Elias ahmed Chondon

Friday, November 20, 2015

৫ টা খাবার আপনার যৌবনকে ধরে রাখবে

মনের বয়স না হয় আপনি বাড়তে দিলেন না। কিন্তু শরীরের তো বয়স হবেই প্রকৃতির নিয়মেই। সে আর আপনি থামিয়ে রাখবেন কীভাবে? তবু নিজের যৌবন ধরে রাখতে কে না চায়। তাই নিচে দেওয়া হল এমন ৫ টা খাবার, যেগুলো নিয়মিত খেলে সত্যিই আপনি ধরে রাখতে পারবেন আপনার যৌবন।
১) দই - নিয়মিত দই খান। দইতে ব্যাকটেরিয়া থাকে। কিন্তু সেই ব্যাকটেরিয়া শরীরের পক্ষে ভাল। দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। দইতে অনেকটা পরিমাণ ক্যালসিয়ামও থাকে।
২) কমলালেবু - কমলালেবু শুধু সুস্বাদু কিংবা দেখতে সুন্দরই এক ফল না। কমলালেবু খাওয়া শরীরের জন্য খুবই ভাল। কারণ, কমলালেবুতে অনেকটা পরিমাণ ভিটামিন সি থাকে। ত্বক টানটান রাখে কমলালেবু।
৩) রেড ওয়াইন - সময় সুযোগে, মাঝে-মাঝে অবশ্যই পান করুন রেড ওয়াইন। হৃদরোগের প্রকোপ থেকে আপনাকে অবশ্যই বাঁচাবে। ডায়াবেটিস থেকেও রক্ষা করবে আপনাকে রেড ওয়াইন।
৪) অলিভ অয়েল - অলিভ তেল আপনার যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে। রোগ থেকে যেমন দূরে সরিয়ে রাখবে, আপনার শরীরে এনে দেবে জেল্লা। যা আপনার বয়সকে সত্যিই কম করে দেখাবে।
৫) বেরি - স্ট্রবেরি হোক কিংবা ব্ল্যাকবেরি, সবকটিই আপনার শরীরের জন্য খুবই ভাল। কালোজাম বিশেষ করে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। আপনার ত্বককে করে রাখবে সতেজ।
youtube channel

Thursday, November 19, 2015

নাসায় কর্মরত ১৭-র বিস্ময় বালক

কলেজের ডিগ্রি রয়েছে তার। বিমান চালাতে পারে অনায়াসে। কিন্তু এখনও ভোট দিতে পারে না। কারণ বয়স হয়নি। মাত্র ১৭। ক্যালিফোর্নিয়ার সান গ্যাব্রিয়েলের ছেলে কাভালিন শুধুই বিস্ময়। প্রথমে ১১ বচর বয়সে গ্রাজুয়েশন। চার বছর পর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে অঙ্কে ডিগ্রি। এবছর ব্রান্দিস ইউনিভার্সিটি থেকে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছে অনলাইনে। সেইসঙ্গে নাসা-কে এয়ারপ্লেন ও ড্রোনের প্রযুক্তি তৈরিতে সাহায্য করে নাসা-কে। এখানেই শেষ নয়। নিজের লেখা দ্বিতীয় বই প্রকাশ করেছে কিছুদিন আগেই। কারও কাছ থেকে গল্প শুনে ছবি আঁকা তার নেশা। চলতি বছরের শেষেই বিমান ওড়ানোর লাইসেন্সও আসবে তার হাতে। এতকিছুর পরও নিজেকে সাধারণ ভাবতেই পছন্দ করে কাভালিন। তার বাবা ব্রাজিলের ও মা তাইওয়ানের। তার জীবনের সবকিছুর জন্য সে বাবা-মা’কেই ধন্যবাদ দিতে চায়। সম্প্রতি নাসা-র এক সম্মেলনে সে বলে, ‘আমি অসাধারণ নই। বাবা-মায়ের উৎসাহ, নিজের ইচ্ছা আর উদ্যোগের ফল মাত্র। আমি শুধু নিজের সেরাটুকু করার চেষ্টা করি।’ কাভালিনের বাবা-মা জানিয়েছে খুব দ্রুত সব পড়াশোনা সেরে ফেলতে পারে সে। মাত্র সাত বছর বয়সেই শেষ হয়েছে ত্রিকোণমিতি। তবে তারও বাধা এসেছে। কাভালিন স্বপ্ন দেখেছিল অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার। কিন্তু ফিজিক্স পতে গিয়ে সে বুঝতে পারে তার উৎসাহ কম্পিউটার সায়েন্সেই। নাসা যখন তাকে ডেকেছিল রীতিমত অবাক হয়েছিল কাভালিন। নাসা-য় তার মেন্টর রিকার্ডি আর্তেগা জানিয়েছেন, কাভালিন অঙ্ক, কম্পিউটার, এয়ারক্রাফট টেকনোলজি সবটাই জানে। তাই ও এই প্রজেক্টের জন্য একদম পারফেক্ট ছিল। তাঁর দরকার ছিল এমন একজন যে অ্যালগোরিদিম করবে আবার প্লেনও ওড়াতে পারবে। আপাতত কাভালিন চায় ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে বিজনেস-এ মাস্টার ডিগ্রি পেতে। পরে নিজের সাইবার সিকিউরিটি কোম্পানি খুলতে চায় কাভালিন।

