<span class='st_sharethis_large' displayText='ShareThis'> </span> <span class='st_facebook_large' displayText='Facebook'> </span> <span class='st_twitter_large' displayText='Tweet'> </span> <span class='st_linkedin_large' displayText='LinkedIn'> </span> <span class='st_pinterest_large' displayText='Pinterest'> </span> <span class='st_email_large' displayText='Email'> </span> Elias ahmed Chondon: Worldটেক
Showing posts with label Worldটেক. Show all posts
Showing posts with label Worldটেক. Show all posts

Thursday, October 22, 2015

নিজের ফেসবুক পেজে ভিউয়ার্স সংখ্যা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই


আপনি কি আপনার ফেসবুক পেজে করা কোনো কমেন্টে, 'ভিউয়ার্স সংখ্যা' দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান তাহলে ঘাবড়াবার কোনো কারণ নেই। ভাববেন না যে আপনার প্রোফাইল হ্যাক হয়েছে। নিজের ফেসবুক পেজে এবার থেকে দেখতে পাওয়া যাবে ভিউয়ার্স সংখ্যা।
ফেসবুকে 'বাগে'র মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে। এর আগে পর্যন্ত আমরা কোনো ছবি বা স্টেটাস আপলোড করার পর তার নিচে শুধু লাইক এবং কমেন্ট এই দুটি কথাই দেখতে পেতাম। কিন্তু এবার থেকে লাইক এবং কমেন্টের পাশে ভিউস কথাটিও দেখতে পাবেন। অবশ্য এই সুবিধাটি গুটি কয়েক ইউজারদেরকেই দেওয়া হয়েছে। তাই, যদি আপনি দেখেন আপনার পেজেও ভিউয়ার্স সংখ্যা দেখতে পাচ্ছেন, তাহলে ভয় না পেয়ে আনন্দ করুন।
কারণ সেই গুটি কয়েক ইউজারদের মধ্যে আপনিও হলেন একজন সৌভাগ্যবান ফেসবুক ইউজার।
FACEBOOK
YOUTUBE CHANNAL

Thursday, August 20, 2015

বুবকার মতো নিজের রেকর্ড ভেঙেই চলেছেন জুকারবার্গ


২০০৪ সাল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চার বন্ধু বানালেন HarvardConnection.com। প্রথমে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেমেয়েদের মুখ ও নাম সহ দারুণ মজার জিনিস হিসাবে উঠে এল হার্ভার্ড কানেকশন। পরে যা বদলে যায় ফেসবুকে। ২৪ বছর বয়সেই মিলিয়নেয়ার হিসাবে রেকর্ড করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার পর থেকে বর্তমানে ফেসবুকের মোট যা গ্রাহক সংখ্যা, তাকে এক আলাদা দেশ বললেও অত্যুক্তি হয় না। জনসংখ্যার দিক থেকে দেশ হিসাবে যদি ধরা হয়, তাহলে তা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। চিন এবং ভারতের পরেই। ২৪ বছর বয়সে প্রথম রেকর্ড গড়ার পরে বুধবার আবার এক নয়া রেকর্ড। ৩৫ বছর বয়সীদের মধ্যে সব থেকে ধনী হিসাবে উঠে এসেছে মার্ক জুকারবার্গের নাম।
ওয়েলথ এক্স নামের একটি সংস্থা জানিয়েছে, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ আপাতত ৩৫ অনূর্ধ্ব বিশ্বে আয়ের দিক থেকে সবার উপরে। তাঁর সম্পত্তির পরিমাণ বর্তমানে ৪১.৬ বিলিয়ন ডলার (এক বিলিয়ন = ১০০ কোটি)। তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন ফেসবুকের অপর প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিৎজ। তাঁর সম্পত্তির পরিমাণ ৯.৩ বিলিয়ন ডলার।
ওয়েলথ এক্স-এর তালিকায় অনূর্ধ্ব ৩৫ ধনীদের মধ্যে সেরা ২০-র তালিকায় রয়েছেন মাত্র ছ'জন মহিলা। এই তালিকায় এখন ঢুকে পড়েছে 'বাইরে লাল ভিতরে সাদা' কমিউনিস্ট চিনও। চিনা রিয়েল এস্টেট সংস্থা কান্ট্রি গার্ডেন হোল্ডিংসের ৩৪ বছরের ভাইস চেয়ারম্যান হুইয়ান ইয়াংকে বিশ্বের সবচেয়ে ধনী মহিলা বলে উল্লেখ করেছে এই ওয়েলথ এক্স। তিন নম্বরে রয়েছেন এই মহিলা।
তালিকায় সর্বকনিষ্ঠ হলেন স্ন্যাপচ্যাটের সিইও ২৫ বছর বয়সী ইভান স্পিগেল। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৯ বিলিয়ন ডলার। সেরা কুড়ির এই তালিকায় ১১ জনই মার্কিন নাগরিক। লালচিন ও সুইজারল্যান্ডের তিন জন করে রয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও ভারতীয়র নাম নেই এই তালিকায়।
সর্ম্পকিত আরো ব্লগ: সাম্প্রদায়িক ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে ফেসবুকে

