্য ব্যবসায়ীরা রেকর্ড পরিমাণ শস্য রপ্তানি করেছিল। যখন কৃষকরা না খেয়ে মরছিল তখন ‘সবধরনের ত্রাণ কাজকে নিরুৎসাহিত করার জন্য’ সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছিল।
শুধু শ্রমিক ছাউনিতে ত্রাণ দেয়া হতো। ঐ শ্রমিক ছাউনিগুলোতে যে পরিমাণ খাবার সরবরাহ করা হতো তার চেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বন্দী শিবিরে বেশি খাবার সরবরাহ করা হতো।
যখন লাখ লাখ ইন্ডিয়ান মারা যাচ্ছিল তখন লিটন ভারতীয়দের কষ্ট লাঘবের কোন চেষ্টাই করেনি। বরং ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে রাণী ভিক্টোরিয়ার অভিষেক আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। এক সপ্তাহ ব্যাপী ঐ ভোজন উৎসবে ৬৮ হাজার অতিথি আপ্যায়িত হয়েছিল যেখানে রাণী জাতির কাছে ‘সুখ, সমৃদ্ধি ও কল্যাণের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।
১৮৯০’র দিকের দুর্ভিক্ষে প্রায় ১৯ মিলিয়ন ভারতীয় (প্রায় দুই কোটি) মারা গেছে বলে অনুমান দ্য লেনসেট সাময়িকীর। ১৯০১ সালে চিকিৎসাবিজ্ঞানের এই সাময়িকীতে এর উল্লেখ পাওয়া যায়। মৃত্যুহার এত বেড়ে যাওয়ার পেছনে কারণ ছিল ব্রিটিশরা দুর্ভিক্ষকালীন ত্রাণ বিতরণ করতে অস্বীকৃতি জানিয়েছিল।
ডেভিস বলেন, ১৮৭২ থেকে ১৯২১ পর্যন্ত এই সময়কালটিতে ভারতীয়দের গড় আয়ু ২০ শতাংশ কমে এসেছিল। তাই এটা খুব বিস্ময়ের ব্যাপার না যে, হিটলারের প্রিয় সিনেমা ছিল ‘দ্য লাইবস্ অব এ বেঙ্গল ল্যান্সার’ যেখানে দেখানো হয়েছিল গোটা কয়েক ব্রিটিশ কিভাবে এই বিশাল জনগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলে আটকে রেখেছিল। নাৎসি নেতা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড ওড (আর্ল অব হ্যালিফ্যাক্স) এর সাথে বলেন যে, তার প্রিয় সিনেমা ওটা কারণ ‘এভাবেই একটি উচ্চতর জাতির আচরণ করা উচিত’ এবং এই ছায়াছবি দেখা নাৎসিদের জন্য বাধ্যতামূলক বলা হতো।
যেখানে ব্রিটেন অন্যান্য জাতিসমূহের কাছে ক্ষমা প্রার্থনা করেছে সেখানে ইন্ডিয়া এই গণহত্যার বিষয়টি কার্পেটের তলায় লুকিয়ে রাখার চেষ্টা করছে। মাও মাও হত্যাকাণ্ডের জন্য কেনিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেছে ব্রিটেন। অন্যান্য জাতিও আমাদের জন্য ভালো উদাহরণ উপস্থাপন করে রেখেছে।
যেমন ইহুদিবাদী ইসরাইল কথিত গণহত্যা বা হলোকাস্টের কথা বলে এখনো মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করছে জার্মানির কাছ থেকে এবং তারা জার্মানির কাছ থেকে সামরিক সহায়তাও আদায় করে নিচ্ছে। যদিও অনেকেই মনে করেন যতটা প্রচার করা হয় তার দশ ভাগের একভাগ ইহুদিকেও হত্যা করেনি হিটলারের নাৎসি বাহিনী। আর্মেনিয়াও দাবি করে যে প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি বাহিনী ১৮ লক্ষ আর্মেনিয়ানকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। তুরস্ক এই অভিযোগ অস্বীকার করে আসছে। (তারা বলে, কেবল আর্মেনীয় বিদ্রোহী ও লুটেরাদেরই হত্যা করা হয়েছে যুদ্ধক্ষেত্রে।) জোসেফ স্ট্যালিনের কাতিয়ান হত্যাকাণ্ডের কথা ভুলবে না পোলিশরা। চাইনিজরা এখনো জাপানের কাছ থেকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নানকিং এ ৪০ হাজার খুন হয় এবং অসংখ্য নারী ধর্ষিত হয়। এবং তারপর এক মজার ঘটনা ঘটলো ইউক্রেনে। ইউক্রেনিয়ানরা তাদের দেশে দেখা দেয়া দুর্ভিক্ষের পেছনে স্টালিনের অর্থনৈতিক নীতিকে দায়ী করেছেন। এমনকি তারা এর নতুন নামকরণ করেছেন। নামটা হলোকাস্টের অনেক কাছাকাছি ‘হলোদমোর’।
উল্লেখ্য ১৯৪৩ সালের দিকে মিত্র বাহিনীর হয়ে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে ২৫ লক্ষ ভারতীয় সেনা যুদ্ধ করেছিল। ব্রিটেনের তেমন কোন খরচ ছাড়া-ই বিশাল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, কাঁচামাল সরবরাহ করা হয়েছে এখান থেকে। ইউরোপে জাহাজে করে পাঠানোর ক্ষেত্রেও ব্রিটেনের তেমন খরচ করতে হয়নি।
ভারতের কাছে ব্রিটেনের যে ঋণ তা দুদেশের কেউই অবজ্ঞা করতে পারবে না। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক টিম হার্পার ও ক্রিস্টোফার বেইলির মতে, ‘ভারতীয় সেনা, বেসামরিক শ্রমিক ও ব্যবসায়ীদের কল্যাণেই ১৯৪৫ সালের বিজয় সম্ভবপর হয়েছিল। তার মূল্য হচ্ছে খুব দ্রুত ভারতের স্বাধীনতা।’
২৫০ বছরের ঔপনিবেশিক লুটপাটের ক্ষতিপূরণের জন্য পর্যাপ্ত সম্পদ নেই পুরো ইউরোপেও। অর্থের কথা না হয় বাদই দিলাম একটা ক্ষমা প্রার্থনা করার মত সৎ সাহসও কি নাই ব্রিটিশদের? অথবা তারা কি চার্চিলের মত নিজেদেরকে এই আত্মপ্রবঞ্চনা দিয়েই রাখবে যে, ভারতে ইংরেজদের শাসন ছিল একটা ‘স্বর্ণযুগ’ (গোল্ডেন এজ)?
বলা হয় হিটলার লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল জাতিগত বিদ্বেষ বা ঘৃণার কারণে। কিন্তু ব্রিটিশ সরকার কেন কোটি কোটি বাঙালীকে হত্যা করেছিল? ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার পরও বাংলা ও ভারতে অনেক দুর্ভিক্ষ হয়েছে। কিন্তু এসব দুর্ভিক্ষে যত মানুষ মারা গেছে তার সংখ্যা ব্রিটিশদের সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ ও বর্বর আচরণে নিহত মানুষের এক দশমাংশেরও কম হবে।
দুর্নীতিবাজ ও বর্বর ব্রিটিশদের অন্ধ-অনুচর টাইপের একদল বাঙালী ও ভারতীয় বুদ্ধিজীবী বলেন, ব্রিটিশ দখলদাররা নাকি এ অঞ্চলে সুশাসন, আইনের শাসন ও গণতন্ত্র এনেছে ইত্যাদি!
অথচ এর আগে নবাবদের আমলে, মোঘল শাসনে ও সুলতানি যুগে কখনও এমন নিষ্ঠুরভাবে খাদ্য-শস্যকে গুদামে রেখে সাধারণ জনগণকে হত্যা করেনি কোনো সরকার। ব্রিটিশ শাসকদের এসব অপরাধ মানবজাতির অতীতের সব অপরাধের নৃশংসতাকেও ছাড়িয়ে গেছে। তাই অনেকেই বলেন, মানবতার বিরুদ্ধে সেইসব অপরাধের জন্য ব্রিটিশ শাসকদের বিচার করা উচিত ছিল আন্তর্জাতিক যুদ্ধ-অপরাধ আদালতে ঠিক যেভাবে জার্মান নাৎসিদের বিচার করা হয়েছিল আন্তর্জাতিক যুদ্ধ-অপরাধ আদালতে। আজও নাৎসিদের খুঁজে বেড়ানো হয় বিচার করার জন্য।
বৃহত্তর বাংলায় যে হলোকাস্ট চালিয়েছিল ব্রিটিশ দখলদাররা সে জন্য কি ব্রিটেনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা কি উচিত নয়? বাঙ্গালী জাতির যদি মান-সম্মানবোধ বলে কিছু থেকে থাকে তাহলে ৪২-৪৩ সনে ক্ষমতায় থাকা চার্চিল ও তার আগে ক্ষমতায় থাকা ব্রিটিশদের সব অপরাধের ক্ষতিপূরণ আদায় করার জন্য তাদের সক্রিয় হতে হবে। সাদা চামড়ার ইহুদিদের হত্যার জন্য যদি জার্মান নাৎসিদের বিচার হতে পারে তাহলে কালো চামড়ার বাঙ্গালীদের ওপর গণহত্যার বিষয়টি কি তাদের জাতীয় ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে না? এ নিয়ে কেনো আজও একটি স্মৃতি-স্তম্ভও গড়া হয়নি?
দেশে দেশে সুপরিকল্পিত নানা গণহত্যার হোতা সাম্রাজ্যবাদী ব্রিটেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের সহযোগী শক্তিগুলো ও তাদের সেবাদাস সরকার আর অন্ধ অনুসারীদের ধিক্কার দিয়ে আজ বলা উচিত: এ কোন্ সভ্যতা আজ মানুষের চরম সত্তাকে করে পরিহাস? কোন্ ইবলিস আজ মানুষেরে ফেলি মৃত্যুপাকে করে পরিহাস? ... জড়পিণ্ড হে নিঃস্ব সভ্যতা! তুমি কার দাস? অথবা তোমারি দাস কোন্ পশুদল! মানুষের কী নিকৃষ্ট স্তর! যার অত্যাচারে আজ প্রশান্তি; মাটির ঘর: জীবন্ত কবর মুখ গুঁজে প’ড়ে আছে ধরণীর ‘পর।..... তাহাদেরি শোষণের ত্রাস করিয়াছে গ্রাস প্রশান্তির ঘর, যেথা মুখ গুঁজে আছে শীর্ণ ধরণীর ‘পর । হে জড় সভ্যতা! মৃত-সভ্যতার দাস স্ফীতমেদ শোষক সমাজ! মানুষের অভিশাপ নিয়ে যাও আজ; তারপর আসিলে সময় বিশ্বময় তোমার শৃঙ্খলগত মাংসপিণ্ডে পদাঘাত হানি’ নিয়ে যাব জাহান্নাম দ্বারপ্রান্তে টানি’; আজ এই উৎপীড়িত মৃত্যু-দীর্ণ নিখিলের অভিশাপ বও: ধ্বংস হও তুমি ধ্বংস হও।। [ তথ্যসূত্র: ‘নতুন ঢাকা ডাইজেস্ট’-এ প্রকাশিত ‘ভারতের ভুলে যাওয়া গণহত্যা’, ১১৭৬ সালের মনন্তর (উইকিপিডিয়া) ও Anil Chawla’র লেখা ‘THE GREAT HOLOCAUST OF BENGAL’ ] #
MY FACEBOOK
YOUTUBE CHANNEL