Sunday, October 25, 2015

১০৩ বছরের জন্মদিনে কেক কেটে বললেন, কাজে ব্যস্ত থাকলেই আয়ু বাড়বে

১০৩! না না, কিছুদিন আগে মুক্তি পাওয়া বাংলা ছবি রুম নম্বর ১০৩ এর কথা বলছি না।
এক ভদ্রমহিলা নিজে হাতে কেক কেটে নিজের ১০৩ বছরের জন্মদিন পালন করলেন!
ঘটনাটা ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। আর সেই "ওয়ান্ডার উওমেন" এর নাম মেরি কটার। মেরি মন্টক্লেয়ার সিনিয়র সেন্টারে রীতিমতো কাজ করেন! এই বয়সেও! সেইজন্যই তো তাঁকে বারমেইড বলা হয়।
মেরি সবাইকে নিজে হাতে জল, চা, কফি এবং স্ন্যাক্স পরিবেশন করেন। আর সবার চাই তাঁকেই। মেরি হাতে করে কোনও জিনিস পরিবেশন করলে তার স্বাদই যে বদলে যায়!
এত দিন সুস্থ সবলভাবে বেঁচে থাকার রহস্য কী? এই উত্তর জানতে চাইলে, মেরির জবাব খুব সহজ সরল এবং পরিষ্কার। বললেন, "ব্যস্ত থাকা। মানুষ কাজে যত ব্যস্ত থাকবে, ততই তার আয়ু বাড়বে।"! ছেলেবেলায় খুব ভাল সাঁতারু ছিলেন তিনি। পরবর্তীকালে বাচ্চাদের সাঁতারও শেখাতেন। তারও পর মানে নিজের ৯০ বছর বয়স পর্যন্তও মেরি সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের সাঁতার শেখাতেন। এমন মানুষ ১০৩ বছর বাঁচবেন না তো কে বাঁচবেন!
my facebook
my youtube channal