Wednesday, August 19, 2015

পানীয় ক্যান-এ বাজিমাত, লাফিয়ে বাড়বে ইন্টারনেট স্পিড!


বেশ চলছিল। ঝটপট খুলে যাচ্ছিল যে কোনও ওয়েবসাইট। হঠাৎ শুরু হল বাফারিং। ইন্টারনেটের স্পিড কমে গিয়েছে অনেকটা। ক্লিক করে গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় নেই। অপেক্ষা, কখন স্পিড বাড়বে? এ সমস্যা সমাধান করে দেবে যে কোনও পানীয়ের ক্যান। এক লাফে স্পিড বেড়ে হবে দ্বিগুণ! হ্যাঁ, ছোট্ট কসরতে বাড়িতে বসেই কয়েক মিনিটের চেষ্টায় ইন্টারনেট স্পিড বাড়াতে পারবেন। এর জন্য তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন নেই।
কী ভাবে?
পানীয়ের ক্যানটি প্রথমে খালি করুন। ফেলে খালি করবেন, না খেয়ে, সেটা আপনার ব্যাপার। ক্যানের উপরের অংশটি একটি ছোট ছুরি দিয়ে পুরোপুরি কেটে নিন। নীচে অংশের খানিকটা বাদ দিয়ে কেটে ফেলুন। তারপর ক্যানের বডির মাঝখান থেকে লম্বালম্বি কাটুন। পানীয়ের ক্যানটি দেখতে হবে অনেকটা স্যাটেলাইট ডিশের মতো। কোনও আঠা দিয়ে স্যাটেলাইট ডিশের মত দেখতে ক্যানটি স্রেফ রাউটারের সঙ্গে জুড়ে দিন।
তারপর ম্যাজিক-টা নিজেই দেখতে পাবেন। ব্রডব্যান্ড স্পিড হু-হু করে বাড়তে থাকবে। বাড়িতে এই সহজ পরীক্ষাটি করে দেখতে পারেন। ইন্টারনেটের স্পিড নিয়ে আর ভাবতে হবে না।

