<span class='st_sharethis_large' displayText='ShareThis'> </span> <span class='st_facebook_large' displayText='Facebook'> </span> <span class='st_twitter_large' displayText='Tweet'> </span> <span class='st_linkedin_large' displayText='LinkedIn'> </span> <span class='st_pinterest_large' displayText='Pinterest'> </span> <span class='st_email_large' displayText='Email'> </span> Elias ahmed Chondon

Sunday, September 18, 2016

বাংলার সালমান খান ‘হিরো' আলম


ফেসবুক, ইউটিউব, টুইটার ব্যবহার করেন অথচ ‘হিরো' আলমকে চেনেন না, এমন মানুষ বোধ হয় কমই পাওয়া যাবে৷ গত কয়েক মাস ধরে তাঁর মিউজিক ভিডিও ও নাটক নিয়ে ফেসবুকে বেশ আলোচনা হচ্ছে৷
আসল নাম আশরাফুল আলম৷ তবে একসময় আচার বিক্রি করতেন বলে নাম হয়েছিল ‘আচার' আলম৷ এরপর যখন সিডির ব্যবসা শুরু করেন তখন হয়ে যান ‘সিডি' আলম৷ তারপর একসময় ‘ডিশ' আলম হয়ে এখন তিনি ‘হিরো' আলম নামে পরিচিতি পেয়েছেন৷
অনেকে হিরো আলমের ভিডিও দেখে ফেসবুকে বাঁকা মন্তব্য করেছেন, হাসাহাসি করেছেন৷ তবে সেভাবেই তিনি পরিচিতি হয়ে উঠেন৷ সংবাদপত্রে তাঁকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে, নেয়া হয়েছে তাঁর সাক্ষাৎকারও৷ বাদ যায়নি টিভি চ্যানেলও৷ এই পরিচিতির কারণে অনেক নির্মাতা তাঁকে গান ও বিজ্ঞাপনে মডেলিংয়ের অফার দিয়েছেন৷ তাঁকে নিয়ে তৈরি হয়েছে ‘হিরো আলম দ্য গ্যাংস্টার' শর্ট ফিল্ম৷
হিরো আলমকে নিয়ে পাঁচ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেছে ‘লিটল বিগ ফিল্মস'৷ ৫ সেপ্টেম্বর সেটি তাদের ফেসবুক পাতায় শেয়ার করা হয়৷ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন এটি নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তথ্যচিত্রের ধারাবর্ণনা তিনি নিজেই দিয়েছেন৷ তথ্যচিত্রটি ফেসবুকে এখন পর্যন্ত দুই লক্ষ ৩৫ হাজারের বেশিবার দেখা হয়েছে৷ তথ্যচিত্রে হিরো আলমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার প্রশংসা করছেন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই৷ সুতরাং আপনিও দেখুন৷
FACEBOOK
YOUTUBE CHENNEL

Thursday, September 8, 2016

প্রাণীর হাতে আক্রান্ত হয়েছিল যে শহরগুলো


ইতিহাসে অনেক রাজ্য ও শহর দখল হয়েছে বহিঃশত্রুর আক্রমণে। মানুষে-মানুষে যুদ্ধের ফলে জায়গা দখল স্বাভাবিক ঘটনা হলেও পশুকুল দ্বারা শহর দখল অবাক করার মতই বিষয়। নিম্নে বিভিন্ন সময়ে পশুর দ্বারা শহর দখলের কয়েকটি ঘটনা দেওয়া হলোঃ
কাকের আক্রমণ, যুক্তরাষ্ট্র
২০১২ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহর দখল করে নিয়েছিল কাক সমাজ। শহরবাসী জানান হাজার হাজার কাক এসে শহরের আকাশে এত উচ্চস্বরে কা কা ডাক দিচ্ছিল যে মনে হচ্ছিল ভয়ংকর কোন ঘটনা ঘটছে। কাকের অত্যাচারে নাকাল শহরবাসী শহর ছেড়ে চলে যাওয়ার পর কর্তৃপক্ষ ক্যাঁদুনে গ্যাস ছড়িয়ে কাক তাড়িয়েছিল।
উটের আক্রমণে ডোকার নদী, অস্ট্রেলিয়া
অনেক আগে অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে চলাচলের জন্য উট ব্যবহার হয়ে আসছিল। কিন্তু পরবর্তীতে যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে উটগুলোর আর তেমন যতœ হয় না। তাই হয়ত ওরা ২০০৯ সালে এসে বিদ্রোহী হয়েছিল পানি পিপাসার জন্য। হঠাৎ করে হাজার হাজার উট এসে ডোকার নদী দখল করে নেয়। সরকার পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তা বাহিনীকে কাজে লাগায় এবং সেসময় অনেক উট আহত হয়।
সাপের দখলে ইজিসু শহর, ঘানা
ঘানার ইজিসু শহরের দু’টি গ্রাম বিষধর কালো সাপের দখলে যায় এ বছরেরই এপ্রিল মাসে। জঙ্গলে ভরা গ্রামে ঢুকতে গেলেই দেখা মিলত হাজার রকমের সাপের। বাসার ভিতরে বিভিন্ন ঘরে ও বাথরুমে ঢুকলেও দেখা যায় সাপের বসবাস। স্থানীয় জনগণ একে ঈশ্বরের অভিশাপ বলে উল্লেখ করে বলেন, যুবক-যুবতীরা ঝোপ-ঝাড়ের আশেপাশেই অবৈধ শারীরিক মিলনে আবদ্ধ হয়, তাই ঈশ্বর রাগ করে সাপ পাঠিয়ে দিয়েছেন।
ব্যাঙের আক্রমণ, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের অকন্টো শহর ১৯৫২ সালে ব্যাঙের দখলে চলে যায়। কোটি কোটি ব্যাঙ এসে রাস্তাঘাট দখল করে ঘ্যাঙর ঘ্যাঙর ডাক শুরু করে। গাড়ি চলার সময় চাকার নিচে পড়ে পটাপট শব্দে হাজার হাজার ব্যাঙ মারাও যায়। শহরবাসীর অধিকাংশই শহর ছেড়ে চলে গেলে কর্তৃপক্ষ ব্যাঙ তাড়ানোর ব্যবস্থা করে।
MY YOUTUBE CHENNEL

Saturday, August 27, 2016

গাঁজা খেলে নাকি এই ভালো জিনিসটাও হয়!!!