Thursday, May 26, 2016

পাকিস্তানে নিজামীকে খেতাব দেওয়ার প্রস্তাব!


মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে খেতাব দেওয়ার প্রস্তাব করেছে পাকিস্তানের পাঞ্জাব পরিষদ। দেশটির গণমাধ্যমে এই খবর ওঠে এসেছে।
‘নিশান-ই-পাকিস্তান’ নামের এই খেতাবটি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক খেতাব। পাঞ্জাব পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাবও পাশ করা হয়েছে।
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর আঞ্চলিক পরিষদের সদস্য আলাউদ্দিন শেখ পাঞ্জাব পরিষদের এক প্রস্তাবে বলেন, মতিউর রহমান নিজামী পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই জন্যই তাকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হয়েছে। তাই পাকিস্তানের উচিত নিজামীকে ‘নিশান-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সংবিধান অক্ষুণ্ন রাখার চেষ্টাই ছিলো নিজামীর অপরাধ।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে গত ১১ মে ফাঁসিতে ঝুলানো হয়। MY FACEBOOK
YOUTUBE CHENNEL

Sunday, January 31, 2016

একদিনে তিন ভাইয়ের যৌতুকবিহীন বিয়ে


নরসিংদীর বেলাব উপজেলায় এক পিতা একদিনে তার তিন শিক্ষিত ছেলের যৌতুকবিহীন বিয়ের আয়োজন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আমলাব ইউনিয়নের দক্ষিণ বটেশ্বর গ্রামে।
বিয়ের আয়োজন দেখতে সকাল থেকেই আশপাশের গ্রাম হতে দল বেঁধে মানুষ ছুটে আসে বিয়ে বাড়িতে। নাজির মৃধার দীর্ঘদিনের স্বপ্ন তার ছেলেদের বিয়ের আয়োজনটা স্মরণীয় করে রাখবেন।
সে অনুযায়ী তিন ছেলের যৌতুকবিহীন বিয়ে ঠিক করেন একইদিনে। অনার্স পাস চাকরিজীবী বড়ছেলে কাউছার মৃধাকে (২৮) একই উপজেলার বারৈচা গ্রামের আব্দুল হাই-এর অনার্স পাস মেয়ে সিমু আক্তারের সাথে, দ্বিতীয় ছেলে বিএ পাস কবির মৃধার (২৬) বিয়ে একই উপজেলার উজিলাব গ্রামের চাঁন বাদশার অনার্স পড়ুয়া মেয়ে ফাতেমা আক্তারের সাথে, বিএ পড়ুয়া ছোট ছেলে মো. করিম মৃধার (২৩) বিয়ে নরসিংদীর আব্দুল মোতালিবের অনার্স পড়ুয়া কন্যা হূদয়া আক্তার রিপার সাথে আয়োজন করেন।
তিন ছেলের বরযাত্রীর গাড়িবহর তিনভাগে বিভক্ত হয়ে রওয়ানা হয় বিকাল সাড়ে তিনটায় কনেদের বাড়িতে। বর কাউছার মৃধা জানান, তিন ভাইয়ের একসাথে বিয়ে করার আনন্দটা অন্যরকম লাগছে। তাছাড়া যৌতুকবিহীন বিয়ে করাতে আমরা তিনভাই সবচেয়ে বেশি খুশি।
নাজির মৃধা জানান, তিন ছেলের যৌতুকবিহীন এ বিয়েটা স্মরণীয় করে রাখতে আমার এই ব্যতিক্রমী আয়োজন।
MY FACEBOOK

Wednesday, January 27, 2016

পিঁপড়া মেরে কোটিপতি: ক্রমশ কোটিপতির সংখ্যা ছাড়াচ্ছে


বাংলাদেশে এখন কোটিপতির সংখ্যা একলক্ষ্যেরও বেশি। যদিও ব্যক্তি পর্যায়ে করদাতা মাত্র সাড়ে ১৭ লক্ষ্য মানুষ কর দিচ্ছেন। জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী জানান, ব্যাংকগুলিতে জমা থাকা এবং আগাম অর্থের হিসাবে দেশে কোটিপতির সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৬৫জন। এই হিসাব ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাংকে জমা থাকা টাকার হিসাবে। তবে ব্যক্তি পর্যায়ে করদাতা মাত্র ১৭ লাখ ৫১ হাজার ৫০৩ জন বলে জানান বাংলাদেশের অর্থমন্ত্রী।
সোমবার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে মি. মুহিত জানান, গত পাঁচবছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে। ২০১১ সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০জন। ২০১২ সালে ছিল ৯০ হাজার ৬৫৫জন, ২০১৩ সালে ছিলেন ৯৮ হাজার ৫৯১জন, ২০১৪ সালে ছিলেন ১ লাখ ৮ হাজার ৯৭৪জন।
MY FACEBOOK