Thursday, July 30, 2015

গুগলের ইন্টারভিউয়ে আসা উদ্ভুদ কিছু প্রশ্ন


বিশ্বের সবচেয়ে পরিচিত কম্পানির মধ্যে অন্যতম হলো গুগল। আর সেখানে কাজ করার স্বপ্ন আর চাঁদে যাওয়ার স্বপ্ন সাধারণ মানুষের কাছে প্রায়ই একই। গুগলের দোরগড়ায় নাই বা পৌঁছানো গেল কিন্তু সেখানে ইন্টারভিউতে কীরকম প্রশ্ন আসে, যে জানতে কৌতূহল আমাদের সবারই।
কিউরা ওয়েবসাইটে গুগলের কিছু প্রশ্নপত্র ফাঁস হয়। সম্ভবত গুগলে ইন্টারভিউ দেওয়া প্রাক্তন প্রার্থী অথবা গুগলের কর্মচারীর মারফত ফাঁস হয় বলে দাবি দ্য ইন্ডিপেনডেন্ট সংবাদ সংস্থার। তবে গুগলের এক কর্মচারীর মতে একই প্রশ্নপত্র কখনও দ্বিতীয়বার নির্বাচিত হয় না। যাই হোক গুগলের ফাঁস হওয়া প্রশ্নপত্র নিয়ে আমরা একটা টেস্ট দিতেই পারি। কী বলেন? যে সব প্রশ্ন গুগলের ইন্টারভিউতে করা হয়-
১) মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি পেট্রল পাম্প রয়েছে?
২) একটি ক্ল্যাসিক্যাল আমেরিকান স্কুল বাসে কয়টি গল্ফ বল ধরবে?
৩) সিটেলরে সমস্ত জানালা ধুতে তুমি কত অর্থ নেবে?
৪) স্যানফ্রান্সিসকোর জন্য ইভাকিউশন নকশা বানাও?
৫) দিনে কতবার ঘড়ির সব কাঁটা একই সঙ্গে ঘাড়ের উপর থাকে?
৬) ম্যানহোল কেন গোল দেখতে হয়?
৭) প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে কতজন ছাত্রছাত্রী কলেজে পড়ে? স্নাতকস্তরে পড়াশুনা করে এবং তারপর চাকরিতে যোগ দেয়?
৮) ঘড়িতে পৌনে তিনটা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করে?
৯) মনে করো তুমি জলদস্যুদের নেতা। লুট করা সোনা কীভাবে ভাগ হবে এর জন্য জাহাজের সব নাবিকরা ভোট করার সিদ্ধান্ত নিল। তোমায় এমনভাবে সোনা নিতে হবে যেটায় অন্তত দলের অর্ধেক দস্যু রাজি হবে, আর তুমিও অনেক সোনা ঘরে নিয়ে যেতে পারবে।
১০) সারা বিশ্বে পিয়ানো টিউনারস কতগুলি আছে?

অনেক কিছুই নতুন পাবেন উইন্ডোজ ১০-এ


দক্ষিণ কোরিয়ার সিউলে দুই মডেল গতকাল উইন্ডোজ ১০ দেখাচ্ছেন l এএফপিআনুষ্ঠানিকভাবে গতকাল বুধবার বাজারে এল মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম (ওএস)। এখন যাঁরা মূল উইন্ডোজ ৭ সংস্করণ বা তার পরবর্তী সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা চাইলে বিনা মূল্যেই উইন্ডোজ ১০ হালনাগাদ করে নিতে পারবেন। উইন্ডোজের আগের কয়েকটি সংস্করণের সমন্বিত রূপ এটি।
মাইক্রোসফট করপোরেশনের ব্যবসার বড় হাতিয়ার এই উইন্ডোজ। সারা বিশ্বে প্রায় ১৫০ কোটি ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করা হচ্ছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান, উইন্ডোজ ১০ এক নতুন যুগের সূচনা করবে। নতুন ওএসের জন্য মাইক্রোসফট আনুষ্ঠানিক ১৪ পাতার একটি টিউটোরিয়ালও প্রকাশ করেছে।
একের ভেতর অনেক:
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮-এর ১০ বাজারে ছাড়ার কারণ হচ্ছে, ব্যবহারকারীদের ট্যাবলেট, স্মার্টফোন ও কম্পিউটারে একই উইন্ডোজ ব্যবহারের সুবিধা দেওয়া।
উন্নত পর্দা: উইন্ডোজ ১০-এ যুক্ত হয়েছে পর্দার জন্য বিশেষ বৈশিষ্ট্য। ‘কন্টিনিউম’ নামের এ সুবিধা কম্পিউটার, ট্যাবলেট কিংবা স্মার্টফোনে একইরকম পর্দা ব্যবহারের সুবিধা দেবে।
কর্টানাফিরেছে স্টার্ট: আগের যেকোনো সংস্করণের চেয়ে দ্রুত, বেশি নিরাপদ ও ব্যবহারের ক্ষেত্রে সহজ সুবিধা নিয়ে এসেছে উইন্ডোজ ১০। উইন্ডোজ ৮-এর পর এবার আবার ফিরে এসেছে স্টার্ট বাটন।
ডিজিটাল সহকারী: উইন্ডোজ ১০-এ যোগ হয়েছে ডিজিটাল সহকারী। ‘কর্টানা’ নামের বিশেষ এ সহকারী অনেকটা অ্যাপল আইওএসের ‘সিরি’র মতো। কথা বলে বলে এই ডিজিটাল সহকারীর সেবা নেওয়া যাবে।
দ্রুতগতির ব্রাউজার: যুক্ত হয়েছে দ্রুতগতির ব্রাউজার মাইক্রোসফট এজ। দীর্ঘদিনের মাইক্রোসফট এক্সপ্লোরারের জায়গায় আসছে এটি।