গাঁজা। নামটা শুনলেই কারোর মন নেশায় উড়ু উড়ু হয়ে যায়। কেউ কেউ আবার ভুরু কুঁচকে নাক সিঁটকান। জানেন কি, গাঁজা খাওয়ার এই গুণটা? গাঁজা খেলে ভালো থাকবে আপনার চোখ। হ্যাঁ, একদম। গাঁজা খেলে আপনার রাত্রিকালীন দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে। কারণ, গাঁজার মধ্যে রয়েছে ক্যানাবিনয়েডস। যা অল্প আলোতেও দেখার ক্ষমতা বাড়িয়ে দেয়। ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে। এবার নাকি শুধু 'ছাড়পত্র' পাওয়ার অপেক্ষা।
গাঁজার উপর দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়েছেন কানাডা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক। তাদের গবেষণাতেই উঠে এসেছে এই তথ্য। গাঁজার মধ্যে লুকিয়ে রয়েছে আলো শনাক্তকরণ ক্ষমতা। মারিজুয়ানা বা গাঁজা বা ক্যানাবিস-এ রয়েছে ৫০০টি প্রাকৃতিক যৌগ। এরমধ্যে কমপক্ষে ৮৫টি যৌগ মিলে তৈরি করে ক্যানাবিনয়েডস। যারমধ্যে সবচেয়ে বেশি গুণসম্পন্ন হল THC বা টেট্রাহাইড্রোক্যানাবিনল ও CBD বা ক্যানাবিনল।
YOUTUBE CHANNEL

Wednesday, August 17, 2016

“আমি ব্যাচলর,আমি গর্বিত ব্যাচলর”


ব্যাচলর সম্প্রদায় প্রাণীদের যুগের ভিত্তিতে নিরুপন করতে গেলে প্রস্তরযুগে এরা শুধু লজ্জাস্থান চামড়া দিয়ে ঢেকে এক সম্প্রদায় হতে অন্য সম্প্রদায়ে ঘুরে ঘুরে পাখি শিকার করে সবাইকে খাওয়াত।মধ্যযুগে এরা বাড়ি বাড়ি লজিং মাস্টার থেকে জ্ঞান বিতরনে ব্যাস্ত ছিল।সাদা পায়জামা আর পান্জাবী পড়ুয়া আর সরিষা তৈলের ছাপটা মারা মাথার মাঝখান দিয়ে চুল আচরানো শুদ্ধ ভাষায় কথা বলা ছেলেটিকে সম্মান করত সারা এলাকাবাসি।
আধুনিক যুগের ব্যাচলররা খুব প্রতাপ নিয়ে এই কিছুদিন আগেও বিচরন করেছে।হাতে গোনা কিছু বাড়িওয়ালা ছাড়া বাসাবাড়া দিতে কুন্ঠাবোদ করত না।আর যদি বাড়িওয়ালা বা প্রতিবেশির যদি একটা বা দুটো অবিবাহিত মেয়ে থাকে তাহলে এক্সাটা কিছু এডবান্টেজ অটো পাওয়া যেত।চাপাতি,চিনি,লবন হতে শুরু করে বুয়া না আসলে খাবারের ব্যাবস্তাও হয়ে যেত।যা বাড়িওয়ালারা দেখেও না দেখত।বাচলররা খুব গর্ব করে বলত ‘বাড়িওয়ালাদের বাড়ি একটা, আর ব্যাচলরদের বাড়ি হাজারটা।’
কিন্তু সমাজে ব্যাচলরদের আজকাল যে অবস্থা এভাবে চলতে থাকলে কিছুদিন পর আর একটাকেও খুজেঁ পাওয়া যাবে না।হেয় হয়ে আমগাছ আর জামগাছ তলায় কতোদিন থাকবে ।এর ফলে লিভটুগেদারের পরিমান বেড়ে যাবে।অথবা মুসলমানি হওয়ার আগেই ছেলেরা বিয়ে করে ফেলবে।এতে জনসংখ্যার গনবিষ্ফোরন ঘটবে।আর ১৮+ বলে কোন সতর্কবাণী থাকবে না।থাকবেনা নতুন নতুন উটেরমতো চুলের স্টাইল,বাসার ছাদে গিয়ে দুপা মেলিয়ে চাঁদ মামার দিকে তাকিয়ে কেউ আর আকাশের দিকে বিড়ির ধুয়া ছারবেনা।বাসার ছাদ থেকে দাড়িয়ে দাড়িয়ে প্রস্রাব করার ফলে নিচের বাসার বাসিন্দার বেডরুমে গিয়ে আর পরবেনা সে লবনাক্ত পানি।রাস্তাঘাটে আর দেখা যাবে না দাড়িয়ে প্রস্রাব করার অদ্ভুদ সুন্দর সে চিত্র।মহল্লার দোখানটিতে দেখা যাবেনা চা সিগেরেট খেতে খেতে ইভটিচিং করা ছেলেটিকে।ফলে মেয়েরা সাজুগুজু করা বন্ধ করে দিবে।পাড়ার দোখানের ভিতর থেকে বসে বাড়িওয়ালাকে ভাই বলে ডেকে লুকিয়ে পরবেনা।আর সেই বাড়িওয়ালাকে সামনা সামনি পেলে সেই ছেলেটিই মাথা নত করে বলবে না ‘আংকেল কেমন আছেন,এ রেীদ্রে আপনি বাজার নিয়ে যাচ্ছেন,দেন আমার কাছে,আমিও বাসার দিকে যাচ্ছি।আর বাড়িওয়ালা গদগদ হয়ে বলবে ‘ইস ছেলেটা কত ভালো’।পাশের বাসা থেকে আসা রান্নাকরা সুস্বাদু খাবারের ঝাঝালো ঘ্রানে পেটে হাত দিয়ে আলু বর্তৃা আর পানি ডাল দিয়ে খেতে খেতে বিধাতাকে আর কেই বলবেনা “ইৃশ্বর থাকে ও ভদ্র পল্লীতে,ওখানে গেলে ওনাকে খুজিয়া পাওয়া যাইতে পারে”। মোবাইলে কথা বলতে বলতে রাত পোহাবে না অথবা রাত তিনটার সময় রাস্তায় বের হয়ে প্রস্রাব দিয়ে ব্রেকআপ হওয়া প্রেমিকার নাম আর লিখবে না রাজপথে। এরকম হাজারটা ব্যাচলরের হাজার হাজার অদ্ভুদ সুন্দর পাগলাটে সব কীর্তিমান কর্মৃকান্ড আর ইতিহাসের পাতায় লেখা হবে না।
আজ তাদের হাটতে চলতে বসতে কথা বলতে ভয়…মনে করে সরকার পাছার মধ্যে সিসিক্যামেরা স্থাপন করে রেখেছে।এর ফলে তারা কুনোব্যাঙয়ের মতো ঘরকুনো হয়ে পরছে।এখন একটা যুদ্ধ বাধলে তারা ঝাপিয়ে পরবেনা।শাহবাগ চত্তরে আর উন্মাদনা দেখা যাবে না।নীলক্ষেত থেকে নীল ছবি আনতে কেউ আর যাবে না।যাবেনা ধানমন্ডির ব্যাচলর পয়েন্টে।কুপোত কুপিতির মত জোড়া হয়ে বসবেনা রমনার পার্কে।হাতিরঝিলের পানিতে আর ভাসবেনা বৈচিত্রময় সাদা প্যাকেট। আর এভাবে আরও কিছুদিন চললে ভিনগ্রহের প্রাণি এলিয়েন ভেবে দুএকটা ব্যাচলরকে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা খুজে বের করবে।আর প্রশ্ন করা হবে“ আপনার এ সাফল্যর পিছনে গোপন রহস্য কি?”। এরপর আরও কিছুদিন এভাবে চললে ডাইনেসর প্রানিদের মত কোন একসময় এ গ্রহে ব্যাচলর প্রজাতির প্রানির অস্তিস্থ ছিল কিনা তা নিয়ে গবেষনা করবে।খুজে বের করবে ব্যাচলরদের ফসিল।
তাই ব্যাচলরদের অস্তিস্থ টিকিয়ে রাখতে হলে এখনিই সঠিক পদক্ষেপ নিতে হবে।বিবাহিতরা ব্যাচলরদের আনন্দ দৃ:খের কষ্ঠটা বুঝবেনা কারন তারা..ত বিয়ে করার সাথে সাথেই মারা গিয়েছে।একজন ব্যাচলরই বুঝতে পারে ব্যাচলরে মনের কথা।তাই আমাদের দাবি..যারা বিবাহিত ‘‘‘আবার তোরা ব্যাচলর হ’’’।আর আমরা ব্যাচলরা লাখো কন্ঠে আওয়াজ তুলি….“আমি ব্যাচলর,আমি গর্বিত ব্যাচলর”
……………………অতিথি
MY FACEBOOK
YOUTUBE CHANNEL