Friday, January 8, 2016

বড় হচ্ছে বাংলাদেশ, মানচিত্রে যোগ হলো ১০ লাখ হেক্টর নতুন ভূমি


চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুক চিরে জেগে উঠছে নতুন নতুন ভূখ-। এর পরিমাণ কমছে কম ১০,০০০ বর্গকিলোমিটার।
আর এসব ভূমি অন্তর্ভুক্ত করে সরকার চলতি বছর নতুন মানচিত্র করতে যাচ্ছে, যাকে বাংলাদেশ বড় হতে চলেছে।
বছরেই নতুন মানচিত্র হবে বাংলাদেশের। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুক চিরে জেগে উঠছে নতুন নতুন ভূখ-। এসব নতুন ভূখ-ের কোনোটিতে শুরু হয়েছে কৃষিজ পণ্যের উৎপাদন।
কোনোটিতে আবার চলছে বনায়নের কাজ। আবার বাংলাদেশের সীমায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় কোনোটিতে ভূমিহীনরা শুরু করেছে বসতিও। ১৪৮ বর্গকিলোমিটার আয়তনের সন্দ্বীপের তিন পাশে গড়ে ওঠা নতুন ভূমির পরিমাণ মূল সন্দ্বীপের প্রায় দ্বিগুণ!
আবার নোয়াখালী জেলা ঘিরে গড়ে উঠেছে নিঝুম দ্বীপ, চরকবিরা, চরআলীম, সাগরিয়া, উচখালী, নিউ ডালচর, কেরিং চরসহ প্রায় ৫,০০০ বর্গকিলোমিটারের নতুন ভূমি। এ জেলার দক্ষিণ প্রান্তে জেগে ওঠা নতুন ভূমির মধ্যে প্রায় ৭,০০০ হেক্টরে বনায়নও করেছে বন বিভাগ। একইভাবে নতুন ভূমি জেগে উঠেছে খুলনার সুন্দরবন এলাকা ঘিরেও।
নতুন এ ভূমি খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। কারণ নতুন ভূখ-ে ভূমিহীনদের পুনর্বাসন করা, কৃষি উৎপাদন বাড়ানো ও বেকারত্ব হ্রাসের সুযোগ তৈরি হয়েছে। তাই এলজিইডি, জনস্বাস্থ্য, কৃষি, ভূমি, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের ছয়টি বিভাগের সমন্বয়ে কাজ করছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা।
নেদারল্যান্ডস ও ইফাডের আর্থিক সহায়তায় ১৯৭০ সাল থেকেই এমন সমন্বিত কাজ করছে বাংলাদেশ। সমন্বিত এমন কার্যক্রমের সুফলও মিলছে। প্রতি বছর গড়ে অন্তত ২০ বর্গকিলোমিটার নতুন চরের দেখা মিলছে। তবে নদী ও সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক ভাঙনের কারণে গড়ে হারিয়ে যাচ্ছে এর আট বর্গকিলোমিটার।
সংশ্লিষ্ট সব সূত্রে আলাপ করে জানা গেছে, ভাঙাগড়ার এ খেলার মাধ্যমেই গত চার দশকে বাংলাদেশের ভূখ-ে যুক্ত হয়েছে অন্তত ১০,০০০ বর্গকিলোমিটার বা ১০ লাখ হেক্টর নতুন ভূমি। ক্রসড্যাম ও বনায়নের চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে এর সঙ্গে আরো ২০,০০০ বর্গকিলোমিটার বা ২০ লাখ হেক্টর ভূমি যুক্ত হওয়ারও সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা।
এদিকে, জেগে ওঠা নতুন ভূমি মানচিত্রে অন্তর্ভুক্ত করতে কাজও শুরু করেছে ভূমি মন্ত্রণালয়। জেগে ওঠা নতুন ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহার করতে ২০১৬ সালেই কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন নামে নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে এ মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘২০১৬ সালেই নতুন আইন চূড়ান্ত করব আমরা। এ আইনের খসড়ায় ভূমি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন, ভূমি ব্যবহার ও কৃষিজমি সুরক্ষাসহ ভূমি-সংক্রান্ত বিষয়াদি থাকবে। এজন্য ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়কে নিয়ে বৈঠকও করেছি আমরা।’
একই প্রসঙ্গে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বললেন, ‘ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হাইকোর্টেরও নির্দেশনা আছে। এজন্য ভূমি ব্যবহার বাস্তবায়ন নামক একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ভূমি শ্রেণীকরণের কাজ করছে। ২০১৭ সালের জুন মাসের মধ্যে এই শ্রেণীকরণের কাজ শেষ হবে।’
জানা গেছে, বাংলাদেশের সমুদ্রতটে জেগে ওঠা নতুন ভূখ- ব্যবহার উপযোগী করতে সরকারের সঙ্গে কাজ করছে বেসরকারি সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস (সিআইজিএস), চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট (সিডিএসপি), অ্যাকুয়াচারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি), ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংসহ (আইডব্লিউএস) এক ডজন সংস্থা। জেগে ওঠা নতুন ভূমির ফিসিবিলিটি স্টাডি করে এটি ব্যবহারের কর্মপরিকল্পনা ঠিক করে সরকারকে অবহিতও করছে তারা।
যেভাবে টেকসই হয় নতুন ভূমি
নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসেন জানান, সাগরের বুকে জেগে ওঠা নতুন ভূমিকে টেকসই করতে প্রথমে বনায়নের কাজ শুরু করে বন বিভাগ। ১৫ থেকে ২০ বছর বনায়ন করা হয়। নরম মাটিকে শক্ত করতে প্রথমে রোপণ করা হয় কেওড়া গাছ। এরপর পর্যায়ক্রমে রোপণ করা হয় বাইন, করমচা, পুনাইল ও কাঁকড়া গাছের চারা। এসব গাছ চরের নরম মাটিকে শক্ত করে। ১০ থেকে ১৫ বছর পর এসব গাছ বড় হয়ে মাটি আঁকড়ে রাখে। তখন নতুন ওই ভূখ- মানুষের বসবাসযোগ্য হয়।
যেসব নতুন ভূমিতে বড় হবে মানচিত্র
সন্দ্বীপের উত্তরে বামনী নদী এবং পশ্চিমে মেঘনা নদী। এরও পশ্চিমে হাতিয়া দ্বীপ। পূর্বে সন্দ্বীপ চ্যানেল। এ চ্যানেলের পূর্ব প্রান্তে চট্টগ্রাম। আর দক্ষিণে বঙ্গোপসাগর। সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকু- উপকূলের বর্তমান দূরত্ব ১০ মাইল। নোয়াখালী থেকে ১২ মাইল এবং হাতিয়া থেকে ২০ মাইল। কিন্তু বর্তমানে এ দূরত্ব ক্রমশই কমছে। কারণ সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিম কোণের আজিমপুর এলাকা থেকে উত্তর-পশ্চিম কোণের দীর্ঘাপাড় ইউনিয়ন পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এলাকায় জেগেছে নতুন ভূমি।
আবার উত্তর-পশ্চিম অংশে থাকা উড়িরচরের দক্ষিণে জেগে উঠেছে আরো প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ লক্ষ্মীচর ও ভবের চর। নতুন ভূমি জেগেছে সন্দ্বীপের পূর্ব প্রান্তেও। এ দ্বীপের উত্তরেও জেগে উঠেছে কয়েক হাজার হেক্টর নতুন ভূমি। এরই মধ্যে এ ভূমির একটি অংশকে দীর্ঘাপাড় ইউনিয়ন হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। এ ইউনিয়নে বসবাস শুরু করা কয়েক হাজার ভূমিহীন পরিবারকে সুরক্ষা দিতে ২০১১ সালের জুন মাসে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ২০১২ সালে নতুন এ ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিও নির্বাচন করা হয়েছে।
সন্দ্বীপের আশপাশে জেগে ওঠা নতুন ভূখ-ে এখন চলছে কৃষিকাজ। নতুন চরের বিস্তীর্ণ ঘাস ব্যবহার করে হাজার হাজার গরু, ছাগল ও মহিষ লালন-পালন করছে নিম্নবিত্তের মানুষ।
সন্দ্বীপের উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ বলেন, ‘জেগে ওঠা নতুন ভূমির পরিমাণ সন্দ্বীপের মূল ভূখ-ের প্রায় দ্বিগুণ। যথাযথভাবে ব্যবহার করা গেলে এ ভূখ- খুলে দেবে সম্ভাবনার নতুন দুয়ার।’
নতুন ভূমিতে গড়ে ওঠা দীর্ঘাপাড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘যে হারে চর জাগছে তাতে সন্দ্বীপের উত্তর সীমান্তের ভবানী নদী ভরাট হয়ে হয়তো লেগে যাবে উড়িরচরের সঙ্গে। তখন সন্দ্বীপের আয়তন আরও বাড়বে।’
নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপ সংলগ্ন নতুন ভূমি নিঝুম দ্বীপেও শুরু হয়েছে মানুষের বসবাস। এ অঞ্চলের ঘন বনাঞ্চলে চরছে হরিণ, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী। নিঝুম দ্বীপের পাশে এখন নতুন করে জেগেছে চরকবিরা নামক একটি এলাকা। একটু দূরে গেলে দেখা মিলছে চরকালাম, চরআলীম, সাগরিয়া, উচখালী, নিউ ডালচর নামক নতুন নতুন ভূখ-ের। হাতিয়া দ্বীপের দক্ষিণ এবং উত্তর প্রান্তেও জেগে উঠেছে নতুন ভূমি। একই অবস্থা দেখা গেছে কেরিং চরের দক্ষিণ প্রান্তেও।
উপকূলীয় এলাকায় কার্যক্রম পরিচালনা করা বিভিন্ন বেসরকারি সংস্থার হিসাব মতে, গত চার দশকে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ১০ লাখ হেক্টর নতুন ভূমি পেয়েছে বাংলাদেশ। জেগে ওঠা এসব ভূমির মধ্যে দুই-তৃতীয়াংশই হচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলায়।
ক্রসড্যামের মাধ্যমে নতুন ভূমি উদ্ধার প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালিত একটি প্রকল্প প্রতিবেদনে উল্লেখ আছে, ১৯৫৭ সালে এ অঞ্চলে প্রথম ক্রসড্যাম দিয়ে ২১ হাজার হেক্টর নতুন ভূমি উদ্ধার করে বাংলাদেশ। এর মাধ্যমে নোয়াখালীতে রামগতি নামক এলাকাকে মূল ভূখ-ের সঙ্গে সংযুক্ত করা হয়।
আবার ১৯৬৫ সালে ৩০ কিলোমিটার দীর্ঘ আরও একটি ক্রসড্যাম তৈরি করে সোনাপুর রেলস্টেশনের সঙ্গে সংযুক্ত করা হয় চরজব্বার নামক এলাকাকে। এতে উদ্ধার করা হয় প্রায় ৭৯ হাজার হেক্টর নতুন ভূমি।
সিডিএসপি প্রকল্পের এক কর্মকর্তা জানান, মেঘনা নদী, হাতিয়া ও সন্দ্বীপ চ্যানেলে পরিচালিত পৃথক তিনটি প্রজেক্টে তারা ২৫,৮৯৯ একর ভূমিতে এরই মধ্যে ১৮,৫১৬ পরিবারকে পুনর্বাসন করেছেন।
এদিকে, ভোলার মনপুরা দ্বীপেও নতুন ভূখ- পেয়েছে বাংলাদেশ। সুন্দরবন ও সাতক্ষীরা রেঞ্জের আশপাশে যুক্ত হওয়া নতুন ভূখ-কে বিবেচনায় আনলে সব মিলিয়ে সীমানায় যুক্ত হওয়া নতুন ভূখ-ের পরিমাণ হবে অন্তত ১০ লাখ হেক্টর।
জেগে ওঠা নতুন ভূখ-ের সম্ভাবনা
জেগে ওঠা নতুন ভূখ-ের সম্ভাবনা প্রসঙ্গে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, ‘নতুন ভূমিকে যথাযথভাবে সংরক্ষণ করা গেলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ব্যবহার করা যাবে। এ ভূমি কৃষিজ কাজে ব্যবহার করেও কোটি কোটি টাকার রাজস্ব আয় করতে পারে সরকার।’
একই প্রসঙ্গে হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস বলেন, ‘নতুন ভূখ- সংরক্ষণ করা গেলে বদলে যাবে বাংলাদেশের মানচিত্র। বদলানো সম্ভব দেশের অর্থনীতিও। এ জন্য নতুন ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। আশার কথা যে, এজন্য কাজও শুরু করেছে ভূমি মন্ত্রণালয়।’
MY FACEBOOK
MY YOUTUBE CHANNAL