Tuesday, June 16, 2015

গোপন সিনেমা দেখুন গোপন যন্ত্রে!


জাপানের বিজ্ঞানীরা কার্ডবোর্ড ব্যবহার করে এমন একটি ‘যন্ত্র’ আবিষ্কার করেছেন যার মাধ্যমে খুব সহজে গোপনীয়তার সঙ্গে সিনেমা উপভোগ করতে পারবেন একজন ব্যবহারকারী। সস্তা মূল্যের, সাধারণ প্রযুক্তির এই যন্ত্রটি একটি জনবহুল জায়াগায় একজন ব্যবহারকারিকে দিতে পারে গোপনে সিনেমা দেখার পূর্ণ আনন্দ।
প্রজুক্তিবিষয়ক খবরের সাইট ম্যাশবল জানিয়েছে, গোপনে নির্বিঘ্নে চলচ্চিত্র উপভোগ করার জন্যই মূলত এই যন্ত্রটি বানানো হয়েছে। যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে একটি বড় আকারের কার্ডবোর্ড বাক্স এবং একটি ট্যাবলেট অথবা স্মার্টফোন। প্রযুক্তিগত দিক থেকে এটি কোনও অত্যাধুনিক আবিষ্কার না হলেও ইতিমধ্যেই জাপানের সিনেমাপ্রেমীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠেছে।
যন্ত্রটিতে একটি কার্ড বোর্ডের নিচের দিকে একটি অংশ কাটা হয় ট্যাবলেট বা স্মার্টফোন যুক্ত করার জন্য এবং এক পাশে আরও একটি অংশ কাটা হয় আস্ত মাথাটি কার্ডবোর্ড বাক্সটির ভিতরে ঢোকানোর জন্য। কার্ডবোর্ড বাক্সটির ভিতরে একবার মাথা ঢোকালেই ব্যবহারকারী বাইরের শব্দ ও আলো থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবেশ করেন তার ‘একান্ত গোপনীয়’ জগতে।
কার্ডবোর্ডের সঙ্গে স্টিরিও সাউন্ড সিস্টেম সংযুক্ত করার বিষয়ে একটি ভিডিও রয়েছে ইউটিউবে। যদিও ভিডিওটি জাপানী ভাষায় তবুও সেটি খুব সহজ হওয়ায় জাপানী ভাষা না জানলেও কারও বুঝতে সমস্যা হবে না।
অবশ্যই কার্ডবোর্ড দিয়ে বানানো এই থিয়েটারটিকে মুভি দেখার অন্যান্য ‘হেড মাউন্টেড’ ডিভাইস যেমন গ্লাইপ, সনির এইচ-এম-এজ-টি৩ডাব্লিউ সঙ্গে তুলনা করা যাবে না। তবে একটি জনবহুল জায়গায়, অতিরিক্ত শব্দের মাঝে শান্তিতে সিনেমা দেখার সস্তা উপায় হতে পারে কার্ডবোর্ডের মাধ্যমে বানানো এই থিয়েটারটি