Wednesday, June 22, 2016

তবু বাড়িয়ে দিও সাহায্যের হাত (বিশ্বকাপাঁনো রমজানের সেরা ভিডিও-অতিথি)


কথাটা কোনো প্রবাদবাক্য নয়, নয় কোনো মন্ত্রী-আমলা অথবা মুনি-ঋষির ভাষণ৷ কথাগুলো ‘সার্ফ এক্সেল'-এর একটা বিজ্ঞাপনের৷ এর মাধ্যমেই রমজান মাসে বাচ্চাদের পরোপকারিতা বা অপরকে সাহায্য করার শিক্ষা দিচ্ছে পাকিস্তান৷
রমজান উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের বহু বহুজাতিক প্রতিষ্ঠানই প্রতিবছর বিজ্ঞাপন তৈরি করে থাকে, নানা আঙ্গিকের৷ তারই ধারাবাহিকতায় এই অভিনব বিজ্ঞাপনটি নিয়ে এসেছে জামা-কাপড় ধোয়ার গুঁড়োসাবান ‘সার্ফ এক্সেল'৷
ভিডিওটিতে ক্লিক করলেই বাচ্চা একটা ছেলের মুখ ভেসে ওঠে৷ ইফতারের সময়, তাই মায়ের কোল থেকে এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায় সে৷ বন্ধুদের সঙ্গে ইফতারের বাজারে ঘুরে বেড়ানোর মজাই যে আলাদা!
কিন্তু ঘর থেকে বের হতেই তার চোখ পড়ে এক বৃদ্ধ ফেরিওয়ালার দিকে৷ গরম গরম সামোসা, জিলিপি বিক্রি করছিলেন তিনি৷ কিন্তু হঠাতই ঠেলা গাড়িটা তাঁর আটকে যায় রাস্তার ফাটলে৷ এদিকে ইফতারের সময় চলে যাচ্ছে...৷ তাই আমাদের সেই ছোট্ট বন্ধু নিজের কুর্তার মধ্যে সামোসা ভরে নিয়ে সেগুলো বিক্রি করতে সাহায্য করে বৃদ্ধকে৷ কিন্তু বিক্রির শেষ পর্যায়ে এসে ছেলেটি দেখে যে, তার জামাটা নোংরা হয়ে গেছে৷ ঠিক সেই সময় তার মা চলে আসে৷ ছেলেটি ভয় পায়৷ ভাবে, মা যদি বকে? কিন্তু মা ছেলের এই কাজ দেখে মনে মনে খুশিই হন, হাসেন৷ তারপর বৃদ্ধ মানুষটাকে নিয়ে একসঙ্গে ইফতারও করেন৷ আর ছেলেকে বলেন, ‘কারো সাহায্য করা যে ইবাদত৷ তাই সাহায্য করতে গিয়ে যদি দাগ লেগে যায়, তাহলে দাগই ভালো৷'
হ্যাঁ, এটাই বিজ্ঞাপনটির মূল কথা৷ আসলে পরোপকার ও আত্মত্যাগের তাগিদ ইসলামেই রয়েছে৷ অবশ্য শুধু ইসলামেই নয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টধর্মেও আমরা অন্যকে উপকারের কথা পড়েছি, শুনেছি৷ স্বামী বিবেকানন্দও তো বলেছিলেন, ‘‘জীবে প্রেম করে যেই জন/সেই জন সেবিছে ঈশ্বর৷''
গত ১০ই জুন সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউব-এ এই ভিডিওটি প্রকাশ করা হয়৷ আর প্রকাশিত হওয়ার মাত্র তিনদিনের মধ্যেই ‘ভাইরাল' হয়ে যায় ভিডিওটি৷ পরে ফেসবুকেও ‘পোস্ট' করা হয় এটি৷ পাকিস্তান তো বটেই, ইতিমধ্যে ভারত-বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষও ভিডিওটিতে ‘লাইক' দিয়েছেন৷ আপনিও দিয়েছেন তো?
ভিডিওটি দেখতে ক্লিক করুন
MY FACEBOOK
MY YOUTUBE CHANNAL

Tuesday, June 21, 2016

এইচআইভির ভ্যাকসিন আবিষ্কারে থাকবে বাঙালি নারীর হাত


আগামী বছরের শেষ নাগাদ নতুন এইচআইভি ভ্যাকসিনের পরীক্ষা চালানো হতে পারে৷ স্ক্রিপস গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের গবেষণার অংশ হিসেবে এ কাজটি করা হবে৷ এ দলে আছেন বাঙালি মেয়ে অনিতা সরকার৷
এই ভ্যাকসিন প্রয়োগের ফলে আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিবডি উৎপন্ন হবে এবং এইচআইভি ভাইরাসের বিস্তারকে রোধ করে ভাইরাসকে অকেজো করে দেবে৷ গত মার্চে এই গবেষণাটি প্রকাশ করা হয়৷ অনলাইনে গবেষণাটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করতে পারেন৷
শুরুতেই এই ভ্যাকসিনটি ভাইরাসকে একেবারে নির্মূল করতে পারবে না৷ তবে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তুলতে সাহায্য করবে৷ গবেষকদের অন্যতম বিজ্ঞানী অনিতা সরকার ভারতীয় বাঙালি৷
২০৩০ সালের মধ্যে এইডস-এর বিস্তার রোধ করতে চায় জাতিসংঘ:
বিশ্বব্যাপী এইডস-এর বিস্তার ২০৩০ সালের মধ্যে রোধে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ৷ এছাড়া আর ২০২০ সালের মধ্যে ৩ কোটি এইচআইভি আক্রান্ত শিক্ষার্থীকে চিকিৎসা দেবে জাতিসংঘ৷ সমালোচকরা অবশ্য বলছেন, এই লক্ষ্যে পৌঁছানো সহজ হবে না৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইউএনএইডস সম্মেলনে এইডস-এর বিস্তার রোধে এই সময় নির্ধারণ করে দেয়া হয়৷ এ সময় রাশিয়া, ইরান এবং পোল্যান্ড জাতিসংঘের কাছে সমকামী এইডস আক্রান্তদের চিকিৎসার ব্যাপারটি উত্থাপন করে৷
বাংলাদেশের এইডস পরিস্থিতি
প্রথম রোগী
১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়৷ এইচআইভি-র কারণে সৃষ্ট এই রোগটি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়৷ ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে-কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন – যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যু ঘটাতে পারে৷
জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট মোগেনস লাইকেটফট জানান, এইডস-এর বিস্তার রোধে ‘সাংস্কৃতিক স্পর্শকাতরতা' বড় একটা ভূমিকা রাখছে৷ অন্যদিকে, ইউএনএইডস সংস্থার প্রধান মিশেল সিডিবে জানান, ‘‘জাতিসংঘের সদস্য দেশগুলো ২০২০ সালের মধ্যে নতুন এইচআইভি রোগীর সংখ্যা বছরে ৫ লাখের নীচে নামিয়ে আনবে৷ যেখানে ২০১৫ সালে নতুন এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিলো ২১ লাখ৷ আর এইচআইভি আক্রান্ত রোগীর মৃতের সংখ্যা ৫ লাখে নামিয়ে আনবে, যেখানে গত বছর প্রাণ হারিয়েছিল ১১ লাখ৷
আর ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী এইডস ছড়িয়ে পড়ার হার একেবারে বন্ধ করার চেষ্টা করবে তারা৷ জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সতর্ক করে বলেছেন, এইডস নির্মূল করা অনেক কঠিন৷ তবে আগামী পাঁচ বছরে বিশ্বের মানুষ চাইলে এই অবস্থার পরিবর্তন হতে পারে৷ তিনি আরো জানান, ১৫ বছরে এ ব্যাপারে অনেকটাই অগ্রগতি হয়েছে৷ প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষকে এইডস রোগে মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে৷ যুক্তরাষ্ট্র বলেছে, এই ঘোষণায় মানবাধিকারের প্রতি আরো জোর দেয়া উচিত৷
এবারের সম্মেলনের উদ্বোধন করেছিলেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনদাবা, যাঁর বাবা ২০০৫ সালে এইডস-এ আক্রান্ত হয়ে মারা যান৷ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ৩৫টি দেশের রাষ্ট্র প্রধানদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা এইডস রোগীদের ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়৷
MY FACEBOOK
YOUTUBE CHANNAL