Thursday, January 7, 2016

রোবট দিয়ে ক্যানসার জয় করার পথে বাংলাদেশ


আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের এক বিজ্ঞানীর দারুণ সাফল্যের খবর৷ ড. তাহের এ সাইফের নেতৃত্বে একদল বিজ্ঞানী ‘জীবন্ত রোবট' উদ্ভাবন করেছেন৷ এখন ‘রোবট বিপ্লব' ঘটানোর দ্বারপ্রান্তে৷ সেটা সফল হলে ক্যানসার জয় করা সম্ভব হবে!
নিউইয়র্ক টাইমস-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সংখ্যায় পুলিৎজার পুরস্কারজয়ী এক কলামনিস্ট লিখেছেন, ২০১৬ সালে প্রযুক্তিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটাতে চলেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণা৷ গবেষক দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের ড. তাহের এ সাইফ৷ তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিমধ্যে ‘জীবন্ত রোবট' উদ্ভাবনের স্বপ্নপূরণ করেছেন৷
আণুবীক্ষণিক এই রোবট মানুষের রক্তনালিতে সাঁতার কাটতে পারে৷ ড. তাহের এ সাইফ ও তাঁর ছাত্ররা হৃৎপিণ্ডের কোষ থেকেই তৈরি করেছেন বায়ো-বট বা ‘জীবন্ত রোবট'৷ এখন চলছে স্টেমসেল থেকে নেওয়া নিউরন আর পেশিকোষের সমন্বয়ে জৈব রোবট তৈরির চেষ্টা৷ চলমান গবেষণা সফল হলে নিউরনগুলো কখন, কোথায় যাওয়া দরকার তা নিজে নিজেই ঠিক করতে পারবে৷ ফলে নিউরনের নির্দেশে রোবট ক্যানসার সেলে যেতে পারবে, সেখানে গিয়ে প্রতিষেধক উৎপাদনকারী কিছু কোষ ক্যানসার সেল ধ্বংস করার উপাদান নিঃসরণ করবে৷
বাইরে থেকে কোনো ওষুধের প্রয়োগ ছাড়াই ক্যানসারকে জয় করার স্বপ্ন-রথের সারথী হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সাবেক কৃতী শিক্ষার্থী তাহের এ সাইদ৷ বাংলাদেশের এই বিজ্ঞানীর সাফল্যে আনন্দের ফোয়ারা বইছে অনেকের মনে৷ খবরটি সোৎসাহে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা৷
অথ্যাপক তাহের এ সাইফ ও তাঁর সুযোগ্য ছাত্রদের বায়ো-বট উদ্ভাবন এবং আরো বড় অর্জনের দিকে অগ্রসর হওয়ার খবরে সাংবাদিক ও লেখক আনিসুল হক গর্বিত৷
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও যে গর্বিত, আনন্দিত তা বোঝা গেছে তাঁর টুইট দেখে৷ তাহের এ সাইফ সফল হলে শুধু নির্দিষ্ট কোনো দেশ, জাতি, ধর্ম বা গোত্রের নয়, সারা মানব জাতিরই কল্যাণ হবে৷ সবার গর্বিত হওয়া, আনন্দে উদ্বেল হওয়াই তো স্বাভাবিক৷
facebook
youtube

Wednesday, December 23, 2015

Top 50 Richest Man in Bangladesh in 2015


25It is examined that in 2013-14, according to the income statements of the rich people of the country’s top 50 list where found 27 people are worth of more than net Tk 100 crore. The number of worth of net Tk 50 crore is more than 46. This information has been out by the Internal NBR Resources Division.This is notify that after deleting the liabilities from the asset which is existing money called net asset. The top 50 list are as follows:
1)
Shawkat Ali Chowdhory Director of EasternBank TK 2,750,000,000.00 2)
Saiful Islam Navan Group 2,700,000,000.00 3)
Sadat Subhan Bashundhra Group 2,050,000,000.00 4)
Moazzem Hossain Hosaf Group 2,000,000,000.00 5)
Salman F. Rahman Beximco Group 1,650,000,000.00 6)
Afroza Begum 1,580,000,000.00 7)
Safuan Subhan Bashundhra Group 1,550,000,000.00 8)
S. K. Bashir Uddin Akij Group 1,400,000,000.00 9)
S. K. Jamil Uddin Akij Group 1,400,000,000.00 10)
S. K. Jasim Uddin Akij Group 1,400,000,000.00 11)
Sheikh Shamim Uddin Akij Group 1,400,000,000.00 12)
Sheikh Nasir Uddin Akij Group 1,400,000,000.00 13)
M. A. Khaleque Director of PrimeBank 1,400,000,000.00 14)
Sohel F. Rahman Beximco Group 1,370,000,000.00 15)
Manjurul Islam 1,350,000,000.00 16)
Anower Hossain 1,300,000,000.00 17)
Nazrul Islam Majumder Nasa Group 1,300,000,000.00 18)
Ahsan Khan Chowdhory Pran Group 1,250,000,000.00 19)
Md. Saiful Alam S. Alam Group 1,200,000,000.00 20)
Md. Jahirul Islam Chowdhory 1,200,000,000.00 21)
Md. Mosaddeque Ali NTV 1,100,000,000.00 22)
Hazi Younus Ahmed 1,070,000,000.00 23)
Golam Dostogir Gazi Gazi Group 1,050,000,000.00 24)
Morshed Alam 1,000,000,000.00 25)
Abdul Matlum Ahmed Nitol-Niloy Group 1,000,000,000.00 26)
Md. Faruque 960,000,000.00 27)
Md. Hanif 950,000,000.00 28)
Abdul Karim Orion Group 900,000,000.00 29)
Jahangir Alam Khan 880,000,000.00 30)
Md. Amanullah 860,000,000.00 31)
M. Moazzem Hossain 810,000,000.00 32)
Mehdadur Rahman 810,000,000.00 33)
Syed Hossain Chowdhory 760,000,000.00 34)
Mejor General (Ret) AmjadKhan Chowdhory Pran Group 750,000,000.00 35)
Motiur Rahman 720,000,000.00 36)
Abdus Salam 700,000,000.00 37)
Aziz Al Mahmud 680,000,000.00 38)
Monowara Begum 670,000,000.00 39)
Kutub Uddin Ahmed Envoy Group 670,000,000.00 40)
Salma Haque 640,000,000.00 41)
Mizanur Rahman 640,000,000.00 42)
Md. Nur Ali Unique Group 600,000,000.00 43)
Nasif Siqder 600,000,000.00 44)
Nazrul Islam Shawpan 590,000,000.00 45)
Abdus Salam Murshedi Envoy Group 580,000,000.00 46)
Md. Younus 500,000,000.00 47)
Ragib Ali Chairman of Southeast Bank 500,000,000.00 48)
Josna Begum 440,000,000.00 49)
Manjur Morshed Khan 420,000,000.00 50)
Azim Uddin 400,000,000.00