Saturday, October 24, 2015

বাংলাদেশে মধ্যবিত্ত মানুষের সংখ্যা বাড়ছে

প্রতিবছর ২০ লাখ মানুষ মধ্যবিত্ত হচ্ছেন৷ বর্তমানে মধ্যবিত্তের সংখ্যা এক কোটি ২০ লাখ, যা মোট জনসংখ্যার ৭ ভাগ৷
এভাবে মধ্যবিত্ত বাড়তে থাকলে ২০২৫ সাল নাগাদ উচ্চ ও মধ্যবিত্ত মানুষের সংখ্যা দাঁড়াবে ৩ কোটি ৪০ লাখে৷ গত এক দশকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধ ও কর্মজীবী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতি শক্তিশালী, ঊর্ধ্বমুখী ও গতিশীল হয়েছে৷
ম্যানেজমেন্ট কনসালটিং ফার্ম ‘বোস্টন কনসাল্টিং গ্রুপ' বা বিসিজি এর সেন্টার ফর কাস্টমার ইনসাইটের এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে৷ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রতিবেদন প্রকাশ করা হয়৷ অনুষ্ঠানের আয়োজন করে এসডি এশিয়া৷
বিসিজি দুই হাজারের বেশি বাংলাদেশি ভোক্তার ওপর জরিপ করে এবং তাদের ভোগের ধরণ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও গবেষণা করে প্রতিবেদনটি তৈরি করেছে৷ এতে বলা হয়, উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির ভোক্তারা ভবিষ্যতের ব্যাপারে খুবই আশাবাদী, বিদেশি ব্র্যান্ডকে মূল্যায়ন করছে এবং প্রযুক্তিগত সুবিধা গ্রহণের ক্ষেত্রে এগিয়ে আসছে৷ এসব কারণে এখানে ভোগ্যপণ্যের বাজার বিশ্বের উদীয়মান ও খুবই সম্ভাবনাময় হিসাবে দেখা হচ্ছে৷
বিসিজির বাংলাদেশে কোনো কার্যালয় নেই৷ এসডি এশিয়া নামের প্রতিষ্ঠানটির মাধ্যমেই তারা প্রাথমিক কাজগুলো করছেন৷ এসডি এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রতিবেদনে মূলত ৬টি পয়েন্ট এসেছে৷ বাংলাদেশের মানুষ ব্যাংক থেকে ঋণ নিতে ভয় পান৷ এখানে তাদের মধ্যে এক ধরনের ভীতি আছে, ঋণ নিলে কীভাবে পরিশোধ করতে হবে৷ আবার অনলাইনের তথ্যকে তারা অনেক বেশি বিশ্বাস করেন৷ সেখানে প্রিন্ট বা অন্য কোনো মিডিয়ার চেয়ে দ্বিগুনেরও বেশি বিশ্বাস করেন অনলাইনের তথ্যকে৷ অনলাইনে কেনাকাটা করতেও তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন৷''
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটির সহ-রচয়িতা জারিফ মুনির বলেন, বাংলাদেশের বাজার এশিয়ার অন্যান্য দেশের বাজারগুলোর মধ্যে সবচেয়ে গতিশীল, কিন্তু এখন পর্যন্ত তা বেশিরভাগ বহুজাতিক ভোগ্যপণ্য প্রতিষ্ঠানের নজরে আসেনি৷ যেসব প্রতিষ্ঠান এ বাজারে অবস্থান নিতে আসবে, তারা একটি দীর্ঘস্থায়ী প্রতিযোগিতামূলক বাজার তৈরির সুযোগ পাবে৷
বিকেলে তোলা ঢাকার কারওয়ান বাজারের একটি ছবি৷ এ রকম কয়েকটি ছাউনি আর আশেপাশের সড়ক জুড়েই রাতেরবেলা বসে ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি এই বাজার৷ অবশ্য দিনেরবেলা এ বাজার অনেকটাই অলস পড়ে থাকে৷
গবেষণায় মধ্যবিত্ত শ্রেণির মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, এই শ্রেণির ৬৮ শতাংশ ভোক্তার হাতে ইন্টারনেটযুক্ত স্মার্টফোন রয়েছে৷ নগদ অর্থের চেয়ে মোবাইল ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধে এ শ্রেণির ব্যাপক আগ্রহ রয়েছে৷ ৮১ শতাংশ মধ্যবিত্ত অনলাইনে পাওয়া তথ্যকেই বিশ্বাসযোগ্য হিসেবে মনে করেন৷
ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস এর সভাপতি শামীম আহসান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, এই প্রতিবেদন বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজারের জন্য অনেক উপকারে আসবে৷ বিদেশিরা এদেশে বিনিয়োগে এগিয়ে আসলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে৷ দেশের টেলিকম খাতের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে বিদেশি কোম্পানিগুলো৷ আর অন্যান্য তথ্যপ্রযুক্তি খাতের ৭০ শতাংশই বিদেশি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে৷ এক্ষেত্রে দেশিয় উদ্যোক্তাদের আরো বেশি করে এগিয়ে আসতে হবে৷ একইসঙ্গে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে দেশীয় উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে৷
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ মানুষ মধ্যবিত্ত শ্রেণিতে আছেন৷ ভিয়েতনামে এমন মধ্যবিত্ত শ্রেণি দেশটির মোট জনসংখ্যার ২১ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩৮ শতাংশ ও থাইল্যান্ডে ৫৯ শতাংশ৷ আশাবাদী হওয়ার মতো বিষয় হচ্ছে, জনসংখ্যার অনুপাতে এখনো কম হলেও বাংলাদেশে প্রতিবছর সাড়ে ১০ শতাংশ হারে মধ্যবিত্ত মানুষের সংখ্যা বাড়ছে৷ স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতির কারণে মধ্যবিত্ত শ্রেণির বিকাশে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমারের মতো দেশগুলোর চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ৷ ভোক্তা হিসেবে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি সম্পর্কে বলা হয়েছে, গবেষণায় অংশ নেওয়া ৮১ শতাংশ মনে করেন তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল৷
my youtube channal
my facebook

সাবান মেখে রোজ স্নান করবেন না, তাহলেই গেল!