Tuesday, June 7, 2016

‘ব্রিটিশ শাসকদের সুপরিকল্পিত গণহত্যা বা মহা-হলোকাস্ট’


পৃথিবীর ইতিহাস সত্য ও মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। সত্য ইতিহাস হচ্ছে সভ্যতার প্রকৃত দর্পণ। আর প্রকৃত ইতিহাস থেকে শিক্ষা নেয়া ছাড়া কোনো জাতি উন্নতি ও অগ্রগতির সোপানগুলো অতিক্রম করতে পারে না। কিন্তু বলা হয় শক্তিমান ও বিজয়ীরাই ইতিহাস লেখে। জালিম ও আধিপত্যকামী শক্তিগুলো যুগে যুগে ইতিহাসকে তাদের স্বার্থে করেছে বিকৃত। বিশেষ করে উপনিবেশবাদী পশ্চিমা শক্তিগুলো দেশে দেশে তাদের শোষণ-লুণ্ঠন, হত্যাযজ্ঞ ও বর্বরতাসহ নানা অপরাধকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে, কিংবা সেইসব অপরাধের পক্ষে নানা অপযুক্তি দেখিয়ে সেগুলোকে বৈধ ও অনিবার্য বলে দেখানোর চেষ্টা করেছে।
অবশ্য বড় ধরনের অপরাধগুলো কখনও পুরোপুরি গোপন রাখা যায় না এবং হাজারো অপযুক্তি দেখিয়েও সেসবকে বৈধ বলে চালিয়ে দেয়া যায় না। বিশ্বের নানা অঞ্চলে উপনিবেশবাদী ব্রিটেনের অপরাধযজ্ঞও এমনই একটি বিষয়। ভারত উপমহাদেশের বৃহত্তর বাংলায় ১১৭৬ বাংলা সনের তথা ১৭৬৯-৭০ খ্রিস্টাব্দের মহা-দুর্ভিক্ষকে অনেক গবেষকই ব্রিটিশদের পরিকল্পিত গণহত্যা বলে মনে করছেন। সেই থেকে ১৮টি দশক তথা ১৮০ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বৃহত্তর বাংলা ও ভারতের নানা অঞ্চলে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রায় দশ কোটি মানুষকে হত্যা করেছে বলে তারা প্রামাণ্য নানা তথ্য-উপাত্ত তুলে ধরেছেন।
বলা হয় ১৭৬৯ থেকে ১৭৭৩ সালের খরায় নিহত হয়েছিল এক কোটি বাঙ্গালি। বৃহত্তর বাংলার এক তৃতীয়াংশ জনসংখ্যা কমে যায় এর ফলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা একদল বিশ্বাসঘাতক ও লোভী কর্মকর্তা আর ব্যবসায়ীর সঙ্গে ষড়যন্ত্র পাকিয়ে প্রহসনের এক যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলাকে পরাজিত ও শহীদ করার ৫ বছরের মধ্যেই ঘটানো হয় এই কৃত্রিম দুর্ভিক্ষ। এ দুর্ভিক্ষে বাংলার মানুষ যখন ক্ষুধার জ্বালায় মরছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা লন্ডনে তাদের মনিবদের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছিল যে তারা বাণিজ্য হতে ও বিপুল পরিমাণ খাদ্য রপ্তানি করে সর্বোচ্চ মাত্রার মুনাফা অর্জন করেছে!
এ সময় ইংরেজরা পুতুল সরকার হিসেবে মিরজাফরকে নামেমাত্র নবাবের পদে রাখলেও রাজস্ব আদায় ও ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় তাদের কোম্পানি। আর এই সুযোগে কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন ও অত্যাচার শুরু করে দেয়। বিপুল অংকের খাজনা পরিশোধ করতে গিয়ে কৃষকরা অর্থহীন ও শস্যহীন হয়ে পড়েছিল। ফলে তাদের চাষাবাদের ক্ষমতা রহিত হয়ে যায়। এ অবস্থায় আগেই সব শস্য বিক্রি করতে বাধ্য হওয়ার পর খরা দেখা দেয়ায় কৃষকরা সপরিবারে মারা যায় অনাহারে। ব্রিটিশদের অনুচর মুসলমান-বিদ্বেষী জমিদাররা অতি উচ্চ হারের খাজনা মওকুফ করলে বা খাজনার চড়া হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনলে এবং কিছুটা খাদ্য ত্রাণ সাহায্য হিসেবে বিতরণ করা হলে এই গণহত্যা ঘটতো না।
সুজলা সুফলা শস্য-শ্যামল ও নদীমাতৃক বাংলা পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। বাংলাকে বলা হত গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় শস্য-ভাণ্ডার। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ ছিল সে সময়কার বাংলার সাধারণ চিত্র। গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই ছিল পুকুর যা এখনও আছে। কিন্তু ব্রিটিশদের দানবীয় হস্তক্ষেপ আগুন জ্বালিয়ে দিল এই সুখের রাজ্যে। ব্রিটিশরা বাংলার ক্ষমতা দখলের পর থেকে এ অঞ্চলে ত্রিশ থেকে ৪০টি ছোট-বড় দুর্ভিক্ষ হয়েছে। এসব দুর্ভিক্ষে নিহতের যেসব সংখ্যা ব্রিটিশ উপনিবেশবাদী শাসকরা উল্লেখ করে গেছে নিহতের প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে।
বাংলায় ব্রিটিশ শাসকদের মাধ্যমে সর্বশেষ বড় দুর্ভিক্ষটি ঘটানো হয় ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে। ব্রিটিশদের দেয়া তথ্য অনুযায়ী এ তিন বছরে কমপক্ষে চার কোটি মানুষ মারা যায় অনাহারে। ১৯৪২ সালের মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানি সেনারা বার্মা দখল করে নেয়। ওদিকে সুভাস চন্দ্র বসুর নেতৃত্বে স্বাধীনতাকামী ভারতের জাতীয় সেনাদলও পূর্ব দিক থেকে ভারতে হামলা করতে পারে বলে ব্রিটিশ দখলদাররা আশঙ্কা করছিল। এ সময় নিষ্ঠুর ব্রিটিশরা পোড়ামাটির নীতি গ্রহণ করে। এ কূটচাল অনুযায়ী জাপানি সেনারা যাতে খাদ্য পেতে না পারে সে জন্য সব খাদ্য কিনে নেয় ব্রিটিশরা। অনেক ক্ষেত্রে ব্রিটিশ সেনারা খাদ্য লুট করে ও বহু স্থানীয় অধিবাসীকে হত্যা করে। জাপানিদের হাতে বিতাড়িত ব্রিটিশ সেনারা আশ্রয় নিতে থাকে কোলকাতা ও চট্টগ্রামে। ব্রিটিশ সরকার তাদের জন্য খাদ্য কিনতে থাকায় খাদ্যের দাম আকাশস্পর্শী হয়ে ওঠে।