Saturday, October 24, 2015

বাংলাদেশে মধ্যবিত্ত মানুষের সংখ্যা বাড়ছে


প্রতিবছর ২০ লাখ মানুষ মধ্যবিত্ত হচ্ছেন৷ বর্তমানে মধ্যবিত্তের সংখ্যা এক কোটি ২০ লাখ, যা মোট জনসংখ্যার ৭ ভাগ৷
এভাবে মধ্যবিত্ত বাড়তে থাকলে ২০২৫ সাল নাগাদ উচ্চ ও মধ্যবিত্ত মানুষের সংখ্যা দাঁড়াবে ৩ কোটি ৪০ লাখে৷ গত এক দশকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধ ও কর্মজীবী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতি শক্তিশালী, ঊর্ধ্বমুখী ও গতিশীল হয়েছে৷
ম্যানেজমেন্ট কনসালটিং ফার্ম ‘বোস্টন কনসাল্টিং গ্রুপ' বা বিসিজি এর সেন্টার ফর কাস্টমার ইনসাইটের এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে৷ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রতিবেদন প্রকাশ করা হয়৷ অনুষ্ঠানের আয়োজন করে এসডি এশিয়া৷
বিসিজি দুই হাজারের বেশি বাংলাদেশি ভোক্তার ওপর জরিপ করে এবং তাদের ভোগের ধরণ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও গবেষণা করে প্রতিবেদনটি তৈরি করেছে৷ এতে বলা হয়, উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির ভোক্তারা ভবিষ্যতের ব্যাপারে খুবই আশাবাদী, বিদেশি ব্র্যান্ডকে মূল্যায়ন করছে এবং প্রযুক্তিগত সুবিধা গ্রহণের ক্ষেত্রে এগিয়ে আসছে৷ এসব কারণে এখানে ভোগ্যপণ্যের বাজার বিশ্বের উদীয়মান ও খুবই সম্ভাবনাময় হিসাবে দেখা হচ্ছে৷
বিসিজির বাংলাদেশে কোনো কার্যালয় নেই৷ এসডি এশিয়া নামের প্রতিষ্ঠানটির মাধ্যমেই তারা প্রাথমিক কাজগুলো করছেন৷ এসডি এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রতিবেদনে মূলত ৬টি পয়েন্ট এসেছে৷ বাংলাদেশের মানুষ ব্যাংক থেকে ঋণ নিতে ভয় পান৷ এখানে তাদের মধ্যে এক ধরনের ভীতি আছে, ঋণ নিলে কীভাবে পরিশোধ করতে হবে৷ আবার অনলাইনের তথ্যকে তারা অনেক বেশি বিশ্বাস করেন৷ সেখানে প্রিন্ট বা অন্য কোনো মিডিয়ার চেয়ে দ্বিগুনেরও বেশি বিশ্বাস করেন অনলাইনের তথ্যকে৷ অনলাইনে কেনাকাটা করতেও তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন৷''
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটির সহ-রচয়িতা জারিফ মুনির বলেন, বাংলাদেশের বাজার এশিয়ার অন্যান্য দেশের বাজারগুলোর মধ্যে সবচেয়ে গতিশীল, কিন্তু এখন পর্যন্ত তা বেশিরভাগ বহুজাতিক ভোগ্যপণ্য প্রতিষ্ঠানের নজরে আসেনি৷ যেসব প্রতিষ্ঠান এ বাজারে অবস্থান নিতে আসবে, তারা একটি দীর্ঘস্থায়ী প্রতিযোগিতামূলক বাজার তৈরির সুযোগ পাবে৷
বিকেলে তোলা ঢাকার কারওয়ান বাজারের একটি ছবি৷ এ রকম কয়েকটি ছাউনি আর আশেপাশের সড়ক জুড়েই রাতেরবেলা বসে ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি এই বাজার৷ অবশ্য দিনেরবেলা এ বাজার অনেকটাই অলস পড়ে থাকে৷
গবেষণায় মধ্যবিত্ত শ্রেণির মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, এই শ্রেণির ৬৮ শতাংশ ভোক্তার হাতে ইন্টারনেটযুক্ত স্মার্টফোন রয়েছে৷ নগদ অর্থের চেয়ে মোবাইল ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধে এ শ্রেণির ব্যাপক আগ্রহ রয়েছে৷ ৮১ শতাংশ মধ্যবিত্ত অনলাইনে পাওয়া তথ্যকেই বিশ্বাসযোগ্য হিসেবে মনে করেন৷
ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস এর সভাপতি শামীম আহসান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, এই প্রতিবেদন বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজারের জন্য অনেক উপকারে আসবে৷ বিদেশিরা এদেশে বিনিয়োগে এগিয়ে আসলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে৷ দেশের টেলিকম খাতের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে বিদেশি কোম্পানিগুলো৷ আর অন্যান্য তথ্যপ্রযুক্তি খাতের ৭০ শতাংশই বিদেশি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে৷ এক্ষেত্রে দেশিয় উদ্যোক্তাদের আরো বেশি করে এগিয়ে আসতে হবে৷ একইসঙ্গে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে দেশীয় উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে৷
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ মানুষ মধ্যবিত্ত শ্রেণিতে আছেন৷ ভিয়েতনামে এমন মধ্যবিত্ত শ্রেণি দেশটির মোট জনসংখ্যার ২১ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩৮ শতাংশ ও থাইল্যান্ডে ৫৯ শতাংশ৷ আশাবাদী হওয়ার মতো বিষয় হচ্ছে, জনসংখ্যার অনুপাতে এখনো কম হলেও বাংলাদেশে প্রতিবছর সাড়ে ১০ শতাংশ হারে মধ্যবিত্ত মানুষের সংখ্যা বাড়ছে৷ স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতির কারণে মধ্যবিত্ত শ্রেণির বিকাশে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমারের মতো দেশগুলোর চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ৷ ভোক্তা হিসেবে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি সম্পর্কে বলা হয়েছে, গবেষণায় অংশ নেওয়া ৮১ শতাংশ মনে করেন তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল৷
my youtube channal
my facebook

Tuesday, October 20, 2015

ভারত নয় আরও অনেককে ছাড়িয়ে গেছে বাংলাদেশ


১৯৭১ সালে যে দেশটি শূন্য থেকে শুরু করেছিল, চার দশক পর সেই বাংলাদেশই বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে ভারতসহ অনেক নিম্নমধ্যম আয়ের দেশকে ছাড়িয়ে গেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ)’ শীর্ষক এক কর্মশালায় এমন একটি প্রতিবেদন উপস্থাপন করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনের উপরে লেখা ছিল : ‘বিশ্বব্যাংক গ্র“প কনসালটেশনস, অক্টোবর-নভেম্বর, ২০১৫’। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। প্রতিবেদনের শুরুতেই বলা হয়, বাংলাদেশ গঙ্গা-বহ্মপুত্র অববাহিকায় এক জনসংখ্যাবহুল ব-দ্বীপ। এই ব-দ্বীপ শুধু জীববৈচিত্র্যেই সমৃদ্ধ নয়, এখানকার মানুষের সংস্কৃতি জীবনযাত্রাও বৈচিত্র্যে ভরপুর। যদিও সমগ্র দেশটি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের ফলে প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকির মুখে এবং বেশির ভাগ বাংলাদেশির বসবাস গ্রামীণ এলাকায়, তারপরও শিল্প ও সেবা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কারণে সাম্প্রতিককালে নগরায়ণ ঘটছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত চার দশকে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রমাণ করেছে শূন্য থেকেও অনেক কিছু অর্জন করা যায়। দেশটির মানব সূচক উন্নয়নে চমকপ্রদ অগ্রগতি ঘটেছে। স্বাস্থ্য, জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষার সুযোগ এবং নারী-পুরুষ বৈষম্য নিরসনের মতো বিষয়গুলোতে আশাব্যঞ্জক উন্নতি করেছে। স্বাধীনতার বছর, ১৯৭১ সালে অনেক সামাজিক সূচকে বাংলাদেশের অবস্থান ছিল পার্শ্ববর্তী ভারতের নিচে। কিন্তু আজ, ওইসব সামাজিক সূচকে শুধু ভারত নয়, অনেক স্বল্প এবং নিম্নমধ্যম আয়ের (লোয়ার মিডল ইনকাম) দেশকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এরপর বেশ কিছু অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি ভারত ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর, ওই সময়ে ভারতের মানুষের গড় আয়ু ছিল ৫০ বছর। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭০ বছরে উন্নীত হয়েছে যেখানে ভারতের মানুষের গড় আয়ু ৬৬ বছর। একইভাবে ১৯৭১ সালে নিম্নমধ্যম আয়ের দেশগুলোর গড় আয়ু ৫২ বছর থেকে ২০১৩ সালে ৬৬ বছরে উন্নীত হয়েছে। এক্ষেত্রে ভারত এবং নিম্নমধ্যম আয়ের দেশগুলোর গড় আয়ুর সীমা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ১৯৭১ সালে বাংলাদেশে শিশুমৃত্যুর হার ছিল প্রতি হাজারে ১৪৯ জন। ওই সময় ভারতে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ১৪১ জন এবং নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ছিল ১২৪ জন। বর্তমানে বাংলাদেশ প্রতি হাজারে শিশু মৃত্যুর হার কমিয়ে ৩৩ জনে নামিয়ে আনে। অথচ ভারতে এখনো প্রতি হাজারে ৪১ জন এবং নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে প্রতি হাজারে ৪৪ জন শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এ ক্ষেত্রেও ভারতসহ নিম্নমধ্যম আয়ের দেশগুলোর চেয়ে প্রভূত উন্নতি করেছে বাংলাদেশ। ১৯৭১ সালে বাংলাদেশে জন্মহার (প্রতি নারীর) ছিল ৬ দশমিক ৯ জন শিশু। যা ভারতে ৫ দশমিক ৪ এবং নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে ৫ দশমিক ৬টি শিশু ছিল। বর্তমানে সেটি কমে বাংলাদেশে দাঁড়িয়েছে ২ দশমিক ২টি শিশু (প্রতি নারী), যা ভারতে এখনো ৪ দশমিক ৪ এবং নিম্নমধ্যম আয়ের দেশে ২ দশমিক ৯টি শিশু।
শিক্ষার ক্ষেত্রেও অনেক সূচকে ভারত ও নিম্নমধ্যম আয়ের দেশের তুলনায় ভালো করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ১৯৭১ সালে বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের (২৫ বছর বা তার বেশি) স্কুলে শিক্ষা নেওয়ার গড় সময় ছিল ২ দশমিক ৪ বছর। বর্তমানে সেটি বেড়ে ৫ দশমিক ১ বছরে উন্নীত হয়েছে। আর ভারতে এখন প্রাপ্ত বয়স্কদের গড় শিক্ষা বছর ৪ দশমিক ৪ বছর যা নিম্নমধ্যম আয়ের দেশগুলোর ক্ষেত্রে ৫ দশমিক ৪ বছর রয়েছে। এক্ষেত্রেও ভারতকে ছাড়িয়ে নিম্নমধ্যম আয়ের দেশগুলোর কাতারে পৌঁছে গেছে বাংলাদেশ।
শিশুর টিকাদানে বাংলাদেশের অগ্রগতির হার উন্নত দেশগুলোকেও বিস্মিত করেছে। ১৯৭১ সালে প্রতি ১০০ জনে মাত্র ২ জন শিশুর টিকাদান নিশ্চিত হতো। বর্তমানে বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ শিশু টিকা নিচ্ছে। আর ভারতে শিশুদের টিকা নেওয়ার হার ৭২ এবং নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে ৭৬ শতাংশ। উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য। ১৯৭১ সালে দেশের ৩৫ শতাংশ মানুষ উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় ছিল। বর্তমানে দেশের প্রায় ৫৭ শতাংশ মানুষ এই সুবিধা পাচ্ছে। আর ভারতের ক্ষেত্রে এই হার ৩৬ শতাংশ এবং নিম্নমধ্যম আয়ের দেশের ক্ষেত্রে ৪৭ শতাংশ। ১৯৭১ সালে বাংলাদেশের প্রায় ৩৪ জন শিশু জন্মের পর অপুষ্টির শিকার হতো। এটি কমে বর্তমানে ১৬ জনে নেমে এসেছে। ভারতে এই হার এখনো ১৭ আর নিম্নমধ্যম আয়ের দেশগুলোর অপুষ্টির গড় হার ১৫ শতাংশ। মাথাপিছু আয়ের দিক থেকেও বাংলাদেশের অগ্রগতি নিম্নমধ্যম আয়ের দেশগুলোর সমমানে পৌঁছেছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্বব্যাংক বলছে, দ্রুত প্রবৃদ্ধির ফলে ২০১৪ অর্থবছরে দেশটির মাথাপিছু আয় এক হাজার ৪৬ ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এ বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় ২০১৫ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে এক হাজার ২২০ ডলারে উন্নীত হয়েছে। তবে বাংলাদেশের এই অগ্রগতির ধারা এখানেই কী শেষ? নাকি আরও দূর যেতে হবে? এসব প্রশ্নের উত্তরও দিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটি বলেছে, ২০২১ সালে যখন বাংলাদেশ তার উচ্চাকাঙ্খা অর্জন করে নিম্নমধ্যম আয়ের দেশে পৌঁছাবে তখন উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে মধ্যম আয়ের দেশে পৌঁছানোর নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, যা বর্তমান চ্যালেঞ্জের চেয়ে আরও বেশি কঠিন।
বিশ্বব্যাংকের এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, এ প্রতিবেদনটি তাকেও দেওয়া হয়েছে। সম্প্রতি পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্বব্যাংকের উদ্বোধনী সেশনে সংস্থাটির প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিম একটি মাত্র দেশের নাম উচ্চারণ করে বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি অনেক স্বল্প আয়ের দেশের কাছেই অনুসরণযোগ্য।
SEE MORE
YOUTUBE