আপনি রোজ স্নান করেন অনেকটা সময় ধরে। রোজ গায়ে দামি অথবা মাঝারি দামের সাবানও মাখেন? এই নিয়ে আপনার গর্বের শেষ নেই? সবার মাঝে ফলাও করে বলেন, আপনি কত পরিষ্কার পরিচ্ছন্ন?
আপনি ভাবেন এর জন্য আপনার ত্বক কত ভাল থাকবে? আপনি কত সুন্দর এবং টানটান হয়ে থাকবেন অনেক বয়স পর্যন্তও!
এক দম ভুল ভাবছেন। ইউরোপের ডাক্তাররা কিন্তু একেবারে ভিন্ন সুরে কথা বলছেন। তাঁদের বক্তব্য, স্নান রোজ করছেন এটা খুবই ভাল। কিন্তু যে সাবান দিয়ে আপনি রোজ ঘসে ঘসে গা পরিষ্কার করছেন, চকচকে হচ্ছেন, সেটা কিন্তু মোটেই ভাল নয়।
সাবান মানেই খার। সেটা কম মাত্রা অথবা বেশি মাত্রা হতে পারে। কিন্তু রোজ আপনার শরীরে খার গেলে তা আপনার শরীরকে মোটেই চিরকাল ভাল রাখবে না। যার সুফল আজ টের পাচ্ছেন, তার অনকে বেশি কুফল কাল টের পেতে চলেছেন। তাঁদের পরামর্শ গায়ে মাটি মাখুন। ত্বক আজও ভাল থাকবে। আগামীতেও ভাল থাকবে। মাটির থেকে ভাল গায়ে মাখার আর কিছু নেই। কিন্তু আপনি কি এখনই এসব মানবেন?
my facebook
my youtube channal

Friday, October 23, 2015

সংসার বাড়ছেই, কিন্তু বেডরুমে সেক্সের জন্য হাহাকার

পেঁয়াজের দাম বাড়ছে। কিন্তু গোটা দেশের বেডরুমে সেক্সের জন্য চোখের জল পড়েই চলেছে। স্বামী-স্ত্রী থাকছে তো চার দেওয়ালের মধ্যেই। হয়তো এক বিছানাতেও। সেখানে, নাক ডাকার আওয়াজ আছে। গাঢ় ঘুমে ঢলে পড়া আছে। কিন্তু সেক্সের ছিটেফোটাও দেখা নেই। মুখে বলতে পারছে না। কিন্তু খিদের জ্বালায় জ্বলছে পুড়ছে স্বামী-স্ত্রী। গোটা দেশ জুড়ে রীতিমতো গবেষণা করে এমনই তথ্য আসছে উঠে। কেন এমন?
উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিষ্কার এবং যুক্তিপূর্ণ বক্তব্য তাঁদের। সহনশীলতা কমে যাচ্ছে মানুষের মধ্যে।
সারাদিন খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করলে, দুজন ঘনিষ্ঠ হবে কী করে! তাই বিয়ের এক ভচর পেরিয়ে গেলেই, সংসার আছে দিব্যি। কিন্তু সেক্স নেই একটুও।
যাদের কপাল আরও খারাপ। যাদের বিয়ের এক বছরেও বাচ্চা হয়নি, তেমন ক্ষেত্রে সমস্যা আরও বেশি।
দোষ কিংবা দুর্বলতা কার, এই নিয়ে তর্ক বা ঝগড়াতেই রাত গড়িয়ে যাচ্ছে। সেখানে দুই শরীর এক হবে এমন পরিবেশই যে গড়ে উঠছে না। সেক্সের চাহিদায় শরীরী উষ্ণতার থেকে স্বামী-স্ত্রীর মাথাই যে গরম হচ্ছে বেশি।
FACEBOOK
YOUTUBE CHANNAL

Thursday, October 22, 2015

নিজের ফেসবুক পেজে ভিউয়ার্স সংখ্যা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই

আপনি কি আপনার ফেসবুক পেজে করা কোনো কমেন্টে, 'ভিউয়ার্স সংখ্যা' দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান তাহলে ঘাবড়াবার কোনো কারণ নেই। ভাববেন না যে আপনার প্রোফাইল হ্যাক হয়েছে। নিজের ফেসবুক পেজে এবার থেকে দেখতে পাওয়া যাবে ভিউয়ার্স সংখ্যা।
ফেসবুকে 'বাগে'র মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে। এর আগে পর্যন্ত আমরা কোনো ছবি বা স্টেটাস আপলোড করার পর তার নিচে শুধু লাইক এবং কমেন্ট এই দুটি কথাই দেখতে পেতাম। কিন্তু এবার থেকে লাইক এবং কমেন্টের পাশে ভিউস কথাটিও দেখতে পাবেন। অবশ্য এই সুবিধাটি গুটি কয়েক ইউজারদেরকেই দেওয়া হয়েছে। তাই, যদি আপনি দেখেন আপনার পেজেও ভিউয়ার্স সংখ্যা দেখতে পাচ্ছেন, তাহলে ভয় না পেয়ে আনন্দ করুন।
কারণ সেই গুটি কয়েক ইউজারদের মধ্যে আপনিও হলেন একজন সৌভাগ্যবান ফেসবুক ইউজার।
FACEBOOK
YOUTUBE CHANNAL