জাপানি সেনারা যাতে বঙ্গোপসাগরে নৌকা ব্যবহার করতে না পারে সে জন্য জেলেদের প্রায় ৭০ হাজার নৌকা আটক করে ব্রিটিশ সরকার। ফলে একদিকে যেমন মাছ ধরা অসম্ভব হয়ে পড়ে তেমনি ধান ও পাট বাজারে আনাও কৃষকদের জন্য অসম্ভব হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষের অর্থনীতি ভেঙ্গে পড়ে। বিমানবন্দর, সেনা-ঘাঁটি ও শরণার্থী শিবিরের মত নানা স্থাপনা নির্মাণের জন্য ব্রিটিশরা প্রায় দুই লাখ বাঙ্গালির জমি কেড়ে নেয়। ফলে তারা হয়ে পড়ে গৃহহারা।
ব্রিটিশ সরকার ভারতের অন্যান্য অঞ্চল থেকে বাংলায় খাদ্য পাঠানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। জাপানিরা সম্ভাব্য হামলার সময় যাতে খাদ্য না পায় সে জন্য এই বর্বর পদক্ষেপ নেয় দখলদার ব্রিটিশ সরকার।
অন্যদিকে অপেশাদার ব্যবসায়ীদেরকে এ সুযোগ দেয়া হয় যে তারা যে কোনো অঞ্চল থেকে খাদ্য সংগ্রহ করে খুব চড়া দামে তা সরকারের কাছে বিক্রি করতে পারবে। এভাবে বাংলার সমস্ত খাদ্য-শস্য জমা হতে থাকে কেবল সরকারি গুদামে। অন্যদিকে খাদ্য-শস্যের দাম আগুন হয়ে ওঠে। আর অসাধু ব্যবসায়ীরা আরও চড়া দামে সরকারের কাছে শস্য বিক্রির আশায় বাজারে খাদ্য না বেচে মজুতদারির আশ্রয় নেয়।
এদিকে ব্রিটিশ সরকার সেনাদের ব্যয়ভার মেটানোর জন্য ব্যাপক পরিমাণ কাগুজে নোট ছাপায়। ফলে দেখা দেয় মুদ্রাস্ফীতি। অন্য কথায় জনগণের কাছে থাকা অর্থের ক্রয়মূল্য কমে যায়। এভাবে দেখা দেয় কৃত্রিম দুর্ভিক্ষ। কিন্তু দখলদার ব্রিটিশ সরকার তা স্বীকার করেনি এবং জরুরি অবস্থাও ঘোষণা করেনি, ত্রাণ সাহায্য দেয়া তো দূরের কথা। যুদ্ধের আগে দখলদার ব্রিটিশ সরকার প্রায় দুই কোটি টন খাদ্য কিনেছিল। ৪২-৪৩ সনে রেকর্ড মাত্রায় উদ্বৃত্ত খাদ্য ছিল বলেও ওই সরকার স্বীকার করেছিল। বাংলার শোচনীয় অবস্থার কথা ব্রিটেনের সংসদে তোলা হয়। ফলে ৪৩ ও ৪৪ সনে ভারতে মাত্র প্রায় ৫ লাখ টন খাদ্য পাঠানোর উদ্যোগ নেয়া হয়। অথচ কেবল ৪৩ সনে ব্রিটেনের ৫ কোটি নাগরিকের জন্য কেনা হয়েছিল এক কোটি টন খাদ্য। ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী চার্চিল বার বার ভারতে খাদ্য রপ্তানি করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল যদিও দ্বিতীয় মহাযুদ্ধে প্রায় ২৫ লাখ ভারতীয় ব্রিটেনের সেনাবাহিনীতে যোগ দেয়। বলা হয় সেই দুর্ভিক্ষে বাঙালীদের মৃত্যুতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জেনারেল উইনস্টন চার্চিল উল্লাস করেছিল!
অস্ট্রেলিয়ান প্রাণ-রসায়নবিদ ড. গিদেন পলইয়া তৎকালীন বাংলার ঐ দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট গণহত্যা’ বলে অভিহিত করেছেন। কারণ চার্চিলের নীতিই ঐ দুর্যোগের জন্য দায়ী ছিল। ১৯৪২ সালেও বাংলায় বাম্পার ফলন হয়েছিল। কিন্তু ব্রিটিশরা বিপুল পরিমাণ খাদ্যশস্য ভারত থেকে ব্রিটেনে নিয়ে যায়। যার ফলে এখানে ব্যাপক খাদ্যাভাব দেখা যায়। বর্তমান সময়ের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এবং বাংলাদেশে ঐ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
এই কৃত্রিম দুর্ভিক্ষে অনাহারে ধুকে ধুকে মরতে থাকা মানুষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন শিল্পী জয়নুল আবেদিন। মধুশ্রী মুখার্জির লেখায় ঐ দুর্ভিক্ষ-পীড়িত মানুষদের কথা উঠে এসেছে। দুর্ভিক্ষে নিহতদের পরিবার সদস্য এবং দুর্ভিক্ষে বেঁচে যাওয়া মানুষদের জবানিতে ঐ চরম সময়ের কথা উঠে এসেছে। চার্চিলের ঐ গোপন যুদ্ধ নিয়ে তিনি লিখেন: ‘মা বাবারা তাদের ক্ষুধার্ত ছেলেমেয়েদেরকে কুয়াতে ও নদীতে ফেলে দিতো। অনেকে ট্রেনের সামনে নিজেকে ফেলে দিয়ে আত্মহত্যা করতো। ক্ষুধার্ত মানুষ ভাতের মাড় চেয়ে ভিক্ষা করতো। শিশুরা পাতা, ফুল, ঘাস এবং বিভিন্ন তৃণমূল খেত। মানুষ এতই দুর্বল ছিল যে তারা তাদের প্রিয়জনদের দাফন পর্যন্ত করতে পারতো না।’
দুর্ভিক্ষে বেঁচে যাওয়া এক ব্যক্তি মুখার্জিকে বলেন, ‘শেষকৃত্য করার মত কারও গায়ে শক্তি ছিল না। বাংলার গ্রামগুলোতে মরদেহের স্তূপ থেকে কুকুর শিয়ালরা তাদের ভুরিভোজ করতো। মায়েরা খুনিতে পরিণত হয়েছিল, গ্রামগুলো হয়ে পড়ে পতিতা-পল্লী। আর বাবারা ছিল কন্যা সন্তান পাচারকারী।’ মনি ভৌমিক নামের একজন বিখ্যাত চিকিৎসাবিদ, সেই দুর্ভিক্ষ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, তাকে এক মুঠো খাবার দেয়ার জন্য তার নানী তার অল্প খাবারটুকুও তাকে দিয়ে দিতেন। এতে তিনি না খেয়ে মারা যান।