এবার youtube-এ “‘ইউটিউব গেমিং”


গেমিংয়ের জন্য আলাদা সাইট ও অ্যাপ চালু করবে ইউটিউব। ‘ইউটিউব গেমিং’য়ে ‘গেম’ ও ‘গেমার’ উভয়েরই আলাদা প্রোফাইল থাকবে। চলতি বছরেই এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
এক ব্লগ পোস্টে ইউটিউব গেমিং-এর প্রোডাক্ট ম্যানেজার অ্যালান জয়েস জানিয়েছেন, “ইউটিউবে ভিডিও স্ট্রিমিংয়ের পুরোপুরি নতুন একটি ধারা তৈরি করা হয়েছে। এবার আমাদের নজর গেমিং। এবার আমাদের পালা কেবল গেমারদের জন্য তৈরি কিছু দেওয়ার।”
গেমিং বিষয়ক ভিডিওগুলিকে সবসময় সাইটে আলাদা কদর রয়েছে ফেসবুকে। কোনও গেম কীভাবে খেলতে হবে তার বিশ্লেষণ থেকে শুরু করে গেমের মধ্যে যে মিউজিক ব্যবহার হয়, তাতেও যথেষ্ট আগ্রহ রয়েছে গেমারদের।
সেই দিকে লক্ষ্য রেখেই ২৫ হাজার গেমিং পোর্টালের ডেটার সমন্বয় করবে ইউটিউব গেমিং। বিবিসি জানিয়েছে, ইউটিউব গেমিংয়ের মাধ্যমে ভক্তদের একটি বড় অংশকে আকৃষ্ট করার পরিকল্পনা করছে গুগল। আপাতত ব্রিটেন ও আমেরিকায় চালু হচ্ছে ইউটিউব গেমিংয়ের পরিষেবা।