Tuesday, August 18, 2015

নড়াইলের ছোট্ট মেয়ে শুভ্রা থেকে ভারতের ফার্স্ট লেডি


ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের নড়াইল। শুভ্রা মুখোপাধ্যায় বিয়ের আগে ছিলেন শুভ্রা ঘোষ। তিনি ভদ্রবিলা গ্রামের স্বর্গীয় অমরেন্দ্র ঘোষের মেয়ে। ১৯৪৩ সালে নড়াইল সদরের চাঁচড়া গ্রামের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন শুভ্রা ঘোষ। পাঁচ বছর বয়স পর্যন্ত কাটান নিজ গ্রাম ভদ্রবিলায়। এরপর তিনি আবার নানা বাড়ি বসবাস শুরু করেন এবং স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান। বিয়ে হয় ১৯৫৭ সালের ১৩ জুলাই। ওই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। প্রণব ও শুভ্রা মুখোপাধ্যায়ের তিন সন্তান। দুই ছেলে অভিজিৎ ও সুরজিৎ এবং এক মেয়ে শর্মিষ্ঠা । রাষ্ট্রপতি হওয়ার পর সস্ত্রীক প্রণব মুখোপাধ্যায় একবার বাংলাদেশ সফরে ঘুরে গিয়েছিলেন তাঁর আদি শ্বশুরবাড়িতে এবং ঘণ্টা দুয়েক ওই পরিবারের স্বজনদের সঙ্গে সময় কাটান ভারতের রাষ্ট্রপতি। ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ঠিকানা হয়ে যায় রাইসিনা হিলস।
শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন রবীন্দ্রসংগীত এবং নৃ্ত্যশিল্পী৷ তিনি গড়ে তোলেন গীতাঞ্জলী ট্র্যুপ। উদ্দেশ্য নৃত্যনাট্যের মাধ্যমে রবীন্দ্রদর্শন তুলে ধরা ৷ দেশের পাশাপাশি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অামেরিকার মাটিতে তিনি তাঁর নৃত্যনাট্য পরিবেশেন করেছেন বছরের পর বছর৷ মাঝে মাঝে তুলিও ধরেছেন তিনি এবং তাঁর ছবির প্রদর্শনী হয়েছে৷ এছাড়া দুটি বই লিখেছিলেন শুভ্রাদেবী ৷ শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ককে ভিত্তি করে লিখেছিলেন ‘চোখের আলোয়’৷ অন্যদিকে ‘চেনা অচেনা চিন’ হল তাঁর চিন ভ্রমণের অভিজ্ঞতার কাহিনি ৷

Monday, August 17, 2015

বাংলাদেশের ইলিশ ভারতের গঙ্গা-পদ্মা উৎসবে


২৩ আগস্ট ভারতের গঙ্গা-পদ্মা ইলিশ উৎসবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌজন্য হিসেবে ৪টি কার্টুনে ২শ ইলিশ পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়,আগামী ২৩ আগস্ট ভারতের কাকড়গাছি সুভাস পার্কে গঙ্গা-পদ্মা ইলিশ উৎসব অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে যোগ দেওয়া জন্য আহবান করা হয়েছে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়কে। এই আহবানে সাড়া দিয়ে সৌজন্য হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইলিশ ভারতে পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট থেকে আনুষ্ঠানিক ভাবে এই ইলিশ গ্রহন করেন,কলকাতা পৌরসভার মেয়র শ্রী শোভন চ্যাটার্জী। ওই উৎসবের যোগ দিতে খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ভারতে যাবে বলেও জানা গেছে।
জাতীয় সংসদদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুল ওয়াদুদ এমপি বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত আমাদের অনেক দিন ধরে বন্ধুপ্রতিম রাষ্ট্র। দু’ দেশের মধ্যে সৌহার্দ্য মনোভাব আরও েেজারদার করতে এটা সামান্য উপহার।

Thursday, August 13, 2015

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা দেড় যুগ ধরে কে কোথায়?


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদ-প্রাপ্ত ছয় খুনিকে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ ঝুলছে দেড় যুগ ধরে। বছরের পর বছর পার হলেও তারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। তাদের ফিরিয়ে আনতে রয়েছে সরকারের কঠোর অবস্থান, নির্দেশনা ও তৎপরতা। কিন্তু বার বার অবস্থান পরিবর্তন করায় এসব খুনিকে শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা। আত্মগোপনে থাকা ফাঁসির দ-প্রাপ্ত খুনিরা হলেন সেনাবাহিনীর সাবেক লে. কর্নেল এসএইচএমবি নূর চৌধুরী, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল আবদুর রশিদ, ক্যাপ্টেন আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেহ উদ্দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় ২০০৯ সালের ১৯ নভেম্বর। উচ্চ আদালতের রায়ে অভিযুক্ত ১৫ আসামির মধ্যে ১২ জনের মৃত্যুদ-াদেশ দেয়া হয়। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন সেনাবাহিনীর সাবেক লে. কর্নেল এসএইচএমবি নূর চৌধুরী, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল আবদুর রশিদ, ক্যাপ্টেন আবদুল মাজেদ, রিসালদার মোসলেহ উদ্দিন, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), মেজর একেএম মহিউদ্দিন (ল্যান্সার,) কর্নেল সৈয়দ ফারুক রহমান, কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও লে. কর্নেল আবদুল আজিজ পাশা। বাকি তিন অভিযুক্ত আসামি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন কিসমত হাশমী, ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার ও মেজর আবদুল মজিদকে খালাস দেয়া হয়। দ-াদেশপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে ফাঁসি দেয়া হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি। তারা হলেন মেজর বজলুল হুদা, লে. কর্নেল ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার)। বজলুল হুদাকে থাইল্যান্ড ও মহিউদ্দিন আহমেদকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনে দ- কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। এর আগেই কারাগারে বন্দি ছিলেন বাকি তিন আসামি। আর জিম্বাবুয়ে আত্মগোপনে থাকা আবদুল আজিজ পাশা ২০০১ সালের ২ জুন মারা যান।
এদিকে জাতীয় চার নেতা হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন কিসমত হাশমী, ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার ও মেজর আব্দুল মজিদও আত্মগোপনে রয়েছেন। এদের মধ্যে হাশমী ও আনসারের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি রয়েছে। তারা দুজনেই বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তবে বাকি আসামি মজিদ সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশ বিভাগে। পালিয়ে থাকা এই তিন আসামিকে বঙ্গবন্ধু হত্যা মামলা (মৃত্যুদ-াদেশ দেয়া ১৫ আসামির মধ্যে) থেকে খালাস দেয়া হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃতুদ-প্রাপ্ত ছয় খুনিকে শিগগির ফিরিয়ে আনা হচ্ছে। তবে এ বিষয়ে রক্ষা করা হচ্ছে সর্বোচ্চ গোপনীয়তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা একটি অনলাইনে নিউজ পোর্টালে এ কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, এখনই এ সম্পর্কে কিছু জানাতে চাচ্ছে না সরকার। খুনিদের ফিরিয়ে আনার স্বার্থেই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। খুনিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় কয়েক বছর ধরে কাজ করছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেই জানান তিনি।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কয়েকজন খুনির অবস্থান সনাক্ত করা হয়েছে। এসব খুনি যুক্তরাষ্ট্র, লিবিয়া ও কানাডায় অবস্থান করছে।
তিনি জানান, পলাতক থাকা খুনিদের ফিরিয়ে আনতে আইনী প্রক্রিয়ায় সহায়তা পেতে যুক্তরাষ্ট্র ও কানাডার দুইটি ল’ ফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সহায়তাও চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও লিবিয়ার কাছে চিঠিও পাঠানো হয়েছে। এদিকে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, খুনি রাশেদ চৌধুরী রয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টায় রয়েছেন। নূর চৌধুরী রয়েছেন কানাডায়। খন্দকার আব্দুর রশিদ রয়েছেন লিবিয়ার বেনগাজি শহরে। শরিফুল হক ডালিম কেনিয়ায় ব্যবসা করলেও তার যাতায়াত রয়েছে লিবিয়া ও পাকিস্তানে। আব্দুল মাজেদ ও মোসলেম উদ্দিন পাকিস্তান কিংবা লিবিয়ায় থাকতে পারেন। তবে প্রায়শই তারা দেশ বদল করছেন বলে জানা গেছে। এসব দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে তাদের ওপর নজর রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে বলে জানায় সূত্রটি।