১৯৪৩ সালে ক্ষুধার্ত মানুষের দল কলকাতায় এসে ভিড় জমায় যাদের বেশিরভাগই রাস্তায় মারা যায়। এরকম ধ্বংসযজ্ঞের মাঝে হৃষ্টপুষ্ট ব্রিটিশ সেনাদের উপস্থিতিকে ‘ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ রায়’ হিসেবে দেখেন ইংরেজ-ভক্ত জওয়াহারলাল নেহরু। চার্চিল খুব সহজেই এই দুর্ভিক্ষটি এড়াতে পারত। এমনকি কয়েক জাহাজ খাবার পাঠাইলেই অনেক উপকার হতো। কিন্তু একে একে দুজন ভাইসরয়ের আবেদনকে একগুঁয়েমির সাথে প্রত্যাখ্যান করেছিলেন। এমনকি তিনি তার পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির আবেদনের প্রতিও কর্ণপাত করেননি। নেতাজি সুভাস চন্দ্র বসু তখন অক্ষ শক্তির পক্ষ নিয়ে লড়াই করছিলেন। তিনি মায়ানমার (বার্মা) থেকে চাল পাঠানোর প্রস্তাব করেন। ব্রিটিশরা তো তার চাল আসতে দেয়নি এমনকি সুভাস বসুর প্রস্তাবের খবরটি পর্যন্ত চাপা দিয়ে রেখেছিল।
নিষ্ঠুর চার্চিল বাঙালীদেরকে মৃত্যুর মিছিলে রেখে খাদ্য শস্য ব্রিটিশ সেনা ও গ্রিক নাগরিকদের জন্য পাঠাচ্ছিল। তার কাছে ‘ভুখা বাঙালীর না খেয়ে থাকার চেয়ে সবল গ্রিকদের না খেয়ে থাকা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।’ তার এই মতকে সমর্থন দিয়েছিল তৎকালীন ‘ভারত ও বার্মা বিষয়ক’ ব্রিটিশ মন্ত্রী লিওপল্ড এমেরি। এমেরি ছিল একজন কড়া উপনিবেশবাদী। তারপরও তিনি চার্চিলের ‘হিটলারের মত মনোভাবের’ নিন্দা করেছিল। চার্চিল শস্য পাঠানোর জন্য এমেরির জরুরি আবেদন এবং তৎকালীন ভাইসরয় আর্চিবাল্ড ওয়াভেল এর প্রার্থনার উত্তর দেয় একটি টেলিগ্রামে। সেখানে চার্চিল লিখেছিল, গান্ধী কেন তখনো মরেন নি!
ওয়াভেল লন্ডনকে অবহিত করে যে ঐ দুর্ভিক্ষটা ‘ব্রিটিশ শাসিত অঞ্চলে মানুষের উপর নামা সবচেয়ে বড় দুর্যোগ’। তিনি বলেন, যখন হল্যান্ডে খাদ্যাভাব দেখা দেয় তখন বলা হয় ‘খাদ্য-জাহাজ অবশ্যই সরবরাহ করা হবে। এর উল্টো উত্তরটিই বরাদ্দ থাকে ইন্ডিয়াতে খাবার সরবরাহের বেলায়।’ চার্চিল কি অজুহাতে এখানে খাবার পাঠানোর অনুমতি দেয়নি? বর্তমানে চার্চিলের পরিবারের সদস্য ও তার সমর্থকরা বলার চেষ্টা করেন যে ব্রিটেন জরুরী খাদ্য সরবরাহ কাজে জাহাজগুলোকে নিযুক্ত করতে চাচ্ছিল না। কারণ যুদ্ধের জন্য সব জাহাজ প্রস্তুত রাখতে হয়েছিল। কিন্তু মধুশ্রী মুখার্জির লেখায় সব প্রমাণ বের হয়েছে, সব রহস্য উদঘাটিত হয়েছে যে তখন ঠিকই ব্রিটেনের জাহাজ অস্ট্রেলিয়া থেকে খাদ্য শস্য নিয়ে ইন্ডিয়ার পথ দিয়ে ভূমধ্যসাগরের দিকে রওনা হতো।
ভারতীয়দের প্রতি চার্চিলের বিদ্বেষ একটি জানা ঘটনা। চার্চিল তার ওয়ার কেবিনেট বা যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠকে এই দুর্ভিক্ষের জন্য ইন্ডিয়ানদেরকেই দায়ী করে। ‘এরা খরগোশের মত বাচ্চা পয়দা করে’ -এমন অশালীন মন্তব্যও বের হয়েছে তার মুখ থেকে। ভারতীয়দের প্রতি তার মনোভাব এমেরির কাছে তুলে-ধরা তার বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়। চার্চিল বলেছিল ‘আমি ইন্ডিয়ানদের ঘৃণা করি। তারা একটি জঘন্য ধর্মের জঘন্য মানুষ ( বিশ্রী ধর্মের বিশ্রী মানুষ’)’। চার্চিল অন্য এক সময় বলেছিল ‘ভারতীয়রা হচ্ছে জার্মানদের পর সবচেয়ে জঘন্য মানুষ।’
মুখার্জির মতে, ‘ভারতের প্রতি চার্চিলের মনোভাব ছিল একেবারে চরম এবং তিনি ইন্ডিয়ানদেরকে ভীষণ ঘৃণা করতেন। তারা যে আর ইন্ডিয়াকে বেশিদিন নিজেদের করে রাখতে পারছে না -এই অভাব-বোধ থেকেই তার এই তীব্র ঘৃণা জন্মাতে পারে। চার্চিল হাফিংটন পোস্টে লেখেন, অ-শ্বেতাঙ্গ লোকদের পেছনে গম খরচ করা অনেক খরচের ব্যাপার, তাও আবার বিদ্রোহীদের পেছনে যারা ব্রিটিশ সাম্রাজ্যের কাছে স্বাধীনতা দাবি করে আসছে। চার্চিল তার সংরক্ষিত খাদ্যশস্য যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপীয়দের খাওয়ানোকেই শ্রেয় মনে করলেন।’
১৯৪৩ সালের অক্টোবর মাস। তখন দুর্ভিক্ষ চরম সীমায়। ওয়াভেলকে নিয়োগ উপলক্ষে একটি বিশাল ভোজ-উৎসবে চার্চিল বলেছিল, ‘আমরা যখন পেছনের বছরগুলোর দিকে তাকাই তখন দেখতে পাই একটি অঞ্চলে তিন প্রজন্ম পর্যন্ত কোন যুদ্ধ নেই, দুর্ভিক্ষ পালিয়ে গেছে। শুধু সাম্প্রতিক সময়ে সংগঠিত যুদ্ধ আমাদেরকে সেই পুরনো স্বাদ দিচ্ছে…মহামারি আর নেই..ইন্ডিয়ান ইতিহাসে এই সময়কালটা একটি সোনালী অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। ব্রিটিশরা তাদেরকে শান্তি দিয়েছিল, শৃঙ্খলা দিয়েছিল এবং দিয়েছিল গরীবদের জন্য ন্যায়বিচার এবং বিদেশী আক্রমণের শঙ্কা থেকে মুক্তি।’!!!