Sunday, June 14, 2015

প্রথম মানুষ, যার মস্তিষ্ক প্রতিস্থাপিত হবে অন্যের দেহে


চোখের প্রতিস্থাপন। কিডনির প্রতিস্থাপন। হৃদপিণ্ডের প্রতিস্থাপন। চিকিৎসায় একের পর এক ধাপ পেরিয়েছে বিজ্ঞান। বাকি ছিল শুধু মস্তিষ্কের প্রতিস্তাপন। এও কি সম্ভব?
চিকিৎসা বিজ্ঞানে আরও একধাপ এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে রাশিয়া। ৩০ বছরের ভ্যালারি স্পিরিডিনভের মস্তিষ্ক প্রতিস্থাপিত হতে চলেছে অন্য মানুষের দেহ। এই দুঃসাহসিক অপারেশনটি হতে চলেছে ২০১৭ সালে। অনেকেই এই প্রতিস্থাপনের সফলতা নিয়ে সংশয়ে রয়েছেন। 'আদেও কি সফল হবে মস্তিষ্ক প্রতিস্থাপন'? প্রশ্ন আর বিস্ময় যতই দানা বাধুক, বিজ্ঞানের অগ্রগতির দিকে এই দুঃসাহসিক পদক্ষেপকে কুর্নিশ করছে গোটা বিশ্ব।
রাশিয়ার ভ্যালারি স্পিরিডিনভ এখন হফম্যান রোগে আক্রান্ত। মস্তিষ্ক বাদে পুরো দেহটাই অকেজ হয়ে গেছে তাঁর। হুইল চেয়ারে কাটছে জীবন। মৃত্যুর আগে নিজের মস্তিষ্ক দিয়ে যেতে চান অন্যের দেহে। তাঁর এই ইচ্ছেকেই সম্মান জানাতে চলছে পরীক্ষা নিরীক্ষা। সফল কিংবা অসফল, ফলাফল যাই হোক না কেন, মস্তিষ্ক প্রতিস্থাপনে প্রথম নজির গড়তে চলেছেন ৩০ বছরের ভ্যালারি স্পিরিডিনভ।
ইতালিয়ান স্নায়ুবিজ্ঞানী ডঃ সার্জিও ক্যানভারো দাবি করছেন, ২৪ ঘণ্টার মধ্যেই তিনি এই দুঃসহ কাজ করতে পারবেন। 'মস্তিষ্ক প্রতিস্থাপনে সফলতা পাওয়ার সুযোগ রয়েছে ৯০%। কিন্তু এটাও সত্যি, এক্ষেত্রে কিছুটা ঝুঁকিও রয়েছে। আমি তা অস্বীকার করতে পারিনা', মন্তব্য ডঃ সার্জিও ক্যানভারোর। তবে এই দাবিতে সর্বতোভাবে সহমত দিতে পারছেন না অনেকেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা মনে করছেন, এখনও পর্যন্ত ভ্যালারি স্পিরিডিনভের মস্তিষ্ক কাজ করছে। কিন্তু তা প্রতিস্থাপনের পর সেটি আর কাজ করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ রয়েছে।
তবে নিজের মস্তিষ্ক প্রতিস্থাপনে আশাবাদী ভ্যালারি স্পিরিডিনভ। তিনি বলেন, 'যদি আমি আমার গোটা দেহ প্রতিস্থাপনের সুযোগ পেতাম, আমি পরাধীনতা থেকে মুক্তি পেতাম'।
এই প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রথমত যেই ব্যাক্তির দেহে মস্তিষ্ক প্রতিস্থাপন করা হবে, তাঁর দেহের সমস্ত কোষ গুলিকে সংরক্ষন করতে হবে। অপারেশনের সময় সেই কোষ গুলির মৃত্যু হলে এই প্রতিস্থাপন কখনই সফল হবে না। এরপর খেয়াল রাখতে হবে রক্ত সঞ্চালনের দিকেও। এক্ষেত্রে আরও প্রয়োজন মস্তিষ্ক পর্যন্ত রক্তের সঞ্চালন। অপারেশন চলার সময় দেহের এবং মস্তিষ্কের তাপমাত্রা রাখতে হবে ১০ ডিগ্রী থেকে ২০ ডিগ্রীর মধ্যে। এই জটিল অস্ত্রপচারে স্পাইনের প্রতিও হতে হবে যত্নবান। 'এই প্রতিস্থাপনটি সম্পূর্ণ গবেষণামূলক' মন্তব্য লন্ডনের জর্জ হাসপাতালের ডাক্তার মেথিউ ক্রোকারের।