Tuesday, August 11, 2015

মেয়ের সঙ্গে মাও পাস


ভোলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মা পেয়েছেন জিপিএ ৪.৯১ এবং তার মেয়ে পেয়েছেন জিপিএ ৪.৭০। তারা হলেন- ভোলা শহরের পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাংলাস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা নৃত্যশিল্পী সালাউদ্দিন হারুনের স্ত্রী কাওছার জাহান শিখা ও তার মেয়ে সানজানা আইভি বর্ষা।
তাদের মধ্যে- মা শিখা জেলা সদরের ইলিশা ইসলামিয়া মডেল কলেজ থেকে কারিগরি শাখায় এবং মেয়ে বর্ষা বাংলাবাজার ফাতেমা খানম কলেজ থেকে মানবিক শাখায় পরীক্ষা দিয়েছিলেন।
রোববার প্রকাশিত এইচএসসি ফলাফলে উভয়েই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শুরু থেকেই নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পড়ালেখায় বেশ মনোযোগী ছিলেন তারা। শত ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে পড়ালেখায় ভালো ফলাফল করতে পেরে বেশ আনন্দিত মা ও মেয়ে। বর্ষা শহরের নামকরা নৃত্যশিল্পী। সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এ প্রসঙ্গে বর্ষা বলেন, মা এ বয়সে পাস করায় আমি মহাখুশি। তার মতে পড়ালেখার কোনো বয়স নেই। শুধু নিজের ইচ্ছা থাকলেই সব বাধা অতিক্রম করে সফলতা অর্জন করা যায়।

Wednesday, August 5, 2015

বউয়ের সেবায় দ্রুত সুস্থ রেলমন্ত্রী


বউয়ের সেবার কারণেই দ্রুত সুস্থ হয়ে উঠেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ জন্য তিনি স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তার কাছে কৃতজ্ঞ। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ১৭ দিন পর দেশে ফিরে সাংবাদিকদের রেলমন্ত্রী জানান,‘আমার এই দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার পেছনে আমার স্ত্রীর অসামান্য অবদান রয়েছে। সে পাশে থেকে আমাকে যে সেবা দিয়েছে তার জন্য আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজের সুস্থতার জন্য সাংবাদিকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রেলমন্ত্রী সাংবাদিকদের জানান যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। দুয়েক দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের আশা প্রকাশ করেছেন মন্ত্রী।
২৮ রমজানের দিন নিজের নির্বাচনী এলাকায় তারাবী নামাজ পড়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তির পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসাপাতালে রেফার করেন সিএমএইচ’র ডাক্তাররা। সিঙ্গাপুরে প্রায় ১৫দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি দেশে ফেরেন। সে সময় মন্ত্রণালয় এবং রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সামান্য আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। ‍ুঐঁবিজপ৭৫চইসমুজিবুল হক বলেন, সিঙ্গাপুরে বসেই আমি বিভিন্ন টেলিভিশনে আমার জন্য দোয়া করতে দেখেছি। দেশের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা বারবার স্মরণ করে বলেন, আমি অসুস্থ হলে প্রথমেই প্রধানমন্ত্রী আমার খোঁজ-খবর নেন। সেনাবাহিনী প্রধানকে আমার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন। সম্মিলিত সামরিক হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার দেওয়ার জন্য সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট ডাক্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার সময় বিমাবন্দরের ভিআইপি গেটে অপেক্ষারত নেতাকর্মীদের হাত নেড়ে তিনি সাধুবাদ জানান।

আরো একটি জিংক ধান আবিষ্কার


বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র দ্বিতীয় বারের মতো জিংকের আরো একটি দ্রুতবর্ধনশীল ধান আবিস্কার করেছেন। এই ধান একই সঙ্গে দ্রুতবর্ধনশীল, লাভজনক ও অধিক পুষ্টিমান সম্পন্ন। নতুন জিংক সমৃদ্ধ এ ধানের নাম বিআরআরআই ধান-৭২।
এর আগে ২০১৩ সালের আগস্টে জিংকের ধান আবিষ্কার করেছিল বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। ওই ধানের নাম দেওয়া হয়েছিল বিআরআরআই ধান- ৬২। জাতীয় বীজ বোর্ড দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১২ জুলাই এটি অবমুক্ত করেছে। আগামী আমন মৌসুমে কৃষকরা এ জিংক ধানের চাষাবাদ করতে পারবে বলে বোর্ডের কর্মকর্তারা জানান।
জিংক সমৃদ্ধ বিআরআরবি ধান-৭২ প্রতি হেক্টর জমিতে ৫.৭ টন ধান পাওয়া যাবে। আর বিআরআরআই ধান-৬২ থেকে সাড়ে ৪ টন ধান উৎপাদন করা হয়। ধান-৬২ থেকে ধান- ৭২ জিংকের দিক দিয়ে ৩ মিলিগ্রাম বেশি থাকবে।
নতুন এ ধান শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রতিরোধ করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ করবে নতুন এ ধান। জিংকের অভাবে বাংলাদেশের শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এ ধান সেই সমস্যা সমাধান করবে বলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিশ্বে জিংকের অভাবে প্রতি বছর প্রায় ৫ লাখ শিশু মারা যায়। বিশ্বে ১৭ শতাংশ মানুষ নতুনভাবে এ সংকটের মধ্যে পড়ছে।

Monday, July 27, 2015

বাংলাদেশের ‘পোস্টার গার্ল’ কিশোরী নাসিমার অবিস্মরণীয় বিজয়গাথা (ভিডিও)