চার্চিল যে শুধু বর্ণবাদীই ছিল তা নয়, একইসঙ্গে ছিল এক বড় মাপের মিথ্যুকও।
নিশ্চিতভাবেই বলা যায়, এই দুর্ভিক্ষপীড়িত বাংলায় চার্চিলের পলিসি আসলে ভারতের প্রতি ব্রিটিশদের আগের পলিসিরই অনুকরণ। ভিক্টোরিয়া শাসনকালের শেষের দিকে গণহত্যা বিশেষজ্ঞ মাইক ডেভিস দেখান যে ব্রিটিশদের ১২০ বছরের ইতিহাসে ৩১ টি ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অথচ ব্রিটিশদের আসার আগের দুই হাজার বছরে ১৭টি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
তার বইয়ে ডেভিস ঐ দুর্ভিক্ষের গল্পগুলো বলছিলেন যেখানে ২৯ মিলিয়ন ইন্ডিয়ান (প্রায় তিন কোটি ইন্ডিয়ান) মারা গিয়েছিল। ঐ লোকগুলো আসলে ব্রিটিশ পলিসির কারণে মারা গিয়েছিল। ১৮৭৬ সালে খরার কারণে যেখানে ডেকান বা দাক্ষিণাত্যের মালভূমিতে কৃষকেরা সর্বস্বান্ত হচ্ছিলেন সে বছর ইন্ডিয়াতে ধান ও গমের নেট উদ্বৃত্ত হয়েছিল। কিন্তু ভাইসরয় রবার্ট বুলওয়ার লিটন জোর দেন যে ইংল্যান্ডে শস্য রপ্তানি করা থেকে কোন কিছুই তাকে বিরত রাখতে পারবে না।
১৮৭৭ ও ১৮৭৮ সালে দুর্ভিক্ষের চরমসীমায় শস্য ব্যবসায়ীরা রেকর্ড পরিমাণ শস্য রপ্তানি করেছিল। যখন কৃষকরা না খেয়ে মরছিল তখন ‘সবধরনের ত্রাণ কাজকে নিরুৎসাহিত করার জন্য’ সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছিল।
শুধু শ্রমিক ছাউনিতে ত্রাণ দেয়া হতো। ঐ শ্রমিক ছাউনিগুলোতে যে পরিমাণ খাবার সরবরাহ করা হতো তার চেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বন্দী শিবিরে বেশি খাবার সরবরাহ করা হতো।
যখন লাখ লাখ ইন্ডিয়ান মারা যাচ্ছিল তখন লিটন ভারতীয়দের কষ্ট লাঘবের কোন চেষ্টাই করেনি। বরং ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে রাণী ভিক্টোরিয়ার অভিষেক আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। এক সপ্তাহ ব্যাপী ঐ ভোজন উৎসবে ৬৮ হাজার অতিথি আপ্যায়িত হয়েছিল যেখানে রাণী জাতির কাছে ‘সুখ, সমৃদ্ধি ও কল্যাণের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।
১৮৯০’র দিকের দুর্ভিক্ষে প্রায় ১৯ মিলিয়ন ভারতীয় (প্রায় দুই কোটি) মারা গেছে বলে অনুমান দ্য লেনসেট সাময়িকীর। ১৯০১ সালে চিকিৎসাবিজ্ঞানের এই সাময়িকীতে এর উল্লেখ পাওয়া যায়। মৃত্যুহার এত বেড়ে যাওয়ার পেছনে কারণ ছিল ব্রিটিশরা দুর্ভিক্ষকালীন ত্রাণ বিতরণ করতে অস্বীকৃতি জানিয়েছিল।
ডেভিস বলেন, ১৮৭২ থেকে ১৯২১ পর্যন্ত এই সময়কালটিতে ভারতীয়দের গড় আয়ু ২০ শতাংশ কমে এসেছিল। তাই এটা খুব বিস্ময়ের ব্যাপার না যে, হিটলারের প্রিয় সিনেমা ছিল ‘দ্য লাইবস্ অব এ বেঙ্গল ল্যান্সার’ যেখানে দেখানো হয়েছিল গোটা কয়েক ব্রিটিশ কিভাবে এই বিশাল জনগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলে আটকে রেখেছিল। নাৎসি নেতা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড ওড (আর্ল অব হ্যালিফ্যাক্স) এর সাথে বলেন যে, তার প্রিয় সিনেমা ওটা কারণ ‘এভাবেই একটি উচ্চতর জাতির আচরণ করা উচিত’ এবং এই ছায়াছবি দেখা নাৎসিদের জন্য বাধ্যতামূলক বলা হতো।
যেখানে ব্রিটেন অন্যান্য জাতিসমূহের কাছে ক্ষমা প্রার্থনা করেছে সেখানে ইন্ডিয়া এই গণহত্যার বিষয়টি কার্পেটের তলায় লুকিয়ে রাখার চেষ্টা করছে। মাও মাও হত্যাকাণ্ডের জন্য কেনিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেছে ব্রিটেন। অন্যান্য জাতিও আমাদের জন্য ভালো উদাহরণ উপস্থাপন করে রেখেছে।
যেমন ইহুদিবাদী ইসরাইল কথিত গণহত্যা বা হলোকাস্টের কথা বলে এখনো মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করছে জার্মানির কাছ থেকে এবং তারা জার্মানির কাছ থেকে সামরিক সহায়তাও আদায় করে নিচ্ছে। যদিও অনেকেই মনে করেন যতটা প্রচার করা হয় তার দশ ভাগের একভাগ ইহুদিকেও হত্যা করেনি হিটলারের নাৎসি বাহিনী। আর্মেনিয়াও দাবি করে যে প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি বাহিনী ১৮ লক্ষ আর্মেনিয়ানকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। তুরস্ক এই অভিযোগ অস্বীকার করে আসছে। (তারা বলে, কেবল আর্মেনীয় বিদ্রোহী ও লুটেরাদেরই হত্যা করা হয়েছে যুদ্ধক্ষেত্রে।) জোসেফ স্ট্যালিনের কাতিয়ান হত্যাকাণ্ডের কথা ভুলবে না পোলিশরা। চাইনিজরা এখনো জাপানের কাছ থেকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নানকিং এ ৪০ হাজার খুন হয় এবং অসংখ্য নারী ধর্ষিত হয়। এবং তারপর এক মজার ঘটনা ঘটলো ইউক্রেনে। ইউক্রেনিয়ানরা তাদের দেশে দেখা দেয়া দুর্ভিক্ষের পেছনে স্টালিনের অর্থনৈতিক নীতিকে দায়ী করেছেন। এমনকি তারা এর নতুন নামকরণ করেছেন। নামটা হলোকাস্টের অনেক কাছাকাছি ‘হলোদমোর’।