Thursday, June 11, 2015

সাম্প্রদায়িক ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে ফেসবুকে


সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার উসকানি দিচ্ছে একটি উগ্রবাদী গোষ্ঠী৷ মিয়ানমারে মুসলমানদের ওপর বৌদ্ধ সম্প্রদায়ের নির্যাতনের ভুয়া ছবি ও তথ্য ছড়িয়ে প্রতিশোধ নেয়ার আহ্বান জানাচ্ছে তারা৷
নানা ধরণের ছবি সম্পাদনা ও ফটোশপ-এ কারসাজি করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলামানদের ওপর বৌদ্ধদের হামলা ও নির্যাতনের চিত্র বলে তা প্রচার করা হচ্ছে ফেসবুকে৷ এছাড়া তার সঙ্গে তারা জুড়ে দিচ্ছে নানা কাল্পনিক তথ্য৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ সব ভুয়া ছবি ও তথ্যের উদ্ধৃতি দেয়া হচ্ছে৷
যেসব ভুয়া ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে একটি ২০০৪ সালে থাইল্যান্ডে বিক্ষোভকারীদের দমন করার ছবি৷ ২০১০ সালে চীনে ভূমিকম্পের পর তিব্বতের বৌদ্ধদের উদ্ধার করা মৃতদেহ, ২০১০ সালে কঙ্গোতে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ মানুষ, ২০১২ সালে দিল্লির একটি সড়কে এক তিব্বতি যুবকের নিজ শরীরে আগুন লাগিয়ে দৌঁড়ানোর ছবি, খেলনা বন্দুক নিয়ে খেলারত এক বার্মিজ শিশুর আলোকচিত্র, চীনের সাংহাই প্রদেশে ভূমিকম্পে নিহতদের লাশের ছবিও রোহিঙ্গা নির্যাতেনের ছবি বলে প্রচার করা হচ্ছে৷ এমনকি শ্রীলঙ্কায় এক ধর্ষিত নারীর দেহের ছবিকেও রোহিঙ্গা নারীর দেহ বলে চালিয়ে দেয়া হচ্ছে৷
সম্প্রতি সাগরে রোহিঙ্গা ও বাংলাদেশিদের উদ্ধারের বিষয়ে সৃষ্ট জটিলতার পর, সামাজিক যোগাযোগের মাধ্যমে এই অপপ্রচার শুরু হয়েছে৷ একটি গোষ্ঠী এগুলোকে সংঘবদ্ধভাবে ফেসবুকে ‘পোস্ট' দেয়ার পর অনেকেই না বুঝে তা শেয়ার এবং নানা মন্তব্য করছেন৷ প্রতিশোধ নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছেন তারা৷
তবে এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমেই আবার প্রতিবাদ হচ্ছে৷ যেসব ছবি কারসাজি করে রোহিঙ্গাদের বলে চালানো হচ্ছে, তার মূল ছবি এবং আসল ঘটনাও প্রকাশ করছেন কেউ কেউ৷ এ সব ছবি দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছেন তাঁরা৷
একজন ব্লগে লিখেছেন, ‘‘ফেসবুক, ব্লগে দীর্ঘদিন যাবৎ কিছু লোক তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ফটোশপ বা ক্রপ করে ছবি পোস্ট দিয়ে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে৷ আমাদের মধ্যে অনেকেই তাদের ফাঁদে পা দিয়ে এই সব ভুয়া ছবি নিয়ে আলোচনা করি, ফেসবুকে শেয়ার করি, উত্তেজিত হই৷ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত তা সারা বিশ্ব জানে, অনেকেই প্রতিবাদে সোচ্চার আছেন৷ তবে তাতে মিয়ানমারের জান্তা সরকারের ভ্রুক্ষেপ নেই৷ এই সুযোগে অনেকেই মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতনের ফটোশপ করা ভুয়া ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে৷ অনেকক্ষেত্রে তারা সফল ও হচ্ছে৷ এমনই কিছু ছবি শেয়ার করা হলো, যাতে ভুয়া তথ্যযুক্ত ছবির পাশে আসল তথ্য সমৃদ্ধ ছবি দেয়া হয়েছে৷''
এ নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক বাধন অধিকারী বলেন, ‘‘এটা স্পষ্ট যে একটি মহল পরিকল্পিতভাকে এ সব ভুয়া ছবি এবং তথ্য ছড়াচ্ছে৷ তাদের ‘টার্গেট' সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়৷ এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে৷ তবে সরকারের উচিত এ সব অপপ্রচার নিয়ে দেশের মানুষকে সচেতন করা৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের জবাব দেয়ার জন্য সরকারেরও উচিত এই মাধ্যম ব্যবহার করা৷''
তিনি বলেন, ‘‘এর আগে একই ধরণের অপপ্রচার হয়েছে৷ তবে এ ধরণের অপপ্রচার রোধ করা না গেলে যে কোনো সময় বড় ধরণের অঘটন ঘটে যেতে পারে৷''
সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারী খোরশেদ আলম ডয়চে ভেলেকে জানান, ‘‘এই অপপ্রচারের মাত্রা দেখেই বোঝা যাচ্ছে যে, এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে৷ তবে আগের চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীরা সচেতন হয়েছেন৷ তাঁরা যে কোনো তথ্য এখন যাচাই করে দেখতে চান৷ কারণ তাঁরা জানেন যে, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমের সব ছবি বা তথ্য সঠিক নয়৷'' তবে তিনি মনে করেন, ‘‘এই সব অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে মূল ধারার সংবাদমাধ্যমেরও ভূমিকা রাখা প্রয়োজন৷''
এই অপপ্রচারের কারণে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বসবাসকারীরা আতঙ্কে আছেন৷ চট্টগ্রামের সাংবাদিক হামিদ উল্লাহ জানান, ‘‘একটি মহল সব সময়ই সুযোগের অপেক্ষায় থাকে৷ তারা এ ধরণের পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা চালায়৷ অবশ্য এবার আগে থেকেই পুলিশ প্রশাসনসহ সুশীল সমাজ সতর্ক অবস্থানে আছে৷''
২০১২ সালে মিয়ানমারে জাতিগত সংঘর্ষের পর কক্সবাজারের স্থানীয় মুসলমানদের একাংশ পরিকল্পিতভাবে বৌদ্ধদের ওপর হামলা করে৷ এ হামলায় অংশগ্রণকারীদের অধিকাংশই ছিল রোহিঙ্গা মুসলমান৷ ফেসবুকে এক বৌদ্ধ যুবক ইসলামকে অবমাননার ভুয়া অভিযোগ তুলে এ হামলা করা হয় তখন৷
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার কুশুম দেওয়ান জানান, ‘‘সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া ছবির বিষয়টি আমাদেরও চোখে পড়েছে৷ আমাদের বিশেষজ্ঞ টিম একটি উসকানিমূলক প্রচারণাকারীর নেটওয়ার্ক চিহ্নিত করার কাজ শুরু করেছে৷''
তিনি বলেন, ‘‘বিষয় গুরুতর হওয়ার ফলে কোনো অভিযোগ পাওয়ার অপেক্ষায় না থেকে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কাজ করছি৷'' তিনি জানান, ‘‘আমরা সংখ্যালঘু বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে সচেতন এবং সতর্ক আছি৷ কোনো গোষ্ঠী যাতে এই অপপ্রচারের সুযোগ নিতে না পারে, আমরা সে ব্যাপারে কাজ করছি৷''