বাংলাদেশে ইসলামী সমাজব্যবস্থায় নারীদের যেখানে বহু বিধিনিষেধ মেনে চলতে হয়, সেখানে পারিবারিক ও সামাজিক বহু প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে সামনে এগিয়ে গেছেন ১৮ বছর বয়সী দুরন্ত এক কিশোরী। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে গৌরবের পথে দৃপ্ত পায়ে এগিয়েছেন। ‘পোস্টার গার্ল’ বা বিজ্ঞাপনের মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। বৃটেনভিত্তিক অনলাইন পত্রিকা ‘দ্য সানডে টাইমস’-এ ‘বাংলাদেশী সার্ফার গার্ল সিঙ্কস মুসলিম ট্যাবুজ’ শিরোনামে বাংলাদেশী এই তরুণীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে উঠে এসেছে নাসিমা আক্তার নামে সংগ্রামী ওই কিশোরীর অসামান্য গৌরবগাথার গল্প।
নাসিমা বাংলাদেশের একজন সার্ফার। বঙ্গোপসাগরের বিশাল বিশাল ঢেউয়ের সঙ্গে তার সখ্যতা। মিতালি গড়ে উঠেছে সমুদ্রের সঙ্গে। তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বাংলাদেশের কক্সবাজার জেলায় বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতগুলোর একটি অবস্থিত। এ তরুণী বাংলাদেশের রক্ষণশীল মুসলিম সমাজের প্রচলিত প্রথা ভেঙে অন্য তরুণীদের সার্ফিং শেখাচ্ছেন। তাদের অনুপ্রেরণা, উৎসাহ দিয়ে আগ্রহী করে তুলছেন। বাংলাদেশে সার্ফিং প্রতিযোগিতায় তিনি নিয়মিত কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। আর, তিনি হারিয়ে চলেছেন একের পর এক পুরুষ সার্ফার প্রতিযোগীদের। সমাজ কি বলবে, সেই ভয়ে যে মেয়েরা সার্ফিংয়ে আসতো না, তাদেরও উদ্বুদ্ধ করে এই খেলায় নিয়ে এসেছেন তিনি। এমন মন্তব্য করছিলেন মার্কিন সাংবাদিক জায়মাল ইয়োগিস।
নাসিমা আক্তারের সঙ্গে ইয়োগিসের পরিচয় ৪ বছর আগে। তিনি বলছিলেন, নাসিমা তাদের বাইরে বেরিয়ে তাদের পছন্দের কাজ করার সাহস যুগিয়েছে। একটি ভ্রমণ বিষয়ক ম্যাগাজিনে ইয়োগিস নাসিমার ওপর একটি প্রতিবেদন লিখেছিলেন। ক্যালিফোর্নিয়ার এক চলচ্চিত্র নির্মাতা হিদার কেসিঞ্জার বড় পর্দায় নাসিমার গল্পটি তুলে ধরতে চাইলেন। এ বছরের শেষ ভাগে একটি চলচ্চিত্র উৎসবে নতুন প্রামাণ্যচিত্র ‘দ্য মোস্ট ফিয়ারলেস’ প্রদর্শন করা হবে। এ ডকুমেন্টারিতেই উঠে এসেছে নাসিমার অসামান্য এগিয়ে চলার গল্প। মাত্র ৯ বছর বয়সে বাড়ি থেকে জোর করে বেরিয়ে এসে কিভাবে একটি সার্ফ ক্লাবে নিজের দ্বিতীয় পরিবার খুঁজে পেলেন নাসিমা, সে কাহিনী উঠে এসেছে। একটি অ্যামেরিকান ক্রিশ্চিয়ান সংগঠন এ সার্ফিং সংগঠনটির পৃষ্ঠপোষক। বাংলাদেশ সার্ফ ক্লাবের সদস্য নাসিমার সঙ্গে এখন আরও নারী সার্ফার রয়েছেন। তিনিই তাদের এ পথ দেখিয়েছেন। তাদের সবাইকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সামনে এগোতে হয়েছে। নাসিমাও মানুষের রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে গেছেন। যখনই নাসিমা সমুদ্র সৈকতে গেছেন, আশপাশের লোকজনরা তাকে ‘বেশ্যা’ বলে বিদ্রপ করেছেন।
বিশ্বের যে দেশগুলোতে সার্ফিংয়ের সুযোগ রয়েছে, সেসব দেশেও কিন্তু পুরুষ সার্ফারদের সংখ্যা নারীদের তুলনায় অনেক বেশি। অবশ্য, বাংলাদেশ এখনও সার্ফিংয়ে একেবারেই নতুন। অথচ, এ দেশে নারী সার্ফারের সংখ্যা পুরুষ সার্ফারদের তুলনায় বেশি। নাসিমাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নামকরণ ‘দ্য মোস্ট ফিয়ারলেস’ করার কারণ ব্যাখ্যা করলেন পরিচালক। ইয়োগিস বললেন, তার মধ্যে যেমন ছিল চারিত্রিক ঔজ্জ্বল্য, পাশাপাশি ছিল দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করার ক্ষমতা। সে কারণেই শেষ পর্যন্ত আমরা চলচ্চিত্রের নাম ‘দ্য মোস্ট ফিয়ারলেস’ রাখলাম।
এদিকে নাসিমা সার্ফিংয়ে যতো উন্নতি করতে লাগলো, তার পুরস্কারের অর্থও সমানতালে বাড়তে লাগলো। তারপরও শুধু সেই অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করা সম্ভব ছিল না। তাই সমুদ্রের পানিতে ভেসে আসা নানা ধরনের মহোহর বস্তু ও শামুক-ঝিনুকের খোলস সংগ্রহ করে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করতো এবং কখনও কখনও উল্টো করে শুইয়ে রাখা নৌকার তলায় ঘুমাতো। প্রামাণ্যচিত্রটিতে সালোয়ার-কামিজ ও উরু-সমান শার্ট পরিহিতা নাসিমাকে উপস্থাপন করা হয়েছে। নাসিমা আক্তার শুধু বাংলাদেশে নারীদের সার্ফিয়ের সূচনার পথিকৃৎ নন, তিনি কক্সবাজারের লাইফসেইভিং অ্যান্ড সার্ফিং ক্লাবে বাংলাদেশের প্রথম নারী লাইফগার্ড বা প্রাণ রক্ষাকারী ব্যক্তির প্রশিক্ষণ দিয়েছেন। এতো অর্জন আর সাফল্য সত্ত্বেও, সমাজের গ্রহণযোগ্যতা পাওয়া নিয়ে সংগ্রাম করতে হচ্ছে নাসিমাকে। ১৬ বছর বয়সে যে তরুণের সঙ্গে তার বিয়ে হয়, তিনিও এটা মেনে নিতে পারেন না। সমাজের মানুষ বিষয়টাকে মোটেও ভালো চোখে দেখছে না বলে নাসিমাকে সতর্ক করেন স্বামী। ওই চলচ্চিত্রের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।
কেসিঞ্জার ২ বছর আগে প্রামাণ্য চিত্রটি নির্মাণের কাজে হাত দেন। সে সময় নাসিমাই ছিল বঙ্গোপসাগরের বুকে দাপিয়ে বেড়ানো একমাত্র কিশোরী। সে সংখ্যা পরে ক্রমেই দীর্ঘায়িত হয়েছে এবং হচ্ছে। গত বছর ১০ থেকে ১৩ বছর বয়সী ৮ জন সার্ফিং ক্লাবে ভর্তি হয়।
এই তরুণী সার্ফারদেরকেও ডকুমেন্টারিতে দেখানো হবে। নাসিমার সংগ্রাম ও সাফল্যগাথা তাদের ভিন্নভাবে ভাবতে অনুপ্রাণিত করবে এবং তাদের স্বপ্নের পথে এগোতে সাহায্য করবে। এ কথা বলছিলেন, কেসিঞ্জার। বাংলাদেশের একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাদের মধ্যে একজনের স্থান করে নেয়াটাকে সমাজের আচরণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। কেসিঞ্জার বলছিলেন, জীবনে বহু সংগ্রামের পথ পেরিয়েও নাসিমা হাল ছাড়তে আগ্রহী নন এবং তিনি অন্য মেয়েদের জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি বলছিলেন, যে কোন স্থানের পথিকৃৎদের কথা ভাবুন। কখনও কখনও তারা নিজের কাজের স্বীকৃতি পান এবং সমাজ তাদের বুঝতে পারে, কখনও হয়তো পরবর্তী প্রজন্ম তাদের চিনতে পারে। তিনি বললেন, নাসিমার গল্প এখনও শেষ হয়নি।
ভিডিও

Tuesday, July 14, 2015

এশিয়ার সর্ব উচুঁ রাস্তা এবার কক্সবাজারের বুকে


বাংলাদেশে আজ মঙ্গলবার সবচেয়ে উঁচু একটি সড়কের উদ্বোধন। বান্দরবানের থানচি থেকে আলিকদম হয়ে কক্সবাজার পর্যন্ত এই সড়কটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচুতে।
দুর্গম এলাকা হওয়ায় আগে নৌপথে কক্সবাজার যেতে সময় লাগতো ১১ থেকে ১২ ঘণ্টা। ৩৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দক্ষিণ এশিয়ার উঁচু সড়কগুলির মধ্যে অন্যতম। সড়কটিতে সব ধরণের যান চলাচল করতে পারবে। পার্বত্য এলাকা ও কক্সবাজারের পর্যটনে শিল্পে মাইলফলক হবে এই সড়ক এমনটা বলা হচ্ছে।
আগে পার্বত্য জেলাগুলিতে যাওয়ার জন্য মানুষ নৌপথ ব্যবহার করতেন কিংবা পায়ে হেটে যেত। এখন অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সড়ক। কৃষিপণ্য বাজারজাত করা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নি:সন্দেহে বড় ভূমিকা পালন করবে এই সড়ক। একই সঙ্গে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান হয়ে কোন পর্যটক যদি কক্সবাজার যেতে চান তাহলে তিনি এই রাস্তা ব্যবহার করতে পারবেন। উপভোগ করতে পারবেন পার্বত্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য।
থানচি এবং আলিকদম উপজেলার প্রায় ৯০ হাজার মানুষের আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ১৯০ কি.মি. পথ পাড়ি দিতে হত, এখন মাত্র ৩৩ কি মি. পথ এ দুইটি উপজেলাকে সংযুক্ত করেছে।

Monday, July 13, 2015

চলো ছাইয়া,ছাইয়া,ছাইয়া-ছলো চাইয়া ছাইয়া: মোবাইল ফোনে বাজবেনা ভারতীয় গান, নির্দেশ কোর্টের


গানের পাসপোর্টও লাগে না, দরকার পরে না ভিজারও। সুমেরু থেকে কুমেরু, সুরের অবাধ বিচরণ পৃথিবীর সব প্রান্তেই। সুরকে আটকায় এমন দুঃসাহস কার? সৃষ্টি কোনও আকশ মানবে না, মানবে না কোনও কাঁটাতার, এমনটাই এতদিন জানত সকলে। কিন্তু এই পৃথিবীতে অসম্ভব বলে বোধহয় কিছু নেই। গানের সুর, গানের কথা, গান সৃষ্টি এবং সর্বোপরি গানের গণ্ডীকে ভূগোলের সীমানায় আটকে দিল বাংলাদেশ। মোবাইল ফোনে নিষিদ্ধ হল ভারতের গান। বাংলাদেশের ১০ কোটি ২১ লক্ষ মানুষের মোবাইল ফোনে ভারতসহ উপ মহাদেশের কোনও দেশের গান, রিংটোন বা ওয়েলকাম টোন হিসেবে ব্যবহার করা যাবে না, রায় দিয়েছে বাংলাদেশের একটি কোর্ট। নির্দেশে আরও বলা হয়েছে, ভারতে তৈরি হিন্দি বা বাংলা সিনেমার গান কেউ ব্যবহার করলে তা ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) হিসেবে গণ্য হবে।
এই রায় দিয়েছে বিচারপতি ফারাহ মাহাবুব এবং কাজী মোহম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ । মিউজিক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল রহমান এবং সম্পাদক এসকে শহিদ আলি এবছর জুন মাসে একটি পিটিশন ফাইল করেছিলেন। তার ভিত্তিতেই এই রায় ঘোষণা করে বাংলাদেশের কোর্ট। বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানি নীতি অনুযায়ী, ভারতীয় সিনেমার গান বাংলাদেশে মোবাইল ব্যবহারীরা তাদের রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার খবর অনুযায়ী ,বাংলাদেশের ১২১ মিলিয়ন মোবাইল ব্যবহারকারীর ওপর লাগু হবে এই আইন।
সর্ম্পকিত আরো ব্লগ:
ভারতে বাংলাদেশি চ্যানেল দেখা যাবে