উল্লেখ্য ১৯৪৩ সালের দিকে মিত্র বাহিনীর হয়ে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে ২৫ লক্ষ ভারতীয় সেনা যুদ্ধ করেছিল। ব্রিটেনের তেমন কোন খরচ ছাড়া-ই বিশাল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, কাঁচামাল সরবরাহ করা হয়েছে এখান থেকে। ইউরোপে জাহাজে করে পাঠানোর ক্ষেত্রেও ব্রিটেনের তেমন খরচ করতে হয়নি।
ভারতের কাছে ব্রিটেনের যে ঋণ তা দুদেশের কেউই অবজ্ঞা করতে পারবে না। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক টিম হার্পার ও ক্রিস্টোফার বেইলির মতে, ‘ভারতীয় সেনা, বেসামরিক শ্রমিক ও ব্যবসায়ীদের কল্যাণেই ১৯৪৫ সালের বিজয় সম্ভবপর হয়েছিল। তার মূল্য হচ্ছে খুব দ্রুত ভারতের স্বাধীনতা।’
২৫০ বছরের ঔপনিবেশিক লুটপাটের ক্ষতিপূরণের জন্য পর্যাপ্ত সম্পদ নেই পুরো ইউরোপেও। অর্থের কথা না হয় বাদই দিলাম একটা ক্ষমা প্রার্থনা করার মত সৎ সাহসও কি নাই ব্রিটিশদের? অথবা তারা কি চার্চিলের মত নিজেদেরকে এই আত্মপ্রবঞ্চনা দিয়েই রাখবে যে, ভারতে ইংরেজদের শাসন ছিল একটা ‘স্বর্ণযুগ’ (গোল্ডেন এজ)?
বলা হয় হিটলার লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল জাতিগত বিদ্বেষ বা ঘৃণার কারণে। কিন্তু ব্রিটিশ সরকার কেন কোটি কোটি বাঙালীকে হত্যা করেছিল? ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার পরও বাংলা ও ভারতে অনেক দুর্ভিক্ষ হয়েছে। কিন্তু এসব দুর্ভিক্ষে যত মানুষ মারা গেছে তার সংখ্যা ব্রিটিশদের সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ ও বর্বর আচরণে নিহত মানুষের এক দশমাংশেরও কম হবে।
দুর্নীতিবাজ ও বর্বর ব্রিটিশদের অন্ধ-অনুচর টাইপের একদল বাঙালী ও ভারতীয় বুদ্ধিজীবী বলেন, ব্রিটিশ দখলদাররা নাকি এ অঞ্চলে সুশাসন, আইনের শাসন ও গণতন্ত্র এনেছে ইত্যাদি!
অথচ এর আগে নবাবদের আমলে, মোঘল শাসনে ও সুলতানি যুগে কখনও এমন নিষ্ঠুরভাবে খাদ্য-শস্যকে গুদামে রেখে সাধারণ জনগণকে হত্যা করেনি কোনো সরকার। ব্রিটিশ শাসকদের এসব অপরাধ মানবজাতির অতীতের সব অপরাধের নৃশংসতাকেও ছাড়িয়ে গেছে। তাই অনেকেই বলেন, মানবতার বিরুদ্ধে সেইসব অপরাধের জন্য ব্রিটিশ শাসকদের বিচার করা উচিত ছিল আন্তর্জাতিক যুদ্ধ-অপরাধ আদালতে ঠিক যেভাবে জার্মান নাৎসিদের বিচার করা হয়েছিল আন্তর্জাতিক যুদ্ধ-অপরাধ আদালতে। আজও নাৎসিদের খুঁজে বেড়ানো হয় বিচার করার জন্য।
বৃহত্তর বাংলায় যে হলোকাস্ট চালিয়েছিল ব্রিটিশ দখলদাররা সে জন্য কি ব্রিটেনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা কি উচিত নয়? বাঙ্গালী জাতির যদি মান-সম্মানবোধ বলে কিছু থেকে থাকে তাহলে ৪২-৪৩ সনে ক্ষমতায় থাকা চার্চিল ও তার আগে ক্ষমতায় থাকা ব্রিটিশদের সব অপরাধের ক্ষতিপূরণ আদায় করার জন্য তাদের সক্রিয় হতে হবে। সাদা চামড়ার ইহুদিদের হত্যার জন্য যদি জার্মান নাৎসিদের বিচার হতে পারে তাহলে কালো চামড়ার বাঙ্গালীদের ওপর গণহত্যার বিষয়টি কি তাদের জাতীয় ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে না? এ নিয়ে কেনো আজও একটি স্মৃতি-স্তম্ভও গড়া হয়নি?
দেশে দেশে সুপরিকল্পিত নানা গণহত্যার হোতা সাম্রাজ্যবাদী ব্রিটেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের সহযোগী শক্তিগুলো ও তাদের সেবাদাস সরকার আর অন্ধ অনুসারীদের ধিক্কার দিয়ে আজ বলা উচিত: এ কোন্ সভ্যতা আজ মানুষের চরম সত্তাকে করে পরিহাস? কোন্ ইবলিস আজ মানুষেরে ফেলি মৃত্যুপাকে করে পরিহাস? ... জড়পিণ্ড হে নিঃস্ব সভ্যতা! তুমি কার দাস? অথবা তোমারি দাস কোন্ পশুদল! মানুষের কী নিকৃষ্ট স্তর! যার অত্যাচারে আজ প্রশান্তি; মাটির ঘর: জীবন্ত কবর মুখ গুঁজে প’ড়ে আছে ধরণীর ‘পর।..... তাহাদেরি শোষণের ত্রাস করিয়াছে গ্রাস প্রশান্তির ঘর, যেথা মুখ গুঁজে আছে শীর্ণ ধরণীর ‘পর । হে জড় সভ্যতা! মৃত-সভ্যতার দাস স্ফীতমেদ শোষক সমাজ! মানুষের অভিশাপ নিয়ে যাও আজ; তারপর আসিলে সময় বিশ্বময় তোমার শৃঙ্খলগত মাংসপিণ্ডে পদাঘাত হানি’ নিয়ে যাব জাহান্নাম দ্বারপ্রান্তে টানি’; আজ এই উৎপীড়িত মৃত্যু-দীর্ণ নিখিলের অভিশাপ বও: ধ্বংস হও তুমি ধ্বংস হও।। [ তথ্যসূত্র: ‘নতুন ঢাকা ডাইজেস্ট’-এ প্রকাশিত ‘ভারতের ভুলে যাওয়া গণহত্যা’, ১১৭৬ সালের মনন্তর (উইকিপিডিয়া) ও Anil Chawla’র লেখা ‘THE GREAT HOLOCAUST OF BENGAL’ ] #
MY FACEBOOK
YOUTUBE CHANNEL