Saturday, June 6, 2015

এখন থেকে ফেসবুকে মেসেজ পাঠাতে খরচ মাত্র ২২ টাকা


যারা অচেনা লোকজনকে ফেসবুক মেসেজ পাঠাতে ভালোবাসেন, তাদের জন্য দুঃসংবাদ। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না বলে একটা মেসেজ করে একটু খোঁচালেন, এমনটা আর হবে না। এবার আর বিনামূল্যে যোগাযোগ করতে পারবেন না কোনও অচেনা সুন্দরীর সঙ্গে। সত্যিই আর দেখলে হবে না, খরচা আছে। খরচ ২২ টাকা ৬২ পয়সা।
এর আগেও অচেনা লোকজনের মেসেজের হাত থেকে রেহাই দিতে অনেক ব্যবস্থা নিয়েছে ফেসবুক। কোনও অচেনা ব্যক্তি মেসেজ করলে তা ”other folder”-এ জমা হত। তবে এবার ফেসবুক আরও একটু কড়া হল। এবার থেকে ফ্রেন্ডলিস্টে নেই এমন কারও মেসেজ বক্সে কিছু লিখতে গেলেই দেখানো হবে খরচের পরিমাণ।
এর আগে ২০১২-তে এমন একটি পদ্ধতি আনার চেষ্টা করেছিল ফেসবুক। কিন্তু, বেশি বিস্তার লাভ করেনি। এবার ভারতেও পৌঁছে গিয়েছে নয়া নিয়ম। তবে ফেসবুকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি। আপাতত চালু হয়েছে নাকি টেস্ট করা হচ্ছে, তা স্পষ্ট নয়।